Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » রামু থেকে গঙ্গাচড়া : একই নাটকের পুনরাবৃত্তি, একই রক্তের হোলিখেলা
    Bangladesh

    রামু থেকে গঙ্গাচড়া : একই নাটকের পুনরাবৃত্তি, একই রক্তের হোলিখেলা

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 3, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    গঙ্গাচড়া আবারও রক্তে লাল। আলদাদপুর বালাপাড়ার হিন্দুদের ঘরে আগুন, মন্দিরে হাতুড়ির আঘাত, জনজীবনে আতঙ্ক। ২০১৭ সালের ঠাকুরপাড়ার পর এবারও রংপুরের মাটি কাঁপল সাম্প্রদায়িক উন্মাদদের লাঠি-বোমা-হুংকারে। অভিযোগ? ফেসবুকে নবীর অবমাননা! অভিযুক্ত? একটি ১৭ বছরের কিশোর, যে এখন জেল হাজতে। প্রমাণ? শূন্য। তদন্ত? অনুপস্থিত। বিচার? রাষ্ট্রযন্ত্রের চোখে-মুখে কালো পট্টি বাঁধা। 

    এই বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু হওয়ার অর্থই হলো—নিজের বাড়িতে শঙ্কিত প্রাণী হয়ে থাকা। একজনের হয়তো করা “অপরাধে” পুরো একটি সম্প্রদায়কে জিম্মি করা, তাদের ঘর-বাড়ি পোড়ানো, মন্দির ভাঙা, নারী-শিশুদের রাস্তায় ফেলা—এটাই এখন রাষ্ট্রের “অফিশিয়াল” নীতি হয়ে দাঁড়িয়েছে। ২০১২-র রামু, ২০১৬-র নাসিরনগর, ২০২১-র পীরগঞ্জ, আর আজকের গঙ্গাচড়া—সবখানে একই স্টেনসিলে আঁকা দগদগে ঘা। 

    গঙ্গাচড়ার ঘটনায় দেখা গেল, নীলফামারীর কিশোরগঞ্জ থেকে মাইকিং করে লোক জড়ো করা হলো। কে করেছে সেই ফেসবুক পোস্ট? কে যাচাই করেছে? কারও কিছু জানার দরকার নেই। শুধু দরকার হিন্দু পাড়ায় ঢুকে “প্রতিশোধ” নেওয়া। স্কুল-মন্দির-দোকান ভাঙার পর উল্লাস করতে করতে ফিরে যাওয়া। প্রশাসন? তারা ব্যস্ত কিশোরটিকে “সুরক্ষা” দেওয়ায়—জেলে ঢুকিয়ে। 

    এই সহিংসতার পেছনে কাজ করে একটি সুপরিকল্পিত মনস্তত্ত্ব। সংখ্যালঘুদের বারবার টার্গেট করে তাদের ভীতসন্ত্রস্ত রাখা। দেশভাগের সময় যেমন বাংলার হিন্দুদের বাড়ি-জমি দখল হয়েছিল, আজও একই পদ্ধতি চলছে। ১৯৫১ সালে পূর্ব পাকিস্তানে হিন্দুদের সংখ্যা ছিল ২২%, এখন ৭.৯৫%। এই হার কমার পেছনে কোনো “স্বাভাবিক” কারণ নেই। আছে জোর-জুলুম, ভয় দেখানো, সম্পত্তি দখল। 

    রামুর উত্তম বড়ুয়া, নাসিরনগরের রসরাজ দাস—এদের কেউই আসলে কিছু করেনি। কিন্তু তাদের নামে গুজব ছড়িয়ে পুরো একটি সম্প্রদায়কে শাস্তি দেওয়া হয়েছে। রাষ্ট্রের ভূমিকা? নিরব দর্শক। বিচার? অন্ধকার গলিতে হারিয়ে যায়। ক্ষমতাসীনদের কাছে সংখ্যালঘুরা ভোটব্যাংক নয়, বরং বলির পাঁঠা। 

    গঙ্গাচড়ার পর কী হবে? কিছুদিন পর সবাই ভুলে যাবে। মিডিয়া নতুন খবরে চলে যাবে। ক্ষতিগ্রস্তরা হয়তো বাড়িঘর ফিরে পাবে, কিন্তু আতঙ্ক থেকে যাবে। আবার কোনো একদিন নতুন গুজবে নতুন পাড়ায় আগুন জ্বলবে। এই চক্রের শেষ নেই। কারণ, যারা এই সহিংসতার পেছনে আছে, তারা জানে—রাষ্ট্র তাদের পক্ষে। 

    একটি দেশ তখনই সভ্য হয়, যখন তার সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় সংখ্যালঘুদের ভয়-আতঙ্কমুক্ত জীবন দিতে পারে। বাংলাদেশ সেই পরীক্ষায় বারবার ফেল করছে। রামু, নাসিরনগর, গঙ্গাচড়া—এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো একটি রাষ্ট্রের নৈতিক ব্যর্থতার দলিল।( আওয়ামীলীগ পেইজ থেকে সংগৃহীত)

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article‘জিম করবেট। নামটা শুনলেই একটা বনের গন্ধ পাওয়া যায়’
    Next Article  ‘বাংলাদেশ নামে নাম এক গ্রামের কবি’
    JoyBangla Editor

    Related Posts

    বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা

    August 26, 2026

    আদালতে পাঠানো হয়েছে বিদিশা সিদ্দিককে

    August 26, 2026

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    August 25, 2026

    বিদেশিদের কাছে ‘ঝুঁকিপূর্ণ’ বাংলাদেশ : নিরাপত্তার ন্যূনতম গ্যারান্টি নেই, কানাডার সতর্কতায় উন্মোচিত কঠিন বাস্তবতা

    August 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    By JoyBangla EditorAugust 26, 20260

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- এ কথা সাবেক উপদেষ্টা  ব্রিগ্রেডিয়ার (অব)সাখাওয়া্ত…

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026

    অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

    August 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.