Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

    রাশিয়ার প্রযুক্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন:  শুরু থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র

    September 7, 2026

    বর্তমান সময়ে উন্নত তথ্য প্রযুক্তি যুগে হাইটেক টাকা পাচারের নতুন ফাঁদ!

    September 7, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » টিউলিপের সাথে ইউনুসের সাক্ষাত নিয়ে হালকা লড়াই
    United Kingdom - যুক্তরাজ্য

    টিউলিপের সাথে ইউনুসের সাক্ষাত নিয়ে হালকা লড়াই

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 8, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ।।কবির য়াহমদ।।

    মুহাম্মদ ইউনূস যদি ব্রিটেনের এমপি টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেন, তবে সেই সাক্ষাতের স্থান কোথায় হবে? হাউস অব কমন্সে টিউলিপ সিদ্দিকের অফিসে, নাকি যে হোটেলে ওঠবেন মুহাম্মদ ইউনূস, সেখানে?

    সাক্ষাতের স্থান নিয়ে একটা হালকা লড়াই এখানে হলেও হতে পারে।

    টিউলিপ সিদ্দিক মুহাম্মদ ইউনূসকে তার অফিস হাউস অব কমন্সে মধ্যাহ্ন ভোজ অথবা বিকেলের চায়ের দাওয়াত দিয়েছেন।

    দাওয়াতের ভেন্যুর মধ্যে একটা কিন্তু আছে। এখানে বিশাল এক রাজনীতি আছে। আছে অপমানের অভিসন্ধিও।

    বাংলাদেশে মুহাম্মদ ইউনূস ও তার সরকার টিউলিপ সিদ্দিককে অপমান করেছেন, এখন ব্রিটেনে বসে সাক্ষাতের ভেন্যু বিষয়কে আলাপে সুযোগ পেয়ে সে অপমান ফিরিয়ে দিলেন ইউনূসকে।

    এটাকে সম্ভবত ব্রিটিশ বুদ্ধি বলে! টিউলিপ জন্মসূত্রে ব্রিটিশ বলে তার ‘ব্রিটিশ’ ছাপ এখানে রেখে দিলেন!

    ধারণা করছি, টিউলিপের মুখোমুখি হতে চাইবেন না মুহাম্মদ ইউনূস। প্রথম কারণ তিনি জানেন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তার সরকারের যে অভিযোগ সেটা চরম রাজনৈতিক প্রতিহিংসার। প্রতিহিংসা বলছি কারণ যুক্তরাজ্য স্বতন্ত্রভাবে এই অভিযোগ নিয়ে তদন্ত করেছিল। এবং তদন্তের স্বার্থে টিউলিপ সিদ্দিক মন্ত্রিত্ব ত্যাগ করেছিলেন। এবং গত জানুয়ারিতে তদন্ত কর্মকর্তা লরি ম্যাগনাস টিউলিপ সিদ্দিককে অভিযোগমুক্ত বলে ঘোষণা দেন।

    সাক্ষাৎ না হওয়ার দ্বিতীয় কারণ মুহাম্মদ ইউনূস শেখ হাসিনা ও তার পরিবারের প্রতি ব্যক্তিগতভাবে বিদ্বেষ পোষণ করেন। সে কারণে টিউলিপ-ইউনূসের সাক্ষাতের সুযোগ কম।

    তৃতীয় কারণ মুহাম্মদ ইউনূস টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করে ফেললে, ব্রিটিশ মিডিয়াসহ বিভিন্ন জায়গায় টিউলিপকে নিয়ে তাদের অপপ্রচারের বিষয়টি প্রকাশ্য হয়ে যাবে। ইউনূস চাইবেন বিদেশিদের কাছে তাদের প্রচারণার জায়গাটা জিইয়ে রাখতে।

    চতুর্থ কারণ মুহাম্মদ ইউনূস অনিমতান্ত্রিক হলেও সরকারপ্রধান, তিনি অন্য একটা দেশের একজন এমপির সঙ্গে এভাবে সাক্ষাৎ করবেন কেন? এটা প্রটোকলের সঙ্গে যায় না।

    অবশ্য মুহাম্মদ ইউনূস যেভাবে দশমাসে দশের বেশি বিদেশ সফর করেছেন, তাতে তিনি নিজেই প্রটোকল সম্পর্কে একজন চূড়ান্ত রকমের অসচেতন মানুষ। বিভিন্ন দেশের এনজিওদের আমন্ত্রণ পেলেই উড়াল দেন। এখনো তিনি যেন একজন এনজিও ব্যক্তিত্ব।

    সেদিন ব্যক্তিগত আলাপচারিতায় একজন মন্তব্য করল চীন-ইন্দোনেশিয়া বা কোন দেশের কোন এনজিও যদি কোন মাছের আড়ত উদ্বোধনে ডাকে তাকে, তবে সেখানেও তিনি হাজির হয়ে যেতে পারেন। আমি অবশ্য সে মন্তব্যে একমত হতে পারিনি। আমার একমত-দ্বিমতে অবশ্য কোন কিছু বদলে যায় না।

    তবে এখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়্যার স্টারমার যদি ইউনূসকে টিউলিপের সঙ্গে সাক্ষাতের ‘পরামর্শ’ দিয়ে ফেলেন, তখন তার অন্য কিছু ভাবার সুযোগ থাকবে না। অবশ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী সেটা করবেন বলে মনে হয় না। করা উচিতও নয়।

    ব্রিটেনে অভিযোগমুক্ত টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি হিসেবে পরিচিত নন, তিনি লেবার পার্টি দলীয় নির্বাচিত এমপি, সাবেক মন্ত্রী। তিনি ওখানকার একটা সংসদীয় আসনের প্রতিনিধিত্ব করেন, প্রতিনিধিত্ব করেন লেবার পার্টিকে। সুতরাং এখানে বসে মুহাম্মদ ইউনূসের সরকার টিউলিপকে নিয়ে যা ইচ্ছে তা বলতে পারলেও ওখানে সেটা অসম্ভব। ‘চায়ের দাওয়াত’ স্রেফ শিষ্টাচার। তবে ওই শিষ্টাচারের আড়ালে রয়েছে ব্রিটিশ রাজনীতি।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleড. ইউনূসের নাটকীয় নির্বাচনের ঘোষণা – জাতির সঙ্গে প্রতারণা
    Next Article আত্মবিশ্বাসী টিউলিপের চ্যালেঞ্জ প্রফেসর ইউনূসের জন্য বিব্রতকর!!
    JoyBangla Editor

    Related Posts

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

        ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

    September 7, 2026

    শেখ হাসিনা অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা

    September 7, 2026

    UCLএর ক্লাসরুমে সিমি

    September 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

        ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

    September 7, 2026

    শেখ হাসিনা অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা

    September 7, 2026

    UCLএর ক্লাসরুমে সিমি

    September 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    By JoyBangla EditorSeptember 7, 20260

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের তহবিল আত্মসাত্‌ নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানাসহ…

    রাশিয়ার প্রযুক্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন:  শুরু থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র

    September 7, 2026

    বর্তমান সময়ে উন্নত তথ্য প্রযুক্তি যুগে হাইটেক টাকা পাচারের নতুন ফাঁদ!

    September 7, 2026

    আমেরিকার কাছে মাথা নত করে দেশ বিক্রির গল্প, অন্যদিকে গৃহপালিত দোসরদের দেশপ্রেমের ঢোল—“দিল্লি না ঢাকা” নাটক!

    September 7, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

        ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

    September 7, 2026

    শেখ হাসিনা অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা

    September 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.