Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মানুষকে সংজ্ঞায়িত করলে  কী দাড়াঁয়!
    Entertainment

    মানুষকে সংজ্ঞায়িত করলে  কী দাড়াঁয়!

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 20, 2026No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রিটন খান

    মানুষকে যদি খুব নির্মমভাবে সংজ্ঞায়িত করতে বলা হয়, তাহলে হয়তো বলতে হয় আমরা আসলে সামান্য কিছু খনিজ, কিছু কার্বন, আর এক ব্যাগ পানি নিয়ে ঘুরে বেড়ানো প্রাণী। শুনতে একটু অসম্মানজনক মনে হতে পারে। কারণ আমরা নিজেদের নিয়ে অনেক মহৎ গল্প বলতে অভ্যস্ত। আমরা বলি আত্মা আছে, ভাগ্য আছে, নিয়তি আছে, বিশেষ উদ্দেশ্য আছে। আমরা নিজেদের নিয়ে এমন সব বাক্য তৈরি করি যেন মহাবিশ্ব অনেক সভা-সমিতি করে, কাগজপত্রে সিলমোহর মেরে আমাদের পৃথিবীতে পাঠিয়েছে। অথচ জীববিজ্ঞানের দিক থেকে দেখলে বিষয়টা অদ্ভুত রকমের সাধারণ। শরীরের অধিকাংশই পানি। কিছু রাসায়নিক প্রতিক্রিয়া। কিছু বৈদ্যুতিক সংকেত। হৃদপিণ্ড নিয়মিত কাজ করছে, নিউরনের ভেতর ক্ষুদ্র বিদ্যুৎ দৌড়াচ্ছে, আর আমরা এই সমগ্র ব্যবস্থাটার নাম দিয়েছি জীবন।

    আমি মাঝে মাঝে এটা ভেবে মজা পাই যে মানুষের সমস্ত অহংকার, সমস্ত প্রেম, সমস্ত সাহিত্য, সমস্ত যুদ্ধ, সমস্ত ধর্মতত্ত্ব, সমস্ত রাজনীতি শেষ পর্যন্ত সামান্য কিছু বিদ্যুতের ওঠানামার ওপর দাঁড়িয়ে আছে। মাথার ভেতরে এক-দুটি সংকেত ভুল জায়গায় পৌঁছালে একজন মানুষ প্রিয় মুখ ভুলে যেতে পারে। আরেকটু এদিক-ওদিক হলে সে পৃথিবীকেই চিনতে পারে না। আমরা নিজেদের খুব স্থির কিছু ভাবি, কিন্তু আসলে আমরা স্থির নই। আমরা অপেক্ষমাণ। যেন ভেতরে কোথাও সুইচ অফ অবস্থায় দাঁড়িয়ে আছি, কারও স্পর্শের অপেক্ষায়।

    জীবনের অনেকটা সময় আমি এই অপেক্ষাটাকে বুঝতে পারিনি। মনে হতো, মানুষ বোধহয় শুধু বেঁচে থাকে। পরে বুঝলাম, মানুষ শুধু বাঁচে না, মানুষ উত্তেজিত হতে চায়। জেগে উঠতে চায়। বিদ্যুতায়িত হতে চায়। কেউ বই পড়ে আলো জ্বালায় নিজের মধ্যে, কেউ প্রেমে পড়ে, কেউ ঈশ্বরের কাছে যায়, কেউ শহর বদলায়, কেউ পেশা বদলায়, কেউ আবার আয়নার সামনে দাঁড়িয়ে নতুন নিজের খোঁজ করে। আমরা ভাবি, পরের শহরে গেলে হয়তো জীবন শুরু হবে। পরের চাকরিতে গেলে। পরের সম্পর্কে গেলে। পরের বছরে গেলে। যেন আমাদের বর্তমান জীবন একটা অপেক্ষাকক্ষ, আর আসল জীবন কোথাও সামনে দাঁড়িয়ে আছে।

    আমি ছোটবেলায় ভাবতাম বড় হলেই নিশ্চয় মানুষ স্থির হয়ে যায়। বড়রা এমনভাবে কথা বলত যেন তারা পৃথিবীর গোপন মানচিত্র পেয়ে গেছে। কিন্তু বয়স বাড়ার পর দেখি, বড় মানুষও আসলে অপেক্ষা করছে। শুধু অপেক্ষার ভাষা বদলে যায়। শিশুরা অপেক্ষা করে ঈদের জামার জন্য, বড়রা অপেক্ষা করে পদোন্নতির জন্য, প্রেমের জন্য, স্বীকৃতির জন্য, কিংবা এমন কিছুর জন্য যার নাম তারা নিজেরাও স্পষ্ট করে বলতে পারে না।

