Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বন্দরে ঢুকছে ভারতীয় চালবোঝাই শত শত ট্রাক, বাজারে কমছে দাম
    Economics

    বন্দরে ঢুকছে ভারতীয় চালবোঝাই শত শত ট্রাক, বাজারে কমছে দাম

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 23, 2025Updated:August 23, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আমদানিতে অনুমতি দেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ চাল আমদানি শুরু হয়েছে। এর আগে প্রায় চার মাস বন্ধ ছিল দেশে চাল আমদানি। শুরুর পর প্রথমদিকে চালের শুল্ক কর নিয়ে জটিলতা থাকলেও তা নিরসন হওয়ায় গত ৯ দিনে ৩৩২ ট্রাকে হিলি স্থলবন্দর দিয়ে সাড়ে ১৪ হাজার মেট্রিকটন চালের চালান দেশে পৌঁছেছে। ফলে বন্দরের মোকামে কেজিপ্রতি অন্তত ২-৩ টাকা কমেছে পাইকারি দরে বিক্রি হচ্ছে চাল।

    হিলি স্থলবন্দরের প্রসিদ্ধ চাল আমদানিকারক ললিত কেশরা জানান, দেশে চালের বাজারে দামের অস্থিরতা ঠেকাতে ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার আগে থেকেই চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এটা ভালো দিক। এই অবস্থায় আমরা চাল আমদানিকারকরা হিলি বন্দর দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ চাল আমদানি করছি। প্রতিদিনই আমদানি বাড়ছে। চাল আমদানি করার ফলে কেজিতে ২-৩ টাকা করে দাম কমে গেছে।

    এদিকে ভারত থেকে যেসব জাতের চাল আসছে তার মধ্যে রয়েছে, স্বর্না, সম্পা কাটারি, রত্না ও মিনিকেটসহ বিভিন্ন জাত।

    বন্দরের আরেক আমদানিকারক রনি জানান, চাল আমদানির খবরে উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসছেন। দর কষাকষি করে তারা চাল কিনছেন। বৃহস্পতিবার পর্যন্ত বন্দরের মোকামে ভালো মানের চিকন চাল কেজিতে ৩ টাকা কমে ৬৮ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া আঠাশ জাতের চাল ৫৪-৫৫ টাকা আর স্বর্না জাতের চাল ৫২ টাকা দরে বিক্রি হয়েছে।

    উত্তরাঞ্চলের কয়েকটি জায়গা থেকে আসা কয়েকজন পাইকার জানান, দাম নাগালের মধ্যে আছে। গত ৩/৪দিন আগে যে দামে চাল কিনেছি গত বৃহস্পতিবার দুপুরে সেই চাল কেজিতে ২-৩ টাকা করে কমে কিনেছি। প্রতিদিন আমদানি হওয়ায় বন্দরে চালের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। আশা করছি আরও দাম কমে আসবে।

    হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের তথ্যমতে, গত ১২ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হচ্ছে। দীর্ঘ ৪ মাস দেশে চাল আমদানি বন্ধ ছিল। সরকার আবারও অনুমতি দেওয়ায় এই বন্দরের মাধ্যমে চাল আমদানি শুরু হয়েছে।

    এদিকে হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা (আর ও) মো. নিজাম উদ্দিন জানান, গত ১২ আগস্ট থেকে হিলি বন্দর ব্যবহার করে আমদানিকারকরা ভারত থেকে চাল আমদানি করছেন। এই পর্যন্ত ৩৩২টি ভারতীয় ট্রাকে সাড়ে ১৪ হাজার মেট্রিকটন বাসমতী চাল আমদানি করা হয়েছে। চাল আমদানি শুরু হওয়ার ৩/৪ দিন কাস্টমসের সার্ভারে বর্তমান ২ শতাংশ শুল্ক করের বিষয়টি আপলোড না হওয়ায় পূর্বের ৬৩ দশমিক ৫০ শতাংশ শুল্ক দেখাচ্ছিল। পরে জাতীয় রাজস্ব বোর্ড থেকে চালের উপর ২ শতাংশ শুল্ক আরোপ করে পরিপত্র জারি করে। ফলে ২ শতাংশ শুল্কে দেশে চাল আমদানি হচ্ছে।

    ইত্তেফাক/এপি

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপিআর পদ্ধতি সংবিধানে নেই, সংবিধানের বাইরে যেতে পারি না: সিইসি
    Next Article ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে কি ছিল মার্কিন নথিতে?
    JoyBangla Editor

    Related Posts

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026

     তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়লো

    September 22, 2026

    লিটার প্রতি ২০ টাকা করে পকেটে ভরতে আবারও জ্বালানি তেলের দাম বাড়ালো বিএনপি-জামাত গং!

    September 21, 2026

    ইলিশের দেশে ভারত থেকে এলো সাড়ে ৩ লাখ কেজি ইলিশ!

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.