Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কোয়ান্টাম মেডিটেশনের সাপ্তাহিক সেশন শুরু ১০ মে, রয়্যাল ডকস, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে

    May 6, 2026

    ইউনূস আমলের তত্ত্ব-তালাশে তেমন কিছু না পাওয়ায় শেখ হাসিনার সম্পদ পুনঃযাচাইয়ের নির্দেশ দুদকের

    May 6, 2026

    ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে হাইকোর্টে রিট

    May 6, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ড. ইউনূসকে আমি যে চোখে দেখি. . .
    Lifestyle

    ড. ইউনূসকে আমি যে চোখে দেখি. . .

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 27, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    জাকির তালুকদার

    তিনি সেই মোড়ল যার গ্রামের লোক বিষাক্ত সাপের কামড়ে মারা গেলে সে বলে– আহা একটুর জন্যে চক্ষু দুইটা বাঁইচা গেছে। সাপ চোখে কামড়াইতে পারে নাই।

    দেশের মানুষ খাবার কিনতে পারছে না, দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে প্রতিদিন, বিদেশি বিনিয়োগ দূরের কথা দেশি বিনিয়োগই হচ্ছে না, একের পর এক গার্মেন্ট কারখানা বন্ধ হয়ে বেকার হচ্ছে হাজার হাজার শ্রমিক, চুরি-ডাকাতি-হাইজ্যাক-ভাসমান পতিতাবৃত্তি বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষের নিরাপত্তা বলতে কিছু নেই, এই রকম পরিস্থিতিতে তিনি সংস্কারের জিগির নিয়ে আছেন। সংস্কারের নামে প্রসব হচ্ছে অশ্বডিম্ব।

    তিনি বড় মানুষ। তাই তার ভাঁওতাগুলো অনেক বড়। ১২-১৩ লক্ষ রোহিঙ্গাকে প্রতিশ্রুতি দিলেন ঐ বছরে না হলেও এই বছরে তারা ঈদ করবে নিজেদের দেশে, নিজেদের ভিটেতে। সেই কথা মনে পড়লে তিনি কি লজ্জা পান?

    কতখানি নির্লজ্জ হলে একটা মানুষ এনসিপি-র মতো ফালতু দলকে টেনেই চলেন! আপনি অসাধারণ মানুষ। আমাদের সাধারণ মানুষের কথা শোনাই আপনাকে। সেটি হচ্ছে ‘তোলা দুধে পোলা বাঁচে না’। বাঁচলেও পুষ্টিহীন অকাজের বাচ্চা সমাজের বোঝা হয়ে বাঁচে। আপনার এনসিপি-র সেই দশা।

    গত বছর জাতিসংঘে আপনার এক কন্যাকে সাথে নিয়ে গিয়েছিলেন। এবার নিয়ে গেছেন দুই কন্যাকে। বহরে নিয়েছেন একশোর বেশি লোককে। হাসিনার জুতা পায়ে গলিয়ে হাসিনার নিন্দা করেন।

    শেখ হাসিনার সাথে দুই-চারজন পেয়ারের কবি-সাহিত্যিক নাট্যকারও থাকতেন। জিগ্যেস করেছিলাম– ওখানে আপনাদের কাজ কী? কোনো অধিবেশন বা শেসনে কি অন্য দেশের কবি-নাট্যকারদের সাথে মত বিনিময় হয়? তারা বলেছিলেন হয় না। আমি বিস্মিত হয়ে বলেছিলাম ছত্রিশ ছত্রিশ বাহাত্তর ঘণ্টা বা চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘণ্টা ঠ্যাং-পাছা ব্যাদনা করে তাহলে যান কেন? ফিরে আসার পরে তো বউকে দিয়ে আইসি কুল ব্যথানাশক মলম মালিশ করিয়ে নিতে হয়।

    উত্তর নাই। তারা যে পেশাতেই থাকেন না কেন, কোনো উত্তর দেবার প্রয়োজন হয় না। যেখানে দেখিবে ছাই… আর কী।

    ইউনূস সাহেবের বোধহয় ব্যথা-ট্যাথা হয় না। সিজনড হয়ে গেছে সব পেশি। তাই বিদেশ যাওয়া তার নেশা। এবং পেশাও বটে। কথায় বলে, ভিখিরির পায়েই লক্ষ্মী। ইউনূস সাহেবের বিদেশেই প্রাপ্তি। তার বিদেশ ভ্রমণ মানেই লক্ষ্মী। গত এক বছরে তিনি রাষ্ট্রের টাকায় যত বিদেশ ভ্রমণ করেছেন, সেই পরিমাণ টাকা খরচ স্বাধীনতার পরে কোনো রাষ্ট্রপ্রধান করেননি।

    তবে এই সময়ে নিজের পদ ব্যবহার করে দেশের লক্ষ্মীকেও যথেষ্ট দোহন করেছেন। আদম ব্যবসার লাইসেন্স থেকে কী নয়! বিবরণ দিয়েছে গতকালের ‘বণিক বার্তা’।

    চেয়ারে না বসলে দেশের মানুষ আপনাকে চিনত না মহাজন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleশাবিপ্রবিতে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার: ছাত্রলীগ করার কারণে শিক্ষাজীবন ধ্বংস
    Next Article জাতিসংঘে নেতানিহুকে বিশ্বনেতৃবৃন্দের বর্জন, ইউনুসের সমর্থন
    JoyBangla Editor

    Related Posts

    স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন

    May 6, 2026

    আপনি কি কল্পনা করতে পারেন, আবাসিক মাদ্রাসার ১৩ বছরের এক মেয়ের জবানবন্দী কত ভয়াবহ!

    May 5, 2026

    মুখোশ খুলে গেছে, নাকি আমরা সবাই আয়না ভেঙে ফেলেছি?

    May 1, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’

    May 6, 2026

    স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন

    May 6, 2026

    ইউনূসের কর্পোরেট লিডারশিপের চূড়ান্ত ফসল কয়েক হাজার শিশুর লাশ

    May 5, 2026

    বাণিজ্যচুক্তি: বাংলাদেশকে মানতে হবে ১৩১ শর্ত, যুক্তরাষ্ট্রকে ৬

    May 5, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    কোয়ান্টাম মেডিটেশনের সাপ্তাহিক সেশন শুরু ১০ মে, রয়্যাল ডকস, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে

    By JoyBangla EditorMay 6, 20260

    স্থানীয় কমিউনিটির মানসিক সুস্থতা ও প্রশান্তি বৃদ্ধির লক্ষ্যে কোয়ান্টাম মেডিটেশন আগামী ১০ মে ২০২৬ (রবিবার)…

    ইউনূস আমলের তত্ত্ব-তালাশে তেমন কিছু না পাওয়ায় শেখ হাসিনার সম্পদ পুনঃযাচাইয়ের নির্দেশ দুদকের

    May 6, 2026

    ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে হাইকোর্টে রিট

    May 6, 2026

    কৃষি সংকট মোকাবেলায় নেতাকর্মীদের কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ ছাত্রলীগের

    May 6, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’

    May 6, 2026

    স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন

    May 6, 2026

    ইউনূসের কর্পোরেট লিডারশিপের চূড়ান্ত ফসল কয়েক হাজার শিশুর লাশ

    May 5, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.