Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যুক্তরাজ্য আওয়ামীলীগ ও যুবলীগের বিজয় দিবসে শহিদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন

    December 16, 2025

    লন্ডনে মহান বিজয় দিবস পালন

    December 16, 2025

    একাত্তরে ১৬ ডিসেম্বর পাকবাহিনির আত্মসমর্পন দলিলপত্র

    December 16, 2025
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » এনসিপি’র ‘মুজিববাদ মূর্দাবাদ’ স্লোগানে জনবিস্ফোরণ, সেনার গুলি-নিহত ৪
    Politics

    এনসিপি’র ‘মুজিববাদ মূর্দাবাদ’ স্লোগানে জনবিস্ফোরণ, সেনার গুলি-নিহত ৪

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 17, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর ‘মুজিববাদ মূর্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ জনতার প্রতিবাদে শহরের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে সেনাবাহিনী। এতে অন্তত ৪ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন একাধিক সূত্র।

    বুধবার দুপুরে গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’ চলাকালে এই উস্কানিমূলক স্লোগান দেন হাসনাত আবদুল্লাহ—এমন অভিযোগ উঠতেই ক্ষোভে ফেটে পড়ে পুরো শহর। বঙ্গবন্ধুর নিজ জন্মভূমিতে এমন মন্তব্য মেনে নিতে না পেরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সাধারণ জনগণ প্রতিবাদে ফেটে পড়ে।

    বিক্ষোভকারীরা গান্ধিয়াশুর, উলপুর, গোপালগঞ্জ চৌরাস্তা, পুরাতন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে অগ্রসর হয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাসদস্যরা অতিরিক্ত বলপ্রয়োগ করে এবং বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন অন্তত চারজন সাধারণ মানুষ।

    অবরুদ্ধ হয়ে পড়েন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা। তারা সমাবেশস্থলে থেকে বের হতে পারেননি। শহরের একাধিক এলাকায় অভিযান শুরু করেছে যৌথবাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    এর আগে সকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে এনসিপি কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের হাতাহাতি, পুলিশের গুলিবর্ষণ, গাড়ি ভাঙচুর, ইউএনও’র বহরে হামলা এবং ছাত্রলীগের পাল্টা প্রতিক্রিয়ায় পুলিশি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

    আহত হয়েছেন পুলিশের গোপীনাথপুর ফাঁড়ির ইনচার্জ আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও মিনহাজ। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, সেনা ও যৌথবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। নিহতের বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআন্তর্জাতিক গণমাধ্যমে গোপালগঞ্জে বাংলাদেশি সেনার গুলিতে বেসামরিক নাগরিক হত্যার সংবাদ
    Next Article গোপালগঞ্জে নির্মম হামলা ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার
    JoyBangla Editor

    Related Posts

    সাংবাদিক হিসেবে আমার কাজ ক্ষমতাকে প্রশ্ন করা, করে যাবো: আনিস আলমগীর

    December 16, 2025

    বিজয় দিবসে শেখ হাসিনার বাণী: পরাজিত শক্তির বিরুদ্ধে আবার বিজয় ছিনিয়ে আনার আহ্বান

    December 16, 2025

    অন্তর্বর্তীকালীন শাসকের কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

    December 15, 2025

    বুদ্ধিজীবী হত্যা ও বাঙালি নারীদের সংঘবদ্ধ ধর্ষণ, কেন এই বর্ব্বরতা?

    December 14, 2025
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেওয়ার চেষ্টা—ড: ইউনুসের গোপন বৈঠক

    December 15, 2025

    অন্তর্বর্তীকালীন শাসকের কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

    December 15, 2025

    নির্বাচনের ঘোষিত তফসিল ‘অবৈধ ও প্রহসন’: প্রত্যাখ্যান করে সাবেক ছাত্রলীগ নেতাদের গণবিবৃতি

    December 14, 2025

    মেসিকে দেখতে না পেয়ে কলকাতায় গ্যালারিতে ভাঙচুর, দর্শক নেমে পড়লেন মাঠে: উদ্যোক্তা শতদ্রু আটক, মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

    December 13, 2025
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    যুক্তরাজ্য আওয়ামীলীগ ও যুবলীগের বিজয় দিবসে শহিদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন

    By JoyBangla EditorDecember 16, 20250

    ১৬ ডিসেম্বর ২০২৫ইংরেজী, মহান বিজয় দিবস উপলক্ষে ভোর বারোটা এক মিনেটে পুর্ব লন্ডনের আলতাব আলী…

    লন্ডনে মহান বিজয় দিবস পালন

    December 16, 2025

    একাত্তরে ১৬ ডিসেম্বর পাকবাহিনির আত্মসমর্পন দলিলপত্র

    December 16, 2025

    ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যুক্তরাজ্য আওয়ামীলীগের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

    December 16, 2025

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেওয়ার চেষ্টা—ড: ইউনুসের গোপন বৈঠক

    December 15, 2025

    অন্তর্বর্তীকালীন শাসকের কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

    December 15, 2025

    নির্বাচনের ঘোষিত তফসিল ‘অবৈধ ও প্রহসন’: প্রত্যাখ্যান করে সাবেক ছাত্রলীগ নেতাদের গণবিবৃতি

    December 14, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.