Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যুক্তরাজ্য আওয়ামীলীগ ও যুবলীগের বিজয় দিবসে শহিদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন

    December 16, 2025

    লন্ডনে মহান বিজয় দিবস পালন

    December 16, 2025

    একাত্তরে ১৬ ডিসেম্বর পাকবাহিনির আত্মসমর্পন দলিলপত্র

    December 16, 2025
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শান্তির হ্যাটট্রিক, ৪-১ গোলে ভুটানকে উড়িয়ে বাংলাদেশের জয়
    Sports

    শান্তির হ্যাটট্রিক, ৪-১ গোলে ভুটানকে উড়িয়ে বাংলাদেশের জয়

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 17, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    অদ্ভুত ঘটনার সাক্ষী হলো সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ-ভুটান ম্যাচের ভেন্যু বদলে গেল মাঝপথে। এরপর বাংলাদেশ গোল হজম করে কিছুটা ভয়ও পাইয়ে দেয়! যদিও সে ভয় কাটতে সময় লাগেনি। শান্তি মার্ডির হ্যাটট্রিক ও মুনকি আক্তারের গোলে ভুটানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ খেলা বাংলাদেশের পয়েন্ট হলো ৯। ১৭ জুলাই নিজেদের চতুর্থ ম্যাচে একই প্রতিপক্ষের মুখোমুখি হবে স্বাগতিকেরা।

    দুই মাঠে এক ম্যাচ! দেশের ফুটবলে এমন নজির আগে কখনো দেখা যায়নি। আজ বাংলাদেশ-ভুটান ম্যাচে তেমনি এক বিরল অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন ফুটবলপ্রেমীরা। ভারী বৃষ্টিতে ম্যাচের ভেন্যু কিংস অ্যারেনায় প্রথমার্ধের পর আর খেলা গড়ায়নি। দুই দফা পর্যবেক্ষণের পরও ম্যাচ কমিশনার আনসার আসিফ সন্তুষ্ট হতে পারেননি। শেষ পর্যন্ত কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা।

    খেলা শুরুর ৫৩ মিনিটে ম্যাচে সমতায় ফেরে ভুটান। বাংলাদেশের অগোছালো রক্ষণের সুযোগ কাজে লাগান সানগে ওয়াগমো। ৫৬ মিনিটে ভুটানের গোলকিপারকে একা পেয়েও পোস্টে বল রাখতে পারেননি উমেলা মারমা। অবশ্য দ্বিতীয় গোল পেতে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি বাংলাদেশকে। ৫৭ মিনিটে আবারও সেই শান্তি। এবার কর্নার থেকে আসা বল জালে জড়িয়ে মাতেন উদ্‌যাপনে। ৭৬ মিনিটে বদলি হয়ে নামা মুনকি আক্তার একক কৃতিত্বের গোলে স্কোরলাইন ৩-১ করেন। আর ৭৯ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন শান্তি। চলমান সাফে যেটা তাঁর চতুর্থ গোল।

    আজ সকাল থেকেই ঢাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে কিংস অ্যারেনায় পানিও জমেছে। মাঠ হয়ে পড়ে কর্দমাক্ত। বাংলাদেশ-ভুটান ম্যাচ অবশ্য নির্ধারিত সময়েই শুরু হয়েছে। কিন্তু মাঠে নেমে দুই দলের ফুটবলাররা টের পান, এমন কন্ডিশনে লড়াই করা কতটা কঠিন।

    প্রথমার্ধে দুই দলই একাধিকবার আক্রমণ পাল্টা আক্রমণ শানিয়েছে। কিন্তু গোলমুখে শরীরের ভারসাম্য ধরে রাখতে না পারায় কাজটা বেশ কঠিন হয়ে যায়। এ সময় কখনো বলে শট নেওয়ার পথেই লুটিয়ে পড়েছেন ফুটবলাররা, আবার কখনো শট নিলেও বল লক্ষ্যে না গিয়ে মাঝপথে কাদাপানিতে আটকে পড়েছে। এভাবেই পানির মধ্যে খেলতে হয়েছে মেয়েদের।

