Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হ্যাকার বানিয়ে গ্রেপ্তার করে যেভাবে অসম্মান আজীবন সততার সাথে চাকরি করা একজন বৃদ্ধ মানুষকে

    February 6, 2026

    ভিত্তিহীন মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারে সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মৃত্যুদণ্ডের রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ আওয়ামী লীগের

    February 6, 2026

    বাংলাদেশের নির্বাচন: ইউনূসের অধীনে গণতন্ত্রের অন্ত্যেষ্টিক্রিয়া

    February 6, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সংবিধান লঙ্ঘন থেকে দায়মুক্তি: ইউনূস সরকারের অগণতান্ত্রিক খেলার ইতি কবে?
    Politics

    সংবিধান লঙ্ঘন থেকে দায়মুক্তি: ইউনূস সরকারের অগণতান্ত্রিক খেলার ইতি কবে?

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 3, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মোহাম্মদ ইউনূস ও তার দলবল বাংলাদেশের রাজনীতিতে যে অস্থায়ী সরকার নামের নাটক মঞ্চস্থ করছে, তা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, বরং একটি সুপরিকল্পিত ক্ষমতা দখলে রাখার ষড়যন্ত্র। এই সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই, নেই জনগণের সমর্থন। সংবিধান লঙ্ঘন করে, সংসদ ভেঙে, তিন মাসের মধ্যে নির্বাচন না দিয়ে তারা যে অবৈধ শাসন ব্যবস্থা চালু করেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রধান উপদেষ্টা ও তার সহযোগীরা মন্ত্রীদের মতো ক্ষমতা প্রয়োগ করছেন, কিন্তু তাদের এই ক্ষমতার উৎস কী? কোন আইনে তারা এই অধিকার পেয়েছেন? এই প্রশ্নগুলোর কোনো জবাব তাদের কাছে নেই। 

    ইউনূস সরকারের সবচেয়ে বড় কৌশল হলো সময়ক্ষেপণ করা। তারা বিএনপি ও অন্যান্য দলকে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলে শান্ত রাখার চেষ্টা করছে, কিন্তু বাস্তবে নির্বাচনের কোনো প্রস্তুতি নেই। নির্বাচন কমিশনকে প্রস্তুতির নির্দেশ দেওয়া হলেও, কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। ইউনূস ইতিমধ্যেই শর্ত জুড়ে দিয়েছেন যে সংস্কার শেষ হলে নির্বাচন হবে। কিন্তু এই সংস্কার কে নির্ধারণ করবে? ইউনূস নিজেই। অর্থাৎ, তিনি চাইলে যেকোনো সময় বলতে পারেন যে সংস্কার শেষ হয়নি, তাই নির্বাচন হবে না। এটি স্পষ্টতই একটি প্রতারণা। 

    বিএনপিকে নিয়ে ইউনূস সরকার যে খেলা খেলছে, তা খুবই স্পষ্ট। তারা বিএনপিকে এক ধরনের “বিস্কুট দৌড়ে” ব্যস্ত রেখেছে। একদিন নির্বাচনের আশ্বাস দিয়ে পরদিন চুপ থাকে। বিএনপি যদি রাস্তায় নামে, তাহলে তাদের দমন করা হবে। আর যদি শান্ত থাকে, তাহলে সময়ক্ষেপণ চলতে থাকবে। এই কৌশলের উদ্দেশ্য একটাই—বিএনপিকে দুর্বল করে ফেলা এবং একটি নিয়ন্ত্রিত নির্বাচনের মঞ্চ তৈরি করা। বিএনপির নেতৃত্ব যদি এই খেলা বুঝতে না পারে, তাহলে তারা শুধু নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে না, পুরো দেশকে একটি অন্ধকারের দিকে ঠেলে দেবে। 

    জামায়াত ও এনসিপির মতো দলগুলো ইউনূস সরকারের লুঙির নিচে আশ্রয় নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে। তারা মৌলিক সংস্কার, জুলাই সনদ, পিআর পদ্ধতির নির্বাচনের নামে সময় নষ্ট করছে, কিন্তু তাদের আসল উদ্দেশ্য হলো বিএনপিকে কোণঠাসা করা। জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ না জানানোই প্রমাণ করে যে তারা ইউনূসের এজেন্ডাকে এগিয়ে নিতে চায়। 

