Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তারেক রহমানের ‘মেগা ভণ্ডামি’: ২ মেট্রোরেল প্রকল্পে  বাড়তি বাজেট  ১ লাখ ১০ হাজার ৪৪৩ কোটি টাকা কার পকেটে ঢুকছে?

    September 20, 2026

    ঢাকা-সুনামগঞ্জের দূরত্ব  কমছে ৬৫ কিলোমিটার!

    September 20, 2026

     ‘আমার একটাই ছেলে, ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন’: অপ্রতিমের জানাজায় বাবা

    September 20, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » নেপালে কারফিউ জারি
    International

    নেপালে কারফিউ জারি

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 10, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নেপালে জেন জি নেতৃত্বাধীন বিক্ষোভ ঘিরে সহিংসতা বাড়ায় দেশব্যাপী কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। বুধবার (১০ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।

    সংবাদমাধ্যমটি বলছে, জেনারেশন জি’র নেতৃত্বাধীন বিক্ষোভ ঘিরে উত্তেজনা বাড়ায় নেপালের সেনাবাহিনী দেশজুড়ে কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। বুধবার সেনাবাহিনীর গণসংযোগ ও তথ্য অধিদপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

    বিবৃতিতে বলা হয়,আজ বিকেল ৫টা পর্যন্ত চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এরপর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারা দেশে কারফিউ কার্যকর হবে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

    বিবৃতিতে নাগরিকদের আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয় এবং বিক্ষোভে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করা হয়।

    সেনাবাহিনী জানিয়েছে, বিক্ষোভে অরাজক উপাদান ঢুকে অগ্নিসংযোগ, লুটপাট, সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর, টার্গেট করে হামলা এমনকি যৌন নির্যাতনের চেষ্টার মতো ঘটনা ঘটিয়েছে।

    বিবৃতিতে সতর্ক করে বলা হয়, আন্দোলনের নামে এসব অপরাধমূলক কর্মকাণ্ডকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

    কারফিউ চলাকালে জরুরি সেবার যানবাহন যেমন- অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তাকর্মীদের গাড়ি চলাচলের অনুমতি থাকবে। প্রয়োজনে স্থানীয় নিরাপত্তা সদস্যদের সঙ্গে সমন্বয়ের আহ্বান জানানো হয়েছে।

    এছাড়া অবসরপ্রাপ্ত সেনা সদস্য, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ জনগণকে বিভ্রান্তিকর তথ্যের ফাঁদে না পড়তে এবং কেবল সরকারি ঘোষণা অনুসরণ করতে অনুরোধ করেছে সেনাবাহিনী। জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা ও মানবিক সহায়তায় সেনাবাহিনীকে সহযোগিতার আহ্বানও জানানো হয়েছে। ইত্তেফাক/এনটিএম

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleষড়যন্ত্রের অন্ধকার ছিঁড়ে, অগ্নিগর্জনের পথে বাংলাদেশ
    Next Article ২৮ পদের ২৩টিতেই জয় শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’
    JoyBangla Editor

    Related Posts

    রাশিয়ায় শুরু পার্লামেন্ট নির্বাচন, যুদ্ধের সমর্থন যাচাই পুতিনের

    September 18, 2026

    যুক্তরাজ্য কি ভেঙে যাবে?

    September 15, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এখন হুথিদের নিয়ন্ত্রণে

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    তারেক রহমানের ‘মেগা ভণ্ডামি’: ২ মেট্রোরেল প্রকল্পে  বাড়তি বাজেট  ১ লাখ ১০ হাজার ৪৪৩ কোটি টাকা কার পকেটে ঢুকছে?

    By JoyBangla EditorSeptember 20, 20260

    লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নীতিবাক্য শুনিয়েছি“মেগা প্রকল্প মানেই মেগা…

    ঢাকা-সুনামগঞ্জের দূরত্ব  কমছে ৬৫ কিলোমিটার!

    September 20, 2026

     ‘আমার একটাই ছেলে, ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন’: অপ্রতিমের জানাজায় বাবা

    September 20, 2026

    লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

    September 20, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.