Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ফ্রান্সে ব্যাপক ছাত্রবিক্ষোভে প্রলয়ঙ্করী অবস্থা

    October 6, 2026

     “বাংলাদেশে বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী

    October 6, 2026

     “ভাত দে কাপড় দে, নইলে গদি ছাইড়া দে”- স্লোগানে প্রকম্পিত প্রেসক্লাব এলাকা

    October 6, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপের মূল পর্বের পথে বাংলাদেশ
    Sports

    ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপের মূল পর্বের পথে বাংলাদেশ

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 2, 2025Updated:July 2, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশ নারী ফুটবল দলের স্বপ্ন ছিল এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার। মিয়ানমারে পা রাখার আগে সে স্বপ্নের কথা বলেছিলেন কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকার। আজ ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে সেই স্বপ্ন বাস্তবের পথে অনেকটাই এগিয়ে গেল।

    র‍্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে ২–১ গোলে হারিয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেল বাংলাদেশ নারী দল। দুই অর্ধে ‍ঋতুপর্ণা চাকমা করেন দুর্দান্ত দুটি গোল।

    ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে ১৯তম মিনিটে ফ্রি কিক থেকে ফিরতি শটে গোল করে দলকে এগিয়ে দেন ঋতুপর্ণা চাকমা। ৭২তম মিনিটে দুর্দান্ত ড্রাইভে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। এরপর ৮৮তম মিনিটে উইন উইনের গোলে ব্যবধান কমায় মিয়ানমার, তবে তা জয় আটকাতে পারেনি।

    আজ গোলপোস্টে ছিলেন নিরাপত্তার প্রতীক-রুপনা চাকমা, যিনি সময় মতো বেরিয়ে এসে একাধিক আক্রমণ রুখে দিয়েছেন। এই বাছাই পর্বে আগের ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। দুই জয়ে এশিয়ান কাপের মূল পর্বে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। এই জয়ে বাছাইপর্বের ‘সি’ গ্রুপে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল বাংলাদেশ। মিয়ানমারের অর্জন ৩ পয়েন্ট।

    আজ ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র। দ্বিতীয় মিনিটেই গোলের চেষ্টা করে বসে বাংলাদেশ, আর তৃতীয় মিনিটে মিয়ানমারের বিপজ্জনক আক্রমণ আটকে দেন শামসুন্নাহার সিনিয়র।

    ১৮তম মিনিটে শামসুন্নাহার জুনিয়রের ফাউলের সুবাদে ফ্রি কিক পায় বাংলাদেশ। ঋতুপর্ণার প্রথম শট রক্ষণে প্রতিহত হলেও ফিরতি শটে দারুণভাবে জাল খুঁজে নেন তিনি। এ গোলেই প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজের মেয়েরা। দ্বিতীয়ার্ধে মিয়ানমার চাপ বাড়ালেও বাংলাদেশের রক্ষণ ভেঙে পড়েনি। শামসুন্নাহার, আফঈদা, রুপনা-সবার দৃঢ়তা ছিল প্রশংসনীয়। ৭২তম মিনিটে আবারও বাজিমাত ঋতুপর্ণার। প্রতিপক্ষ বক্সের উপরে বল পেয়ে চমৎকার শটে করেন নিজের দ্বিতীয় গোল।

    শেষদিকে মিয়ানমার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৮৮তম মিনিটে গোল করে ব্যবধান কমায় উইন উইন। তবে রক্ষণভাগের একাগ্রতায় এবং রুপনার তৎপরতায় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

    মিয়ানমার ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে। তাদের হারিয়ে বড় চমক দিল মেয়েরা। এ অবস্থায় বাংলাদেশ নিজেদের শেষ গ্রুপ ম্যাচে আগামী শনিবার তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে। সে ম্যাচে ড্র করলেই নিশ্চিত হবে মূল পর্ব। দল পাবে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এএফসি উইমেন’স এশিয়ান কাপের টিকিট।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপ্রধান উপদেষ্টার ‘কাউন্টডাউন শুরু’ পোস্ট দেওয়া সেই তাপসী চাকরিচ্যুত
    Next Article জুলাই সাজানো গোছানো বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করার মাস
    JoyBangla Editor

    Related Posts

    এশিয়ান গেমসে হকিতে জয় পেলো বাংলাদেশ

    September 24, 2026

    লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

    September 20, 2026

    হকিতে মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম হলো বাংলাদেশের মেয়েরা

    September 12, 2026

    হকিতে চাইনিজ তাইপেকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ফ্রান্সে ব্যাপক ছাত্রবিক্ষোভে প্রলয়ঙ্করী অবস্থা

    October 6, 2026

     “বাংলাদেশে বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী

    October 6, 2026

    ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ

    October 6, 2026

    এআই বদলে দিচ্ছে সৌন্দর্যের সংজ্ঞা

    October 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    International

    ফ্রান্সে ব্যাপক ছাত্রবিক্ষোভে প্রলয়ঙ্করী অবস্থা

    By JoyBangla EditorOctober 6, 20260

    ফ্রান্সে ব্যাপক ছাত্রবিক্ষোভে প্রলয়ঙ্করী অবস্থা। শতশত সরকারি ভবন, গাড়ি, প্রতিষ্ঠান, রাস্তাঘাট ভাঙ্গচুড়ের ঘটনা ঘটছে। সারা…

     “বাংলাদেশে বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী

    October 6, 2026

     “ভাত দে কাপড় দে, নইলে গদি ছাইড়া দে”- স্লোগানে প্রকম্পিত প্রেসক্লাব এলাকা

    October 6, 2026

    ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ

    October 6, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ফ্রান্সে ব্যাপক ছাত্রবিক্ষোভে প্রলয়ঙ্করী অবস্থা

    October 6, 2026

     “বাংলাদেশে বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী

    October 6, 2026

    ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ

    October 6, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.