    এরপরও ম্যাচের ষষ্ঠ মিনিটে দারুণ একটা সুযোগ কাজে লাগায় বাংলাদেশ। তৃষ্ণা রানীর শট ভুটানের গোলকিপার কোনো রকমে থামালেও গ্লাভসবন্দী করতে পারেননি। ফিরতি শটে জালে জড়ান শান্তি মার্ডি।

    নেপাল ম্যাচে লাল কার্ড দেখায় আজকের ম্যাচ খেলেননি এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ৪ গোল করা মোসাম্মৎ সাগরিকা। নিয়মিত অধিনায়ক আফঈদা খন্দকারকেও শুরুর একাদশে রাখেননি কোচ পিটার বাটলার। তাঁর বদলে সুরমা জান্নাত পরেছেন নেতৃত্বের বাহুবন্ধনী। এ ছাড়া বেঞ্চের শক্তিটাও বাজিয়ে দেখার সুযোগ নেন বাংলাদেশ কোচ। আগের ম্যাচের একাদশে থাকা দুজনকেই শুধু আজ ভুটান ম্যাচের প্রথম একাদশে রেখেছেন বাটলার।

    এর আগে বড় জয়েই এবারের টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। গত শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয় ৯-১ গোলে। এরপর দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-২ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা।

    পাঁচটি দেশ এ টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারত নাম প্রত্যাহার করে নেয়। সে জন্য বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান—এই চার দেশ নিয়ে শুরু হয়েছে সাফের এ আসর। টুর্নামেন্টের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। এখন চার দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হবে মুখোমুখি লড়াইয়ের ফল, তারপর গোল ব্যবধান।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপ্রাণহানি ঘটল কেন গোপালগঞ্জে? কার দায়?
    Next Article রাজনীতিতে এনসিপিকে প্রতিষ্ঠা করতে সামরিক বাহিনী ও যুদ্ধযান ব্যবহার
    JoyBangla Editor

    Related Posts

    গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেওয়ার চেষ্টা—ড: ইউনুসের গোপন বৈঠক

    December 15, 2025

    অন্তর্বর্তীকালীন শাসকের কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

    December 15, 2025

    নেপালকে হারিয়ে সেমিফাইনালে এক পা বাংলাদেশের

    December 15, 2025

    নির্বাচনের ঘোষিত তফসিল ‘অবৈধ ও প্রহসন’: প্রত্যাখ্যান করে সাবেক ছাত্রলীগ নেতাদের গণবিবৃতি

    December 14, 2025
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেওয়ার চেষ্টা—ড: ইউনুসের গোপন বৈঠক

    December 15, 2025

    অন্তর্বর্তীকালীন শাসকের কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

    December 15, 2025

    নির্বাচনের ঘোষিত তফসিল ‘অবৈধ ও প্রহসন’: প্রত্যাখ্যান করে সাবেক ছাত্রলীগ নেতাদের গণবিবৃতি

    December 14, 2025

    মেসিকে দেখতে না পেয়ে কলকাতায় গ্যালারিতে ভাঙচুর, দর্শক নেমে পড়লেন মাঠে: উদ্যোক্তা শতদ্রু আটক, মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

    December 13, 2025
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    যুক্তরাজ্য আওয়ামীলীগ ও যুবলীগের বিজয় দিবসে শহিদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন

    By JoyBangla EditorDecember 16, 20250

    ১৬ ডিসেম্বর ২০২৫ইংরেজী, মহান বিজয় দিবস উপলক্ষে ভোর বারোটা এক মিনেটে পুর্ব লন্ডনের আলতাব আলী…

    লন্ডনে মহান বিজয় দিবস পালন

    December 16, 2025

    একাত্তরে ১৬ ডিসেম্বর পাকবাহিনির আত্মসমর্পন দলিলপত্র

    December 16, 2025

    ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যুক্তরাজ্য আওয়ামীলীগের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

    December 16, 2025

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেওয়ার চেষ্টা—ড: ইউনুসের গোপন বৈঠক

    December 15, 2025

    অন্তর্বর্তীকালীন শাসকের কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

    December 15, 2025

    নির্বাচনের ঘোষিত তফসিল ‘অবৈধ ও প্রহসন’: প্রত্যাখ্যান করে সাবেক ছাত্রলীগ নেতাদের গণবিবৃতি

    December 14, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.