Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা

    July 26, 2026

    পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা?

    July 26, 2026

    রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি

    July 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ফুটবলার ঋতুপর্ণার জন্য বিসিবির উপহার একটি বাড়ি
    Sports

    ফুটবলার ঋতুপর্ণার জন্য বিসিবির উপহার একটি বাড়ি

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 11, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশকে অনেক সাফল্য এনে দেওয়া ফুটবল তারকা ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণ করে দেবে বিসিবি। বিসিবি পরিচালনা পর্ষদের সাড়ে পাঁচ ঘণ্টার ম্যারাথান সভা। সেখানে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেটের নানা দিক। তবে ছোট্ট একটি অংশ বরাদ্দ ছিল ফুটবলের জন্যও। সেটি ঋতুপর্ণা চাকমাকে নিয়ে। বাংলাদেশকে অনেক সাফল্য এনে দেওয়া ফুটবল তারকার বাড়ি নির্মাণ করে দেবে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।

    বিসিবির সভা শেষে শনিবার রাতে সংবাদ সম্মেলনে এটি জানান বিসিবি পরিচালক ইফতেখার রহমান। এর মধ্যেই প্রকৌশলীর মাধ্যমে বাড়িটির নকশা ও প্রয়োজনীয় অন্যান্য কিছু চূড়ান্ত হয়েছে এবং তা বিসিবির কাছে পাঠিয়েছে ঋতুপর্ণার পরিবার। বোর্ড সভায় সেটির অনুমোদন দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

    গত মাসে উইমেন’স এশিয়া কাপের বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। দলের সেই সাফল্য যাত্রায় অসাধারণ পারফর্ম করেন ঋতুপর্ণা।

    বাহরাইনকে উড়িয়ে বাছাই শুরুর ম্যাচে একটি গোল করেন ঋতুপর্ণা। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল যেটি, স্বাগতিক মায়ানমারের বিপক্ষে সেই ম্যাচে দলের ২-১ গোলের জয়ে দুটি গোলই করেন তিনি। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে দলের বিশাল জয়েও তিনি উপহার দেন জোড়া গোল।

    গত বছর সাফ চ্যাম্পিয়নশিপে দলের শিরোপা ধরে রাখার আসরেও ঋতুপর্ণা ছিলেন আপন আলোয় উজ্জ্বল। ফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে তার গোলই গড়ে দিয়েছিল ম্যাচের ভাগ্য। আসরের সেরা ফুটবালের পুরস্কার জিতেছিলেন এই ফরোয়ার্ডই।

    বাংলাদেশের এই সোনার মেয়ের বাড়ি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মঘাছড়ি গ্রামে। অনেক দিন ধরেই জরাজীর্ণ বাড়িতে বসবাস তাদের। পরিবারের মূল চালিকাশক্তি ঋতুপর্ণাই, অনেক দিন ধরেই তার আয়ে চলছে সংসার। বাবা ও একমাত্র ভাইকে হারানোর পর সংসারের দায়িত্বও তারই। ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা ব্যয় বহন করতে হয় তাকেই।

    ঋতুপর্ণার বাড়ির জীর্ণ অবস্থা দেখেই তার বাড়ি নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।

    আগেও সাফজয়ী নারী ফুটবল দলকে মোটা অঙ্কের পুরস্কার প্রদানসহ নানা সময়ে নানাভাবে ক্রীড়াঙ্গনের অন্যান্য ফেডারেশন ও খেলোয়াড়দের পাশে থেকেছে বিসিবি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: সিইসি
    Next Article ক্যাম্পাসগুলোতে  নির্বাচনের কালচার ফিরিয়ে আনুন
    JoyBangla Editor

    Related Posts

    শিরোপা হারিয়েও পাচ্ছেন বীরের মর্যাদা, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

    July 20, 2026

    বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

    July 19, 2026

    এশিয়ান হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

    July 19, 2026

    বিশ্বকাপ ফাইনাল আজ রোববার, টিকিটের দাম ছুঁয়েছে ৭৪ লাখ

    July 19, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভায় বড় রদবদল

    July 21, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা

    By JoyBangla EditorJuly 26, 20260

    বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে উদ্বেগজনক চিত্র সামনে…

    পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা?

    July 26, 2026

    রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি

    July 26, 2026

    সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো

    July 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.