Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইতিহাসের ওপর মব আক্রমণ চলছে: সারা হোসেন
    Politics

    ইতিহাসের ওপর মব আক্রমণ চলছে: সারা হোসেন

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 22, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন বলেছেন, দেশজুড়ে সাম্প্রতিক সময়ে যে মব হামলা ও অস্থিরতা দেখা দিয়েছে, তা ইতিহাসের ওপর সরাসরি আক্রমণ। তিনি বলেন, ৫ আগস্টের পরেও রাজনৈতিক প্রতিহিংসা, প্রান্তিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও বিচারহীন ঘটনা চলছেই। সম্প্রতি গণমাধমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।

    সারা হোসেন আরও জানান, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার চলে যাওয়ার পর তিন দিন দেশে কোনো সরকার ছিল না। সেই সময় পুলিশ ও সামরিক বাহিনীর অনুপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল এবং নির্বিচারে গুলির ঘটনায় শতাধিক মানুষ নিহত ও হাজারাধিক আহত হয়েছেন। পরে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার গঠিত হলে কিছুটা স্বস্তি আসে। তবে তিনি বলেছেন, ‘সেই সময় এবং এখনো অনেকের ওপর প্রতিহিংসামূলক আক্রমণ হয়েছে, যা তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন।’

    সাম্প্রতিক মব হামলার উদাহরণ হিসেবে সারা হোসেন ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির ওপর বুলডোজার আনার ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমে উস্কানির কারণে ভয়াবহ মব তৈরি হয়েছিল। এটি সরকারের নিয়ন্ত্রণে আসা উচিত ছিল। ইতিহাসের ওপর এ ধরনের আক্রমণ গ্রহণযোগ্য নয়।’

    তিনি সাম্প্রদায়িক হামলাসহ মাজার ও মন্দিরে আক্রমণ নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘৫ আগস্টের পর থেকে এসব ঘটনার নজরদারি শুরু হলেও সময়মতো ব্যবস্থা নেওয়া হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী এখনও মাঠে পর্যাপ্ত উপস্থিত নয়।’

    পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে তিনি বলেন, ‘যেখানে মৃত্যুর অভিযোগ উঠছে, সেখানে প্রতিটি ঘটনার তদন্ত জরুরি। দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাধারণ নাগরিকের আস্থা ফিরিয়ে আনা সম্ভব।’

    জুলাই হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়েও তিনি মন্তব্য করেন। ‘যারা এ হত্যাকাণ্ডে অংশ নিয়েছে, তারা এখনও অনুশোচনা দেখাচ্ছেন না। তাদের বিচারের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা দরকার। স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়া আবশ্যক।’

    সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মানবাধিকার কমিশনের কার্যকারিতার অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘মানবাধিকার কমিশন দীর্ঘদিন কার্যকর নয়। কার্যকর কমিশন দরকার, যারা সাহস করে সরকারের সমালোচনা করতে দ্বিধা করবে না।’ ইত্তেফাক/এনএন

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleকরবিনের নতুন রাজনৈতিক দল কী বার্তা দিচ্ছে
    Next Article পাকিস্তানের-সঙ্গে-ভিসা-অব্যাহতি-চুক্তি-অনুমোদন: কি বার্তা?
    JoyBangla Editor

    Related Posts

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.