    ইউনূস সরকার যদি সত্যিই নির্বাচন দিতে চায়, তাহলে তাদের এখনই একটি স্পষ্ট এক্সিট প্ল্যান ঘোষণা করা উচিত। কিন্তু তাদের লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন। তারা চায় দায়মুক্তি আইন পাস করে নিজেদের সব অবৈধ কাজকে বৈধতা দেওয়া, বিএনপিকে দুর্বল করে একটি নিয়ন্ত্রিত নির্বাচনের মঞ্চ তৈরি করা এবং ইউনূস-পন্থী রাজনৈতিক শক্তিকে প্রতিষ্ঠা করে দীর্ঘমেয়াদি প্রভাব রাখা। 

    এই সরকারের পতন অনিবার্য। এটি একটি অস্থায়ী, অগণতান্ত্রিক, বৈধতাহীন ব্যবস্থা। কিন্তু সমস্যা হলো, এই সরকারের পতন যত দেরি হবে, দেশের ক্ষতি তত বাড়বে। বিএনপি ও অন্যান্য দল যদি এখনই সচেতন না হয়, তাহলে তারা শুধু নিজেদেরই নয়, পুরো জাতিকে একটি ভয়াবহ সংকটে ফেলবে।(আওয়ামীলীগ পেইজ থেকে সংগৃহীত)

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleক্যান্টাকি ফ্রাই চিকেনের ইতিকথা
    Next Article জনগণের অজান্তে গোপন চুক্তি চলবে না: সিপিবি
    JoyBangla Editor

    Related Posts

    ভিত্তিহীন মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারে সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মৃত্যুদণ্ডের রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ আওয়ামী লীগের

    February 6, 2026

    বাংলাদেশের নির্বাচন: ইউনূসের অধীনে গণতন্ত্রের অন্ত্যেষ্টিক্রিয়া

    February 6, 2026

     ‘বাংলাদেশ অন দ্য ব্রিংক‘ বইয়ের মোড়ক উম্মোচন: বাংলাদেশ বর্তমানে একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি

    February 6, 2026

    ইউনুসের অবৈধ নির্বাচনের বন্ধে হাউজ অফ কমনসের সম্মুখে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

    February 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশের নির্বাচন: ইউনূসের অধীনে গণতন্ত্রের অন্ত্যেষ্টিক্রিয়া

    February 6, 2026

     ‘বাংলাদেশ অন দ্য ব্রিংক‘ বইয়ের মোড়ক উম্মোচন: বাংলাদেশ বর্তমানে একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি

    February 6, 2026

    গণভোট, রাষ্ট্রীয় পক্ষপাত এবং  অবৈধ ও সাংবিধানিক ইউনুস সরকার: গণতন্ত্রের জন্য এক অশনিসংকেত

    February 5, 2026

    অবৈধ ড. ইউনুস সরকারের আমলে বাংলাদেশ ‘বাটপারিতে বিশ্বচ্যাম্পিয়ন’

    February 4, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    হ্যাকার বানিয়ে গ্রেপ্তার করে যেভাবে অসম্মান আজীবন সততার সাথে চাকরি করা একজন বৃদ্ধ মানুষকে

    By JoyBangla EditorFebruary 6, 20260

    কাশফিয়া আনাম আজীবন সততার সাথে চাকরি করা একজন বৃদ্ধ মানুষকে অবসরের আগে হ্যাকার বানিয়ে গ্রেপ্তার…

    ভিত্তিহীন মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারে সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মৃত্যুদণ্ডের রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ আওয়ামী লীগের

    February 6, 2026

    বাংলাদেশের নির্বাচন: ইউনূসের অধীনে গণতন্ত্রের অন্ত্যেষ্টিক্রিয়া

    February 6, 2026

     ‘অবৈধ’ সরকারের অধীনে নির্বাচন বর্জনের ডাক দিলেন ৫০১ জন প্রকৌশলী

    February 6, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশের নির্বাচন: ইউনূসের অধীনে গণতন্ত্রের অন্ত্যেষ্টিক্রিয়া

    February 6, 2026

     ‘বাংলাদেশ অন দ্য ব্রিংক‘ বইয়ের মোড়ক উম্মোচন: বাংলাদেশ বর্তমানে একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি

    February 6, 2026

    গণভোট, রাষ্ট্রীয় পক্ষপাত এবং  অবৈধ ও সাংবিধানিক ইউনুস সরকার: গণতন্ত্রের জন্য এক অশনিসংকেত

    February 5, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.