Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    July 14, 2026

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » কবে হবে সুন্দর একটা দেশ
    Lifestyle

    কবে হবে সুন্দর একটা দেশ

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 15, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ।।আফজাল হোসেন।।

    চৌদ্দ দিন দেশে ছিলাম না। অসাধারণ মানুষ আর মানুষের নানা অসাধারণত্ব দেখে দেখে দিন কেটেছে। মুগ্ধ হয়েছি, আর মনে হয়েছে- চোখে যা যা দেখছি- সবকিছু মানুষেরই করা, মানুষের স্বপ্ন সাধনা ও বিশ্বাসের ফল। এসব আমাদের দেশেও ঘটা অসম্ভব ছিল না।

    প্রশ্ন জেগেছে মনে, আমরা কী অযোগ‍্য, অক্ষম? আমরাও তো যুগে যুগে সুন্দর একটা দেশ হবে, আকাঙ্খা করেছি- তাহলে পাওয়া হয়নি কেনো?

    বিদেশের আকাশের রং দেখেও মনে জেগে ওঠে দীর্ঘশ্বাস! এতো নীল আর এতো সাদার উচ্ছাস আমাদেরও একদিন ছিলো। কেনো আগের মতো নেই – সে প্রশ্নও জাগে। উত্তর পাই, সুজলা সুফলা, শস‍্য শ‍্যমলা- শুধু কবিতায় পড়িনি, নিজেদের চোখে দেখার সৌভাগ‍্যও হয়েছে অনেকেরই।

    সকল সুন্দর যে মলিন হয়ে গেলো- তা কী এমনি এমনি? তার পিছনে আমাদের অর্থাৎ নিজেদের কি কোনো ভূমিকা নেই?

    মানুষকে মানুষ বানায় মন। মনই একটা দেশের রূপদান করে। মানুষের মনে অফুরান প্রেম, মায়া মমতা, সৌন্দর্য থাকবার কথা- যদি সেসবের ঘাটতি থাকে, দেশ হবে দুঃখ কষ্টে ভোগা দেশ। তেমনই হবে দেশের মানুষের হাল।

    মানুষের আচরণে প্রকৃতিও নীরবে বদলে যায়। নদী, সমুদ্র, পাহাড়, আকাশ- সবকিছুরই যেমন থাকবার কথা, তেমন থাকে না।

    মানুষের মন শুধু মানুষেরই মধ‍্যে থাকে তা নয়- তা উড়ে ঘুরে বেড়ায়। পাখির মত গাছে গিয়ে বসে, নদীর স্রোতে গিয়ে মেশে, আকাশের নীলে গিয়ে মিশে আকাশকে বানায় আরো নীল। মনই রচনা করে সুন্দর এবং অসুন্দর।

    পূর্ণিমাতে ছোটবেলাকার সেই স্নিগ্ধতা এখন আর নেই। চাঁদের বয়স বাড়ে না- তাহলে চাঁদ কেনো রূপ হারালো?

    সুন্দরের প্রতি যদি উদাসীনতা থাকে, অসুন্দরের দখলে চলে যায় মন এবং মানুষ। তার উদাহরণ রয়েছে হাতের কাছেই। প্রায়ই আমরা দেখি, শুনতে পাই, পড়ে জানতে পারি- দেশপ্রেমের অজুহাতে রাতদিন এ ওকে আক্রমন, অপমান অসন্মান করে চলেছে। এই ক্ষোভ, ঘৃণা, বিভেদ সৃষ্টিকারী মনোভাব দেশের বা মানুষের মঙ্গল বয়ে আনতে পারে না।

    মন তো চিনিয়ে দেয়- এটা ভালো, ওটা মন্দ। জেনে শুনে এবং বুঝে মানুষ মন্দেরই লেজ ধরে আগে বাড়তে চায়। এমন আজগুবি স্বভাবের মানুষেরা বহুকাল ধরে কপালের দোষ দিয়ে আসছে। চুয়ান্ন বছর ধরে একটা ডোবার মধ‍্যে ব‍্যাঙের মতো একই ডাক ডেকে ডেকে একটা জাতি দুনিয়াদারী কাটিয়ে গেলো।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleশোক দিবসে সুনামগঞ্জ কোর্টে আইনজীবীদের শ্রদ্ধা জ্ঞাপন
    Next Article বঙ্গবন্ধুর ৫০তম মৃত্যুবার্ষিকী, তারকাদের শোক প্রকাশ
    JoyBangla Editor

    Related Posts

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    যেদিকে তাকাই মানুষের প্রতি মানুষের আচরণ দেখে হতাশা বোধ করি

    July 11, 2026

    বৃষ্টির দিনে ঘুম ঘুম লাগার কারণ কী? বিজ্ঞান যা বলে

    July 11, 2026

    ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে’

    July 2, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    By JoyBangla EditorJuly 14, 20260

    দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলায় চলমান ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি এবং…

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026

    এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

    July 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.