Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    উগ্রবাদের রাজত্ব ও সংখ্যালঘু নিপীড়ন: বিএনপি-জামায়াত আমলের ভয়াবহ স্মৃতি এবং বর্তমান সংকট

    August 27, 2026

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    ব্যাংক ঋণে রেকর্ড গড়ল ইউনূস-তারেক সরকার: পরিমাণ ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা

    August 27, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » যুক্তরাষ্ট্রের চেয়ে ৪০ লাখ গুণ দ্রুতগতির ইন্টারনেট উদ্ভাবন করল জাপান
    Technology

    যুক্তরাষ্ট্রের চেয়ে ৪০ লাখ গুণ দ্রুতগতির ইন্টারনেট উদ্ভাবন করল জাপান

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 19, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    যুক্তরাষ্ট্রের চেয়ে ৪০ লাখ গুণ দ্রুতগতির ইন্টারনেট উদ্ভাবন করল জাপান। ইন্টারনেট গতির ক্ষেত্রে বিশ্বে নতুন রেকর্ড স্থাপন করেছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (এনআইসিটি) দাবি করেছে, তারা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তরের সফল পরীক্ষা চালিয়েছে।

    এই পরীক্ষায় ডেটা ১ হাজার ১২০ মাইল বা প্রায় ১ হাজার ৮০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। এই গতি যুক্তরাষ্ট্রের গড় ব্রডব্যান্ড ইন্টারনেট গতির তুলনায় প্রায় ৪০ লাখ গুণ বেশি বলেও জানিয়েছেন গবেষকেরা।

    লাইভ সায়েন্সের এক প্রতিবেদনে বলা হয়, এই গতি এতটাই অসাধারণ যে, ইন্টারনেট আর্কাইভে থাকা সমস্ত তথ্য চার মিনিটেরও কম সময়ে ডাউনলোড করা সম্ভব। ২০২৪ সালে সর্বশেষ রেকর্ড ছিল প্রতি সেকেন্ডে ৫০ হাজার ২৫০ গিগাবাইট—সেই রেকর্ডের চেয়েও দ্বিগুণের বেশি গতি অর্জন করেছে এবার এনআইসিটি।

    রেকর্ড গড়তে গবেষকেরা নতুন ধরনের অপটিক্যাল ফাইবার ব্যবহার করেছেন। এই ফাইবারের ব্যাস মাত্র ০.১২৭ মিলিমিটার হলেও এটি প্রচলিত একক ফাইবার ক্যাবলের সমান পুরু এবং তাই বিদ্যমান অবকাঠামোতেই এটি ব্যবহারযোগ্য।

    এনআইসিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ৪৮তম অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন কনফারেন্সে এই গবেষণার বিস্তারিত উপস্থাপন করা হয়।

    নতুন ফাইবারটির ভেতরে ১৯টি আলাদা চ্যানেল রয়েছে, যেগুলো একইসঙ্গে আলোর সংকেত বহন করে। এতে করে ডেটা ট্রান্সফারের সময় বিভ্রান্তি বা তথ্য ক্ষতি অনেক কম হয়, ফলে দীর্ঘ দূরত্বেও নির্ভরযোগ্য ও কার্যকর তথ্য পরিবহন সম্ভব হয়েছে।

    ২০২৩ সালের মার্চ মাসে এই গবেষক দল একই প্রযুক্তিতে উচ্চ গতির ডেটা পরিবহনের পরীক্ষা চালায়, তবে তখন তারা তুলনামূলকভাবে কম দূরত্বে সফলতা পান। এবার বৃহত্তর পরিসরে সফলভাবে ডেটা প্রেরণ এবং সংকেত সংরক্ষণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

    গবেষণায় দেখা গেছে, একটানা ২১ বার ঘূর্ণনের পর ডেটা নির্ধারিত রিসিভারে পৌঁছায়—যা ১ হাজার ১২০ মাইলের পূর্ণ দূরত্ব অতিক্রম করে।

    গবেষকেরা বলছেন, এ রেকর্ড উচ্চ ক্ষমতাসম্পন্ন, দীর্ঘ পরিসরের এবং বিস্তৃত সক্ষমতাসম্পন্ন অপটিক্যাল যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ক্রমবর্ধমান বৈশ্বিক ডেটা চাহিদা মেটাতে এমন প্রযুক্তির বাস্তব ব্যবহার এখন সময়ের দাবি।

    পরবর্তী ধাপে তারা এই প্রযুক্তিকে টেলিকম খাতে কার্যকরভাবে বাস্তবায়নের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleত্রয়োদশ নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় পৌনে ১৩ কোটি, ভোটকেন্দ্র ৪৫ হাজার
    Next Article বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির সভা পণ্ড: সেনাবাহিনীর সহায়তায় কক্সবাজার ত্যাগ এনসিপির
    JoyBangla Editor

    Related Posts

    মানুষের বিশ্বাসের ধারণাই বদলে দেবে এআই: নোয়া হারারি

    August 27, 2026

    কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষ

    August 25, 2026

     ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সন্ধান: জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. তনিমা তাসনিম অনন্যা

    August 14, 2026

    আর মাত্র কয়েক ঘণ্টা পরই মহাকাশে আজ পূর্ণ সূর্যগ্রহণ

    August 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    হুমকিতে ছোট হচ্ছে সংস্কৃতি অঙ্গন

    August 27, 2026

    মানুষের বিশ্বাসের ধারণাই বদলে দেবে এআই: নোয়া হারারি

    August 27, 2026

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    উগ্রবাদের রাজত্ব ও সংখ্যালঘু নিপীড়ন: বিএনপি-জামায়াত আমলের ভয়াবহ স্মৃতি এবং বর্তমান সংকট

    By JoyBangla EditorAugust 27, 20260

    চাঁদপুরে ব্যবসায়ী পিন্টু দাসের পরিবার নিখোঁজ এবং রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীর নির্মম হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন…

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    ব্যাংক ঋণে রেকর্ড গড়ল ইউনূস-তারেক সরকার: পরিমাণ ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা

    August 27, 2026

    মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদ: ১ বছরে বাংলাদেশ হারাল ১.৫ বিলিয়ন ডলারের বাজার

    August 27, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    হুমকিতে ছোট হচ্ছে সংস্কৃতি অঙ্গন

    August 27, 2026

    মানুষের বিশ্বাসের ধারণাই বদলে দেবে এআই: নোয়া হারারি

    August 27, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.