Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জুবিন গার্গ, আসলে ঈশ্বরের আপন সন্তান
    Entertainment

    জুবিন গার্গ, আসলে ঈশ্বরের আপন সন্তান

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 22, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আরকা মায়

    অপ্রকৃতিস্থ জুবিন গার্গ। টলমল অবস্থায় মঞ্চে উঠছেন, বেসুরো গাইছেন, গিটারে এলোমেলো হাত চলছে । এই ধরনের একাধিক ভিডিও গত কয়েক বছরে ভাইরাল হয়েছে। সেই পোস্টে কেউ কমেন্ট করছেন: কী করুণ পরিণতি । কেউ লিখছেন: দেখে খুব খারাপ লাগছে । আর অনেক অনেক মানুষ কটু কথা লিখেছেন, যেমন লেখেন প্রতিনিয়ত বিভিন্ন পোস্টে । দুঃখের বিষয় এঁরা বেশিরভাগ বাঙালি ।

    তারা কেউ জানতেন না জুবিন কী জিনিস । আমিও জানতাম না। আসলে বাঙালি এখন আইকনশূন্য । নিভে যাওয়া শেষ প্রদীপ সৌমিত্র চট্টোপাধ্যায় । তাই আইকন বিষয়টা কী, এই মুহূর্তে বাঙালি সেটা বোঝে কম ।

    জুবিনের মৃত্যুতে অসমে প্রায় রাষ্ট্রীয় শোক। গত দুদিন ধরে সব স্তব্ধ । শোকে মানুষ এতটাই বিহ্বল যে সুইগি, জোমাটো-সহ সমস্ত অ্যাপ সার্ভিস বন্ধ রাখতে হয়েছে। কেন? কী এমন করেছেন জুবিন?

    আসলে, কিছু মানুষ সত্যিই ঈশ্বরের আপন সন্তান হন । যেমন জুবিন । ঠিক কী কারণে আবালবৃদ্ধবনিতার কাছের মানুষ ছিলেন তিনি কেউ জানে না । কেন ধর্ম, বর্ণ, রাজনীতির ঊর্ধ্বে উঠে জুবিনকে সবাই ভালোবাসতেন, কেউ জানেনা । কিন্তু বাসতেন। সবাই জুবিনকে ভালোবাসতেন।

    জুবিন এমন একজন ছিলেন, যাঁর কফিন কাঁধে নিয়ে অসমের মুখ্যমন্ত্রী তাঁর গান গাইছেন । যাঁর মৃত্যুতে অসমের ডিজিপি নিজে রাস্তায় নেমে ভিড় সামলাচ্ছেন । পুলিশকর্মীরা হাউ হাউ করে কাঁদছেন।

    জুবিন এমন একজন ছিলেন যিনি বিহুর সময়ও মঞ্চে হিন্দি গান গাইতেন । যেখানে ULFA ফতোয়া জারি করেছিল যে বিহুর সময় অসমে কেবল অহমিয়া গান চলবে । জুবিনকে ULFA-ও চটাতো না।

    জুবিন এমন একজন ছিলেন যিনি সারারাত সারাদিন মদ খেতেন । মঞ্চে উঠে উল্টোপালটা গাইতেন। মঞ্চে বেহুঁশ হয়ে ঘুমিয়েও পড়তেন । যাকে তাকে গালাগালি করতেন। যাঁর মুখে কিছু আটকাত না। অথচ সবার জন্য জুবিনের কাছে ছিল অবারিত দার। সবাই জুবিনের সব দোষ ক্ষমা করে দিতেন। যিনি CAA ও NRC বিরোধী আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন। যিনি এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও সরকারবিরোধী বক্তব্য রাখতে পিছপা হননি।

    আসলে জুবিন কী ছিলেন, কেন জুবিনকে নিয়ে এত উন্মাদনা, তার কোনও উত্তর নেই । কেন জুবিনের মৃত্যুতে সুদূর অরুণাচল প্রদেশের গলিতে গলিতে তাঁর ছবি সাজিয়ে মানুষ প্রার্থনা করছেন (ছবি ৩); কেন তাঁর শেষযাত্রায় অংশ নিতে লাখো মানুষ কান্নাকাটি করে রাস্তায় নেমেছেন (ভিডিও ১ ও ২); কেন তাঁর কফিন একবার ছুঁয়ে দেখতে মানুষ এত পাগলের মতো রাস্তায় ছুটছেন; আমরা জানি না, বুঝি না। পারবও না।

    আসলে, কিছু মানুষ সত্যিই ঈশ্বরের আপন সন্তান হন । যেমন জুবিন ।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাংলা ভাষা কেন বিশ্বের অন্যতম সুমিষ্ট ভাষা
    Next Article আমরাই চেয়ারে বসাইছি
    JoyBangla Editor

    Related Posts

    বিশ্ব চিঠি দিবস: যে কথা চিঠিতেই বলা যায়

    August 30, 2026

    চাঁদের আড়ালে হারিয়ে গেল সূর্য, কোটি মানুষের চোখে বিরল মহাজাগতিক দৃশ্য

    August 13, 2026

    বাংলাদেশের গণমাধ্যমের বড় একটা অংশ এখন সাংবাদিকতা করে না

    July 24, 2026

    মানুষকে সংজ্ঞায়িত করলে  কী দাড়াঁয়!

    May 20, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    By JoyBangla EditorSeptember 11, 20260

    ইদানীং ভোরে ঢাকার রাস্তায় নামলে জীবনটা আর নিজের থাকে না। সেটা আবারও প্রমাণ করলো জাতীয়…

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি: আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র

    September 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.