    সমস্যা এই নয় যে আমরা আলো খুঁজছি। মানুষ আলো খুঁজবেই। সমস্যা অন্য জায়গায়। আমরা খুব সহজেই সেই সুইচ অন্যের হাতে তুলে দিই। এমন মানুষের হাতে, যারা নিজেরাই অন্ধকারে বসে আছে। এমন মানুষের হাতে, যারা জানেই না অন্য মানুষের ভেতরের আলো নিয়ে কী করতে হয়।

    আমি দেখেছি কেউ নিজের সমস্ত আনন্দ এক মানুষের ওপর রেখে দেয়। তার হাসি থাকলে আমি হাসব, তার ভালোবাসা থাকলে আমি বাঁচব, তার স্বীকৃতি থাকলে আমি মূল্যবান হব। এমন এক অদ্ভুত ক্ষমতা হস্তান্তর। যেন নিজের হৃদয়ের বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা লিখে দেওয়া হচ্ছে অন্য কারও নামে। অথচ মানুষ খুব দক্ষ বিদ্যুৎ প্রকৌশলী নয়। বেশিরভাগ মানুষ নিজেদের ভাঙাচোরা তারই ঠিকমতো সামলাতে পারে না।

    তারপর একদিন শর্ট সার্কিট হয়।

    তখন আমরা বলি, জীবন আমাকে হতাশ করেছে। প্রেম আমাকে ভেঙেছে। পৃথিবী নিষ্ঠুর। যদিও অনেক সময় পৃথিবী নিষ্ঠুরের চেয়ে বেশি উদাসীন। সে বসে বসে নিজের নিয়মে ঘুরছে। আমরা নিজেরাই ভুল ঠিকানায় নিজের ভেতরের সুইচ জমা রেখে এসেছি।

    এখন মনে হয় মানুষের ভঙ্গুরতা ট্র্যাজেডি নয়। ভঙ্গুর হওয়া স্বাভাবিক। কাঁচ ভাঙে, মাটি ভাঙে, শরীর ভাঙে, বিশ্বাসও ভাঙে। ট্র্যাজেডি হচ্ছে, আমরা নিজেরা নিজের আলো জ্বালাতে শেখার আগে অন্যের হাতে দিয়াশলাই তুলে দিই।

    হয়তো বয়সের একটা কাজ এই শিক্ষা দেওয়া যে কেউ আমাদের বিদ্যুতায়িত করতে আসবে না। কেউ এসে আমাদের স্থায়ীভাবে জাগিয়ে রাখবে না। মাঝে মাঝে মানুষ আসবে, কিছুক্ষণ আলো দেবে, কিছুক্ষণ উষ্ণতা দেবে, তারপর চলে যাবে। শহর বদলাবে, কাজ বদলাবে, মুখ বদলাবে। কিন্তু ভেতরের ছোট বিদ্যুৎ কেন্দ্রটা শেষ পর্যন্ত নিজেরই রক্ষণাবেক্ষণ করতে হয়।

    অদ্ভুত কথা হলো, এটা বুঝতে পারার পর আমি মানুষকে কম ভালোবাসিনি। বরং একটু বেশি করেছি। কারণ তখন আর কাউকে সূর্য হতে বলার প্রয়োজন পড়ে না। একটি মোমবাতিও যথেষ্ট মনে হয়। কখনও একটি বাক্য। কখনও একটি বই। কখনও বিকেলের নীরবতা।

    কখনও শুধু এইটুকু জানা, আমি এখনও জেগে আছি। এখনও ভেতরে কোথাও ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত চলাচল করছে। এখনও এই পানি-ভরা শরীরটা নীরবে বলছে, আরেকটু থাকি। আরেকটু দেখি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleকফিন হাউজে জীবন
    Next Article পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প
    JoyBangla Editor

    Related Posts

    বিশ্ব চিঠি দিবস: যে কথা চিঠিতেই বলা যায়

    August 30, 2026

    চাঁদের আড়ালে হারিয়ে গেল সূর্য, কোটি মানুষের চোখে বিরল মহাজাগতিক দৃশ্য

    August 13, 2026

    বাংলাদেশের গণমাধ্যমের বড় একটা অংশ এখন সাংবাদিকতা করে না

    July 24, 2026

    দেশজুড়ে ১৩৩ সিনেমা হলে শাকিব খানের ‘প্রিন্স’

    March 21, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.