Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যুক্তরাজ্য আওয়ামীলীগ ও যুবলীগের বিজয় দিবসে শহিদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন

    December 16, 2025

    লন্ডনে মহান বিজয় দিবস পালন

    December 16, 2025

    একাত্তরে ১৬ ডিসেম্বর পাকবাহিনির আত্মসমর্পন দলিলপত্র

    December 16, 2025
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শ্রীমঙ্গলে চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ১ম সম্মেলন অনুষ্ঠিত
    Bangladesh

    শ্রীমঙ্গলে চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ১ম সম্মেলন অনুষ্ঠিত

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 30, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ভূমি অধিকারসহ ১০ দফা দাবিতে চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ১ম জাতীয় সম্মেলনের উদ্বোধন, সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন (রোববার) সকালে শ্রীমঙ্গলের জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

    উদ্বোধনী পর্বে চা শ্রমিক কেন্দ্রের সংগঠক মনীষা ওয়াহিদের সঞ্চালনায় উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।

    এসময় তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আহবায়ক সবুজ তাঁতি।

    এর আগে সকাল ১০ টায় সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। চা-জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, সংগীত, আবৃত্তি ও নাটকের মধ্য দিয়ে তারা তাদের বঞ্চনার ইতিহাস ও প্রতিরোধের চেতনা তুলে ধরেন। বিশেষ করে ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলন নিয়ে পরিবেশিত নাটকটি দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।

    সাংস্কৃতিক অনুষ্ঠানের পর একটি র‍্যালী শহরে প্রদক্ষীন করে। ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখরিত এই র‍্যালিতে হাজার হাজার চা-শ্রমিক অংশ নেন। এতে শ্রীমঙ্গলসহ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ সহশ্রাধিক চা-বাগানের শ্রমিক, শিক্ষার্থী ও যুবক এতে অংশ নেন।

    উদ্বোধকের বক্তব্যে কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বৈষম্যবিরোধী বাংলাদেশে সবথেকে নিপীড়িত, বঞ্চিত অবহেলিত চা-জনগোষ্ঠী, দীর্ঘদিনের লড়াই সংগ্রামে তাদের অধিকার বাস্তবায়ন হয়নি। কমরেড সেলিম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন এরশাদের আমলে আমরা আন্দোলন করে অধিকার আদায় করেছি, কিন্তু আপনি চা জনগোষ্ঠীর ভূমির অধিকার দিতে আপনার সমস্যা কি, বাগানের বাইরেও অনেক জায়গা আছে যেগুলো তাদের দেওয়া যায় একই সাথে ৬০০ টাকা মজুরি সহ ১০ দফা বাস্তবায়ন করারও আহবান জানান তিনি।

    সম্মেলনের পরবর্তী পর্বের আলোচনায় সবুজ তাতীর সভাপতিত্ব, এস এম শুভ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবি সাবেক সভাপতি  মুজাহিদুল ইসলাম সেলিম, শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা জলি তালুকদার, মাহবুব আলম সহ বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দ ও চা শ্রমিক প্রতিনিধিগণ।

    সমাবেশে বক্তারা বলেন, “১৮৫ বছরের বঞ্চনা আর চলবে না। ভূমির অধিকার ও দৈনিক ৬০০ টাকা মজুরি সহ ১০ দফা দাবি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।”তাঁরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ইশতেহারে চা-শ্রমিকদের ১০ দফা দাবি অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।

    এ সময় বক্তারা আরও বলেন, “চা-শ্রমিকের সন্তান যেন আর কুঁড়েঘরে বড় না হয়, যেন শিক্ষার আলো ছুঁয়ে যায় প্রতিটি পরিবার, সেই স্বপ্ন নিয়েই আজকের সম্মেলন।” আজকের এই সম্মেলন এক সংগ্রামের সূচনা, যা রাষ্ট্রীয় বৈষম্যের বিরুদ্ধে চা-শ্রমিকদের ঐক্যবদ্ধ শক্তিকে সামনে এগিয়ে নেবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী: আটক বাংলাদেশি আইএস জঙ্গিরা নির্বাচিত আওয়ামী লীগ সরকার উৎখাতে জড়িত ছিল
    Next Article লীগের ‘আত্মিয়’, বিএনপি-জামাতের ‘ঘনিষ্ঠ’, ইউনূসের ‘গ্যারান্টার’, ভারতের ‘নির্ভরযোগ্য’… আসলে জেনারেল ওয়াকার কাদের লোক?
    JoyBangla Editor

    Related Posts

    একাত্তরে ১৬ ডিসেম্বর পাকবাহিনির আত্মসমর্পন দলিলপত্র

    December 16, 2025

    মহান বিজয় দিবসে আওয়ামীলীগের শুভেচ্ছা

    December 16, 2025

    আনিস আলমগীরের বিরুদ্ধে মামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা

    December 16, 2025

    সিলেটে নারী নির্যাতন: মুক্তিযুদ্ধের ৯ মাস

    December 15, 2025
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেওয়ার চেষ্টা—ড: ইউনুসের গোপন বৈঠক

    December 15, 2025

    অন্তর্বর্তীকালীন শাসকের কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

    December 15, 2025

    নির্বাচনের ঘোষিত তফসিল ‘অবৈধ ও প্রহসন’: প্রত্যাখ্যান করে সাবেক ছাত্রলীগ নেতাদের গণবিবৃতি

    December 14, 2025

    মেসিকে দেখতে না পেয়ে কলকাতায় গ্যালারিতে ভাঙচুর, দর্শক নেমে পড়লেন মাঠে: উদ্যোক্তা শতদ্রু আটক, মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

    December 13, 2025
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    যুক্তরাজ্য আওয়ামীলীগ ও যুবলীগের বিজয় দিবসে শহিদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন

    By JoyBangla EditorDecember 16, 20250

    ১৬ ডিসেম্বর ২০২৫ইংরেজী, মহান বিজয় দিবস উপলক্ষে ভোর বারোটা এক মিনেটে পুর্ব লন্ডনের আলতাব আলী…

    লন্ডনে মহান বিজয় দিবস পালন

    December 16, 2025

    একাত্তরে ১৬ ডিসেম্বর পাকবাহিনির আত্মসমর্পন দলিলপত্র

    December 16, 2025

    ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যুক্তরাজ্য আওয়ামীলীগের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

    December 16, 2025

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেওয়ার চেষ্টা—ড: ইউনুসের গোপন বৈঠক

    December 15, 2025

    অন্তর্বর্তীকালীন শাসকের কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

    December 15, 2025

    নির্বাচনের ঘোষিত তফসিল ‘অবৈধ ও প্রহসন’: প্রত্যাখ্যান করে সাবেক ছাত্রলীগ নেতাদের গণবিবৃতি

    December 14, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.