Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প
    Lifestyle

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 20, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প, যিনি শিখিয়েছেন – “নেতৃত্ব মানে সেবা”

    ছিল না প্রটোকল, ছিল না প্রাসাদ, ছিল না বিলাস।

    তবুও তিনি ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ পদে।

    নাম তাঁর হোসে আলবার্তো “পেপে” মুজিকা কর্ডানো

    – যিনি হয়ে উঠেছিলেন সারা বিশ্বের চোখে এক ব্যতিক্রমী নেতার প্রতিচ্ছবি।

    জন্ম: ২০ মে ১৯৩৫, মন্টেভিডিও, উরুগুয়ে

    মৃত্যু: ১৩ মে ২০২৫, ৮৯ বছর বয়সে (খাদ্যনালীর ক্যানসারের সঙ্গে দীর্ঘ এক বছরের লড়াই শেষে)

    ——————————————

    জন্ম ২০ মে, ১৯৩৫ সালে উরুগুয়ের, মন্টেভিডিওতে এক কৃষকের ঘরে, শৈশবেই বাবার মৃত্যু, জীবনের শুরুটাই ছিল দারিদ্র্যের কঠিন বাস্তবতায়। বেকারির ডেলিভারি বয়, হোটেল কর্মচারী, এমনকি লিলি ফুল তুলে বিক্রি করা—এই ছিল তার কৈশোরের জীবন।

    তারুণ্যে তিনি একজন সাইকেল চ্যাম্পিয়ন, পরে গেরিলা যোদ্ধা। ১৯৬০-এর দশকে কিউবান বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়ে উরুগুয়ের স্বৈরশাসনের বিরুদ্ধে অস্ত্র তুলে নেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে দীর্ঘ ১৪ বছর বন্দি জীবন কাটাতে হয়, যার বেশিরভাগ সময়ই একাকী অন্ধকার সেলে। এই বন্দি জীবনই তাকে ভাবনার গভীরতায় পৌঁছে দেয়।

    ২০০৫ সালে তিনি মন্ত্রী এবং ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত উরুগুয়ের প্রেসিডেন্ট ছিলেন। অথচ এই সময়েও তিনি বেছে নেন খামারে স্ত্রী লুসিয়ার সঙ্গে ফুল চাষ করে জীবন কাটানো। রাষ্ট্রীয় প্রাসাদ নয়, মাটির ঘরে, কর্দমাক্ত পথ পেরিয়ে খামারে ফেরা ছিল তার রুটিন। তার তিন পা-ওয়ালা প্রিয় কুকুর ‘মানুয়েলা’ ছিল সেই জীবনের অংশ।

    প্রেসিডেন্ট হিসেবে তার মাসিক বেতন ছিল ১২ হাজার ডলার, যার ৯০% তিনি দান করে দিতেন—নিজের জন্য রাখতেন মাত্র ৭৮০ ডলার। না ছিল ব্যাংক অ্যাকাউন্ট, না কোনো বিলাসী স্বপ্ন। একবার বলেছিলেন—

    “গরিব হল তারা, যাদের সব কিছু খুব বেশি বেশি দরকার… আমি একজন মিতব্যয়ী, আমি স্বাধীনভাবে বাঁচি। লিভিং ফ্রুগালি ইজ এ ফিলোসফি অব লাইফ। আমি দরিদ্র নই।”

    তিনি মুখে যা বলতেন, কাজে তা প্রমাণ করতেন। ক্ষমতায় থেকেই বৈপ্লবিক সংস্কার এনেছেন—গাঁজার বৈধতা, গর্ভপাত ও সমকামী বিবাহকে আইনি স্বীকৃতি। জাতিসংঘের মঞ্চেও স্পষ্টভাষায় সমালোচনা করেছেন বৈষম্য ও ভোগবাদের।

    তার ১৯৮৭ সালের পুরনো ভক্সওয়াগন বিটল গাড়িটি যখন এক আরব শেখ ১০ লাখ ডলার দিয়ে কিনতে চাইলেন, তিনি বলেছিলেন—“বিক্রি করলে টাকাটা গরিবদের দিয়ে দেব।” এমন ছিলেন তিনি—মাটির কাছাকাছি, হৃদয়ের গভীরে।

    বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে যখন একেকজন রাষ্ট্রপ্রধান ক্ষমতার প্রতীক হয়ে ওঠেন, তখন হোসে মুজিকা ছিলেন এক ব্যতিক্রমী উদাহরণ—ক্ষমতায় থেকেও সাধারণ মানুষের পাশে থাকা এক নেতা। উরুগুয়ের মানুষ তাকে ভালোবেসে ডাকত ‘এল পেপে’ নামে। আর আমরা তাকে স্মরণ করবো এক অনন্য মানুষ হিসেবে, যিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন, রাজনীতি মানে আসলে জনসেবাই।

    গত ১৩ মে, ২০২৫ চির বিদায় নিলেন উরুগুয়ের প্রাক্তন প্রেসিডেন্ট হোসে মুজিকা, যিনি ‘বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্ট’ হিসেবে পরিচিত ছিলেন। তিনি চলে গেলেন ৮৯ বছর বয়সে, দীর্ঘ এক বছর খাদ্যনালীর ক্যানসারের সঙ্গে লড়াই করে।

    তিনি ছিলেন নাস্তিক, নিঃসন্তান, তবুও পেয়েছেন দক্ষিণ আমেরিকার প্রায় সব সম্মানজনক রাষ্ট্রীয় পুরস্কার।

    তাঁর স্বপ্ন ছিল একটি একতাবদ্ধ ল্যাটিন আমেরিকা।

    আজ যখন বিশ্বের নেতৃত্ব প্রতিযোগিতা আর ক্ষমতার খেলায় ডুবে, তখন হোসে মুজিকা ছিলেন এক ব্যতিক্রমী প্রতিমূর্তি—নেতৃত্ব যার নাম সেবা, বিনয় আর মানবতা।

    তিনি নোবেল পুরস্কার পাননি—তাতে কিছু যায় আসে না।

    বরং নোবেলই সুযোগ হারিয়েছে এক প্রকৃত শান্তির দূতকে সম্মান জানাবার।

    ইশ, আমার দেশেও যদি এমন একজন রাষ্ট্রপ্রধানের জন্ম হতো…

    আজ তাঁর জন্মদিনে মাথা নত করে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই—

    এল পেপে, আপনি আমাদের হৃদয়ে চিরজীবী। হোসে মুজিকা শুধু উরুগুয়ের নন, তিনি গোটা বিশ্বের বিবেক।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমানুষকে সংজ্ঞায়িত করলে  কী দাড়াঁয়!
    Next Article সাম্যবাদের কলম সৈনিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ
    JoyBangla Editor

    Related Posts

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    By JoyBangla EditorSeptember 12, 20260

    সুষুপ্ত পাঠক তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি। তিনি ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কুখ্যাত…

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.