Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মুক্তিযুদ্ধই বাংলাদেশের ডিফাইনিং ইভেন্ট, ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রধান নিক্তি
    Bangladesh

    মুক্তিযুদ্ধই বাংলাদেশের ডিফাইনিং ইভেন্ট, ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রধান নিক্তি

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 5, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

     ।।মোহাম্মদ গোলাম সরওয়ার।।

    প্যালেস্টাইনের গেরিলা বিপ্লবী নেতা, কবি, সাংবাদিক ঘাসান কানাফানি বলেছিলেন “গরদান তাক করে যে তরবারিটি ধরে রাখা আছে, তার সাথে আমার কোনও সংলাপ হতে পারেনা”।

    আমাদের প্রেক্ষিতে, মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষদের, প্রগতিশীল মানুষদের, আমাদের নারীদের, ভিন্ন ধর্মের মানুষদের গরদানের উপরে যে তরবারিটি ধরে রাখা আছে, সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির – জামাতে ইসলামী আর তার নানান সোশ্যাল এজেন্সির ধরে রাখা তরবারি।

    এখন আপনিই সিদ্ধান্ত নিন, আপনি কি এর সাথে সংলাপে বসবেন নাকি এই তরবারির বিরুদ্ধে লড়াই করবেন।

    মাত্র মিনিট পাঁচেকের আলাপে ঘাসান কানাফানি দুনিয়ার সকল স্বাধীনতাকামি মানুষকে বুঝিয়ে দিয়েছেন, যে তোমার স্বাধীনতার সংগ্রামকে ন্যূনতম খাটো করবে, সে আসলে তোমার পক্ষের মানুষ নয়।

    ঘাসান কানাফানি’কে অস্ট্রেলিয়ান সাংবাদিক Richard Carleton বলছেন – “এই যে গৃহযুদ্ধ চলছে …”

    তাকে থামিয়ে দিয়ে কানাফানি বলছেন – “এটা কোনও গৃহযুদ্ধ নয়, এটা আমাদের স্বাধীনতা যুদ্ধ …”,

    তারপরে সেই অস্ট্রেলিয়ান সাংবাদিক আবারও বলছেন  …”আচ্ছা ঠিক আছে ধরুন এই যে বিরোধ (Conflict) চলছে …”

    তাকে আবারও থামিয়ে দিলেন কানাফানি, বললেন “এটা বিরোধ বা কনফ্লিক্ট নয়, এটা আমাদের স্বাধীনতার যুদ্ধ, এটা একটা লিবারেশন ওয়ার …”

    নাছোড় সাংবাদিক শেষমেশ বললেন – “আচ্ছা ঠিক আছে সেই যাই হোক বা যে নামেই ডাকা হোক না কেনো… …”  

    কানাফানি তাকে আবারও থামিয়ে বললেন – “ঠিক এই যায়গা থেকেই সকল সমস্যা শুরু হয়, যেই নামেই ডাকা হোক মানে কি? এর অন্য কোনও নাম নেই, এটা আমাদের স্বাধীনতার যুদ্ধ যেখানে, একদল মানুষ লড়াই করার প্রত্যয় নিয়ে দাঁড়িয়ে আছে তাদের শেষ রক্তবিন্দু দিয়ে জাস্টিস বা ন্যায় অর্জনের জন্যে, সেই লড়াইকে যারা গৃহযুদ্ধ বা বিরোধ বলে, তারা আর যাইই বুঝুক আমাদের স্বাধীনতার যুদ্ধকে বুঝবেনা এবং সেখান থেকেই সকল সমস্যার শুরু। একারণেই আমাদের স্বাধীনতার যুদ্ধ নিয়ে তোমাদের এতো প্রশ্ন, এতো সন্দেহ …” 

    আমাদের স্বাধীনতার যুদ্ধ নিয়েও গত চুয়ান্ন বছর ধরে এই একই ধরণের ঘটনা ঘটেছে – জামাত – শিবির ও তার সঙ্গীরা একে অভিহিত করেছে – “ভাইয়ে ভাইয়ে বিবাদ”, “গন্ডগোল”, ‘দাঙ্গা”, “ভারতের ষড়যন্ত্র”, “দুই কুকুরের কামড়া কামড়ি” ইত্যাদি নানান নামে। 

    একটি স্বাধীনতার যুদ্ধকে আপনি যখন ভিন্ন কোনও নামে ডাকা শুরু করবেন, ভাবতে শুরু করবেন, সমস্যার শুরুটা হবে সেখান থেকেই এবং সেকারনেই আপনার সাথে আলাপের শেষ সীমাটি ওখানেই নির্ধারিত হয়ে যায়।

    মুক্তিযুদ্ধকে যারা কেবল “ভাইয়ে ভাইয়ে বিবাদ” বা “ভারতের ষড়যন্ত্র” মনে করে, তারা অস্বীকার করে সেই সকল মুক্তিযোদ্ধাকে যারা খুব মামুলি অস্ত্র হাতে নিয়ে নিজের জীবন দেয়ার জন্যে ঝাঁপিয়ে পড়েছিলো আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধে। তারা অস্বীকার করে ইনসাফ বা ন্যায় পাবার জন্যে মানুষেরা নিরস্ত্র দাড়িয়েছিলো নিপীড়ক দখলদারদের মুখোমুখি। তারা অস্বীকার করে মুক্তিযুদ্ধের গভীর গোড়ার কারণ টিকে – “বেইনসাফী”, “অন্যায্যতা”, “শোষণ” কে। 

    শুধু ডাকসু, জাকসু, রাকসু বা চাকসু নয়, আগামী সকল নির্বাচনে মনে রাখুন আপনার গরদান তাক করে ধরা তরবারিটির সাথে কোনও সংলাপ নয়, তার বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামই হচ্ছে সঠিক ভুমিকা। আমাদের মুক্তিযুদ্ধকে যারা ভিন্ন নামে অভিহিত করে তাদের সাথে সংলাপ নয়, প্রতিরোধ সংগ্রামই একমাত্র পথ।

    মুক্তিযুদ্ধই বাংলাদেশের ডিফাইনিং ইভেন্ট, ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রধান নিক্তি।

    লেখক: এক্টিভিস্ট।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাংলাদেশকে নোবেল জয়ী ইউনুসের উপহার: খুন হলো পোশাকশ্রমিক!
    Next Article পুষ্পিতার “২০০৪ সালে ক্যালেন্ডারে ‘২১আগস্ট’ ছিল না” এবং আবু মকসুদের  ভ্যানিটি ব্যাগের গল্প
    JoyBangla Editor

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণে কনসার্ট আয়োজনে আপত্তি উগ্রবাদী গোষ্ঠীর!

    September 13, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    By JoyBangla EditorSeptember 13, 20260

    জননেত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে যে আলোচনা এখন তুঙ্গে, সেটা শুধু একজন রাজনৈতিক নেতার দেশে…

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.