Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা

    July 26, 2026

    পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা?

    July 26, 2026

    রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি

    July 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ক্যাম্পাসগুলোতে  নির্বাচনের কালচার ফিরিয়ে আনুন
    Education [ শিক্ষা ]

    ক্যাম্পাসগুলোতে  নির্বাচনের কালচার ফিরিয়ে আনুন

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 11, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ।।আরিফ জেবতিক।।

    ৯০ এর গণঅভ্যুত্থানটার নেতৃত্ব দিয়েছিল ছাত্র সমাজ। সেই গণঅভুত্থানের পরে প্রথম বাঁশটাও খেল ছাত্ররাই, দেশে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে গেল। ৯০ এর ডাকসু নির্বাচনের পরে দেশে পরের ডাকসু হলো ১৯/২০ সেশনে।, রাবি, চবি এগুলোতে তো আর হলোই না। কলেজগুলোর কথা বাদই দিলাম।

    ক্যাম্পাসে এরকম এখানে ওখানে রাজনীতি বন্ধ করা নিয়ে হররোজ ধস্তাধস্তি না করে, সবগুলো ক্যাম্পাসে নির্বাচনের কালচার ফিরিয়ে আনুন। এতে কী লাভ হয় আজকের জেনারেশনের ছাত্রছাত্রীদের সেই অভিজ্ঞতা নেই। ছাত্র সংসদ নির্বাচন রেগুলার হতে থাকলে সাধারন ছাত্রছাত্রীদের উপর নির্যাতনটা খুবই কমে যায়। সবচাইতে বড় যে মাস্তান ছাত্রনেতা, সেও আশাকরে যে কোন একটা হলের জিএস কি এজিএস হবে ( মাস্তানদেরকে ভিপি পদে সাধারনত দেয়া হয় না, ভিপি পদে গুডিগুডি শিক্ষার্থীদের চাহিদা থাকে) , সুতরাং সে প্রকৃত সাধারন ছাত্রছাত্রীদেরকে ঘাটায় না। কারন যারে গেস্টরুমে ডেকে গালাগালি করবেন কি লাথি দিবেন, সেই ছেলে, এবং তাঁকে নির্যাতিত হতে দেখলে আরো অনেক ছেলেমেয়ে কিন্তু ব্যালটে গিয়ে ‘এক দুই তিন চার, অমুক নেতার টুপকি মার’ করে দেবে।

    আমার মনে হয়, চব্বিশের গণঅভ্যুত্থানকারী ছাত্রছাত্রীদের একটা গুরুত্বপূর্ণ প্রয়াস হওয়া উচিত ছাত্র সংসদ নির্বাচন ফিরিয়ে আনা।

    এখন ডাকসু নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে হালকা সন্দেহ আছে কারন একটা বড় অংশের মানুষের ধারনা যে এখন ডাকসু দিলে শিবির জিতে যাবে, তাই ডাকসু ইলেকশন দেয়া যাবে না। এটিও একটি ফ্যাসিবাদী চিন্তা। আপনি প্রসেস দাঁড় করান, আপনার সুবিধামতো প্রসেস বানিয়েন না। শিবির বেশি ভোট পেলে জিতবে, আপনি জোর করে আটকানোর কে? বরং তখন শিবির প্রকাশ্যে আসবে আর আপনি তাদের রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে পারবেন।

    ক্যাম্পাসে কে একক নিয়ন্ত্রন নিল, সেটিতে আদতে দীর্ঘদিন কোন লাভ হয় না। ছাত্রলীগের একক নিয়ন্ত্রনে ছিল ক্যাম্পাস, কী লাভ হয়েছে?

    আমাদের সময় ছাত্রদল ছিল সবচাইতে জনপ্রিয় ছাত্র সংগঠন, সম্ভবত ৯০ শতাংশ ক্যাম্পাসে একক প্যানেল দিয়ে ছাত্রদল জিতেছে, যেখানে তাঁদেরকে ঠেকাতে প্রায় জায়গাতেই ছাত্রলীগ( আওয়ামী লীগ, বাকশাল, জাসদ) ছাত্রইউনিয়ন যৌথ প্যানেল দিয়ে ছাত্রদলকে আটকাতে পারেনি।

    কিন্তু সেই একছত্র আধিপত্যের ছাত্ররা কি বাকি জীবন সবাই বিএনপি করেছে, করে নাই তো। যদি করত, তাহলে বিএনপির এই দশা হয় না।

    বা তারও আগে যদি যাই, একসময় ছাত্র সংগঠন বলতেই ছিল প্রবলতম জনপ্রিয় ছাত্র ইউনিয়ন। মেনন আর মতিয়া চৌধুরীর দুই ছাত্র ইউনিয়নই দেশের প্রায় সব ছাত্র সংসদ জিতে নিয়েছিল। তো, সেই বাম জনপ্রিয় ছাত্র সমাজের সবাই যদি পরবর্তী জীবনে বাম হতো, তাহলে তো এখন দেশের সব শীর্ষ পদে বামদেরকেই দেখা যেত আর অটোমেটিক বিপ্লব সম্পন্ন হয়ে যেত। কিন্তু সেটা হয়নি।

    রাজনীতি একটি চলমান প্রক্রিয়া, এখানে প্রতিনিয়ত প্রাসঙ্গিক থাকতে হয়। আপনার আজকের কর্মকাণ্ড দেখেই মানুষ আপনার রাজনীতিকে বিচার করে বেশি। সেটাতে ভর করেন।

    এত যখন গণতন্ত্রের জন্য এই জাতির আকাংখা, সেটির শুরু হোক ছাত্র সংসদ নির্বাচন দিয়ে। শুধু ডাকসু নয়, যেসব ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আছে, সবগুলোতে নিয়মিত ইলেকশন লাগিয়ে দিন। প্রতিবছর ইলেকশন দিন। প্রকৃত সাধারণ ছাত্রছাত্রীরা একটু খেদমত পাক।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleফুটবলার ঋতুপর্ণার জন্য বিসিবির উপহার একটি বাড়ি
    Next Article দেশের স্বার্থে অযোগ্য ড. ইউনুসের পদত্যাগ দাবী
    JoyBangla Editor

    Related Posts

    পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা?

    July 26, 2026

    সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি

    July 16, 2026

     ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

    July 15, 2026

    সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ

    July 15, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভায় বড় রদবদল

    July 21, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা

    By JoyBangla EditorJuly 26, 20260

    বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে উদ্বেগজনক চিত্র সামনে…

    পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা?

    July 26, 2026

    রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি

    July 26, 2026

    সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো

    July 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.