Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ব্যর্থতা-দুর্নীতির খতিয়ান: শিক্ষার্থীদের হাতে ২৯ ছাপাখানার নিম্নমানের পাঠ্যবই, ছিঁড়ে যাচ্ছে কাগজ
    Education [ শিক্ষা ]

    ব্যর্থতা-দুর্নীতির খতিয়ান: শিক্ষার্থীদের হাতে ২৯ ছাপাখানার নিম্নমানের পাঠ্যবই, ছিঁড়ে যাচ্ছে কাগজ

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 25, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দেশের চার কোটি শিক্ষার্থীর জন্য বিনামূল্যে বিতরণকৃত বইয়ের একটি বড় অংশই এবার মুদ্রণ হয়েছে নিম্নমানের কাগজে। সরকারি তদারকির ব্যর্থতা ও দরপত্র কার্যক্রমে অনিয়ম-দুর্নীতির কারণে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী পড়ছে নিম্নমানের ছাপা বইয়ে। বই ছিঁড়ে যাচ্ছে ঘষামাজায়।

    জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অধীনে ১১৬টি মুদ্রণপ্রতিষ্ঠানকে পাঠ্যবই ছাপার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু সরকারের নিয়ন্ত্রণহীনতা ও যথাযথ মান যাচাই না করায় ২৯টি প্রতিষ্ঠান প্রকাশ্যেই শর্ত ভেঙে নিম্নমানের কাগজ ও ছাপার কাজে যুক্ত হয়েছে।

    সরকার অনুমোদিত তদারকি সংস্থা হাই-টেক সার্ভে অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস বিডির তদন্তে উঠে এসেছে ভয়াবহ চিত্র।

    তাদের প্রতিবেদনে দেখা যায়, দরপত্র অনুযায়ী ৮০ জিএসএম কাগজে ছাপার কথা থাকলেও অনেক বই ছাপা হয়েছে মাত্র ৫৬-৭৫ জিএসএম কাগজে। এর ফলে বইয়ের পাতাগুলো পাতলা, সহজে ছিঁড়ে যায় এবং লেখাও অস্পষ্ট।

    অভিযোগ শুধু কাগজের মান নিয়েই নয়—বাঁধাই, কাটিং, এমনকি মুদ্রণেও চরম অব্যবস্থাপনা দেখা গেছে। এতে শিক্ষার্থীদের পাঠে আগ্রহ হ্রাস পাচ্ছে এবং সরকারি বিপুল ব্যয় সম্পূর্ণভাবে প্রশ্নের মুখে পড়েছে।

    পাঠ্যবই ছাপানো ও বিতরণে ব্যয় হয়েছে ১ হাজার ৭৫০ কোটি টাকা। এত বিপুল অর্থ খরচ করেও শিক্ষার্থীদের হাতে গিয়েছে খারাপ মানের বই—যা একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে কীভাবে দুর্নীতি ও গাফিলতির শিকার হচ্ছে জাতীয় শিক্ষা ব্যবস্থা।

    অভিযুক্ত ২৯টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অ্যারিস্ট্রোক্রেট সিকিউরিটি প্রিন্টিং, পাঞ্জেরি প্রিন্টার্স, লেটার অ্যান্ড কালার, মাস্টার সিমেক্স পেপার লি., নাহার প্রিন্টার্স, আমাজন প্রেস, টাঙ্গাইল অফসেট প্রেস, দিগন্ত প্রিন্টার্সসহ আরও অনেকে।

    সবচেয়ে বেশি নিম্নমানের বই ছেপেছে অ্যারিস্ট্রোক্রেট প্রিন্টিং—প্রায় আড়াই লাখ কপি।

    তবে হতাশাজনক বিষয় হলো, এমন ভয়াবহ অনিয়ম প্রকাশ্যে আসার পরও এনসিটিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায় এড়ানোর চেষ্টা করছে। এনসিটিবির কর্মকর্তারা উল্টো মান যাচাইকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেক প্রতিষ্ঠান আবার অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের বিষয়ে কোনো চিঠিই পাঠানো হয়নি, আর প্রতিবেদনটি পক্ষপাতদুষ্ট।

    এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক রবিউল কবীর চৌধুরী বলেছেন, ভুল বই সরবরাহকারীদের চিঠি দেওয়া হয়েছে নতুন করে ভালো কাগজে বই ছাপিয়ে দিতে। না হলে তাদের জামানতের ২০ শতাংশ অর্থ কেটে রাখা হবে।

    কিন্তু প্রশ্ন রয়ে যায়—যেখানে কোটি কোটি টাকা ব্যয় হয়েছে, সেখানে মাত্র জামানতের সামান্য কাটছাঁট কী যথাযথ জবাবদিহি? যারা শিক্ষার মতো একটি মৌলিক খাতে দুর্নীতির সাহস দেখায়, তাদের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তি না দিলে এমন অনিয়মের চক্র আর থামবে না বলে সুধীজন জানান।

    সরকারি এই ব্যর্থতা এবং দুর্নীতির মাশুল এখন দিচ্ছে দেশের শিশুরা—পাঠ্যবইয়ের নামে যাদের হাতে তুলে দেওয়া হয়েছে ছেঁড়া, অস্পষ্ট ও নিম্নমানের কাগজে ছাপা ভবিষ্যৎ এমনটা মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article‘আওয়ামী দোসর’ আখ্যায় আইনজীবীদের গ্রেপ্তার-নিপীড়নে বার্স অ্যান্ড ল’ সোসাইটিজ অব ইউরোপের উদ্বেগ
    Next Article পদ্মা সেতু উদ্বোধনের তৃতীয় বছর: বাধা-বিপত্তি জয়ের এক গৌরবময় অধ্যায়
    JoyBangla Editor

    Related Posts

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতাকারী মুসলিম নেতারা

    October 12, 2026

    পাঠ্যপুস্তক ছাপায় ২৫২ কোটি টাকা লোপাট, তবুও নির্ধারিত সময়ে বই পাবে না শিক্ষার্থীরা

    October 11, 2026

    রসায়নে যৌথভাবে নোবেল পেলেন হেনরি কাগন ও কেনসো সোয়াই

    October 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.