Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যুক্তরাজ্য আওয়ামীলীগ ও যুবলীগের বিজয় দিবসে শহিদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন

    December 16, 2025

    লন্ডনে মহান বিজয় দিবস পালন

    December 16, 2025

    একাত্তরে ১৬ ডিসেম্বর পাকবাহিনির আত্মসমর্পন দলিলপত্র

    December 16, 2025
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » গার্ডিয়ানের প্রতিবেদন: ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ
    United Kingdom - যুক্তরাজ্য

    গার্ডিয়ানের প্রতিবেদন: ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 8, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    প্রধান উপদেষ্টাকে দেওয়া চিঠিতে কী লিখেছেন টিউলিপ সিদ্দিক

    লন্ডন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় রাজা চার্লস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়্যার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ড. ইউনূসের যুক্তরাজ্য সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক।

     ‘ভুল বোঝাবুঝি’ মেটাতে টিউলিপ এ সাক্ষাৎ চান বলে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা গেছে।

    চিঠিতে টিউলিপ লিখেছেন- ‘প্রিয় অধ্যাপক ইউনূস,

    শুনেছি আপনি শিগগিরই সরকারি সফরে লন্ডন আসছেন। সে উপলক্ষে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি যুক্তরাজ্যের একজন সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী হিসেবে, বিশেষ করে লন্ডনের বিশাল ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির একজন গর্বিত সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে সুদৃঢ় ও স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করে আসছি। আপনার এই সফরের পূর্ণ সফলতা কামনা করছি।

    আপনি লন্ডনে অবস্থানকালে, হাউস অব কমন্সে আমার সঙ্গে মধ্যাহ্নভোজ অথবা বিকেলে চায়ের দাওয়াতে আপনাকে আমন্ত্রণ জানাতে চাই। আমাদের উভয়েরই জনসেবার প্রতি এক গভীর আগ্রহ ও দায়বদ্ধতা রয়েছে। এই সময়ে যখন সুশাসন, আইনগত প্রক্রিয়া ও ন্যায়বিচার রক্ষায় নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে, তখন আপনার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি শুনতে পারা খুবই মূল্যবান হবে।

    আমি নিজে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছি, সে সূত্রে আপনার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ঐতিহাসিক ভূমিকা সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে।

    আপনার সঙ্গে এই সাক্ষাৎ, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি আমার খালা, তার সঙ্গে আমার সম্পর্ক ও জড়িত থাকার বিষয়ে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে—দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ থেকে এই যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তা এই সাক্ষাৎ দূর করতে পারবে বলে আমি আশা করি।

    আমি একজন যুক্তরাজ্যের নাগরিক। আমার জন্ম লন্ডনে এবং ব্রিটিশ পার্লামেন্টে গত এক দশক ধরে হ্যাম্পস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করে আসছি। বাংলাদেশের সঙ্গে আমার হৃদয়ের টান রয়েছে কিন্তু সেখানে আমার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ নেই। আমি ওই দেশে জন্মাইনি, থাকি না, এমনকি আমার পেশাগত জীবনও গড়ে উঠেনি সেখানে।

    দুদককে আমি এ বিষয়ে পরিষ্কার করতে চেয়েছিলাম কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগে আগ্রহ দেখায়নি। বরং তারা বারবার ঢাকার একটি ঠিকানায় এলোমেলোভাবে চিঠিপত্র পাঠাচ্ছে। এই কাল্পনিক তদন্তের প্রতিটি ধাপ গণমাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে, অথচ আমার আইনি দলের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি।

    আমি জানি আপনি নিশ্চয়ই বোঝেন, এমন প্রতিবেদন যেন আমার নির্বাচনী এলাকার জনগণ ও আমার দেশের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত না ঘটায়, সেটি নিশ্চিত করা কতটা জরুরি।

    এই পরিস্থিতির নিরসনে আপনার সহযোগিতা আমার জন্য অত্যন্ত মূল্যবান হবে। আমাদের সম্ভাব্য সাক্ষাতের আগে, আমি চাইলে লন্ডনে আমার আইনজীবীদের তৈরি করা বিশদ লিখিত জবাব আপনার সঙ্গে শেয়ার করতে পারি।

    এ ছাড়া, যুক্তরাজ্যের পার্লামেন্টারি স্ট্যান্ডার্ডস কমিশনারের একটি প্রতিবেদনও আমি দিতে পারি, যেখানে গত বছর আমাকে সব ধরণের অনিয়মের অভিযোগ থেকে সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়া হয়।

    আপনার ব্যস্ত সময়সূচির মধ্যে কবে আমাদের দেখা করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হবে, অনুগ্রহ করে জানাবেন। ওয়েস্টমিনস্টার প্রাসাদে আমাদের সাক্ষাৎ প্রত্যাশায় রইলাম।’ইত্তেফাক/এনএন

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপদ্মা সেতু। শুধু একটি অবকাঠামো নয়, বাংলাদেশের সক্ষমতার পরিচয়
    Next Article ড. ইউনূসের নাটকীয় নির্বাচনের ঘোষণা – জাতির সঙ্গে প্রতারণা
    JoyBangla Editor

    Related Posts

    যুক্তরাজ্য আওয়ামীলীগ ও যুবলীগের বিজয় দিবসে শহিদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন

    December 16, 2025

    লন্ডনে মহান বিজয় দিবস পালন

    December 16, 2025

    ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যুক্তরাজ্য আওয়ামীলীগের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

    December 16, 2025

    গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেওয়ার চেষ্টা—ড: ইউনুসের গোপন বৈঠক

    December 15, 2025
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেওয়ার চেষ্টা—ড: ইউনুসের গোপন বৈঠক

    December 15, 2025

    অন্তর্বর্তীকালীন শাসকের কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

    December 15, 2025

    নির্বাচনের ঘোষিত তফসিল ‘অবৈধ ও প্রহসন’: প্রত্যাখ্যান করে সাবেক ছাত্রলীগ নেতাদের গণবিবৃতি

    December 14, 2025

    মেসিকে দেখতে না পেয়ে কলকাতায় গ্যালারিতে ভাঙচুর, দর্শক নেমে পড়লেন মাঠে: উদ্যোক্তা শতদ্রু আটক, মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

    December 13, 2025
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    যুক্তরাজ্য আওয়ামীলীগ ও যুবলীগের বিজয় দিবসে শহিদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন

    By JoyBangla EditorDecember 16, 20250

    ১৬ ডিসেম্বর ২০২৫ইংরেজী, মহান বিজয় দিবস উপলক্ষে ভোর বারোটা এক মিনেটে পুর্ব লন্ডনের আলতাব আলী…

    লন্ডনে মহান বিজয় দিবস পালন

    December 16, 2025

    একাত্তরে ১৬ ডিসেম্বর পাকবাহিনির আত্মসমর্পন দলিলপত্র

    December 16, 2025

    ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যুক্তরাজ্য আওয়ামীলীগের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

    December 16, 2025

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেওয়ার চেষ্টা—ড: ইউনুসের গোপন বৈঠক

    December 15, 2025

    অন্তর্বর্তীকালীন শাসকের কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

    December 15, 2025

    নির্বাচনের ঘোষিত তফসিল ‘অবৈধ ও প্রহসন’: প্রত্যাখ্যান করে সাবেক ছাত্রলীগ নেতাদের গণবিবৃতি

    December 14, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.