Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আকাশে দুই উড়ন্ত গাড়ির সংঘর্ষ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
    Technology

    আকাশে দুই উড়ন্ত গাড়ির সংঘর্ষ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 7, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    চীনের উত্তর–পূর্বাঞ্চলীয় শহর চ্যাংশুনে একটি এয়ার শো চলাকালে মাঝআকাশে দুটি উড়ন্ত গাড়ি (ফ্লাইং কার)-এর সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় গাড়িগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংঘর্ষে একটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাতে আগুন ধরে যায়।

    ঘটনাটি ঘটেছে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং (XPeng)-এর সহযোগী প্রতিষ্ঠান এক্সপেং অ্যারোএইচটি (XPeng AeroHT)-এর তৈরি উড়ন্ত গাড়ির মহড়ায়।

    এক্সপেং অ্যারোএইচটি এক বিবৃতিতে জানায়, মহড়ার সময় দুটি উড়ন্ত গাড়ি আকাশে একে অপরের সঙ্গে ধাক্কা খায়। এর মধ্যে একটি অবতরণের সময় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়।

    Flying Cars Collide In China: AeroHT Vehicles Crash During Rehearsal, One  Engulfed In Flames | VIDEO

    প্রতিষ্ঠানটি দাবি করে, “ঘটনাস্থলে থাকা সবাই নিরাপদে ছিলেন।” তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মীর বরাতে জানায়, এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন।

    চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি উড়ন্ত গাড়ি মাটিতে পড়ে জ্বলছে এবং দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এক্সপেং অ্যারোএইচটি জানায়, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির ফিউজলাজে গুরুতর ক্ষতি হয়, যা থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

    এক্সপেং অ্যারোএইচটি জানায়, তাদের উড়ন্ত গাড়িগুলো উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণে সক্ষম (VTOL)। এসব গাড়ির সম্ভাব্য দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ইউনিট প্রায় ৩ লাখ মার্কিন ডলার। চলতি বছরের জানুয়ারিতে প্রতিষ্ঠানটি জানায়, তারা ইতিমধ্যে ৩ হাজারের বেশি উড়ন্ত গাড়ির অর্ডার পেয়েছে।

    উড়ন্ত গাড়ির প্রযুক্তিতে নিজেদের অবস্থান আরও শক্ত করতে গত বছর ইউরোপের একটি ফ্লাইং কার নির্মাতা প্রতিষ্ঠান অধিগ্রহণ করেছে এক্সপেং অ্যারোএইচটি। এর মাধ্যমে ইউরোপের বাজারেও নিজেদের ব্যবসা সম্প্রসারণ করছে তারা।

    বাজার বিশ্লেষকদের মতে, ইলেকট্রিক গাড়ির পর এবার ‘ফ্লাইং কার’ সেক্টরেও চীনা প্রতিষ্ঠানগুলো নেতৃত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে সাম্প্রতিক এই দুর্ঘটনা প্রযুক্তির নিরাপত্তা নিয়ে বৈশ্বিক উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। সূত্র: বিবিসি, সিএনএন

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleস্যুট কেনার আশায় যখন ছেড়া গামছা কিনে এনেছে বাংলার জনগণ!
    Next Article উলটো দিকে ঘুরতে শুরু করেছে পৃথিবীর কেন্দ্র
    JoyBangla Editor

    Related Posts

    ফেসবুকে বন্ধ হচ্ছে সরাসরি বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক বাড়ানোর সুযোগ!

    September 23, 2026

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর বিরুদ্ধে ক্রমশ জোরাল হচ্ছে কণ্ঠস্বর, আরেক বিজ্ঞানির পদত্যাগ

    September 21, 2026

    এআই মানবজাতিকে নিশ্চিহ্ন করবে: কাল্পনিক আতঙ্ক নাকি বৈজ্ঞানিক ভিত্তি আছে

    September 18, 2026

    AI নিয়ে অনেক ভয়ংকর কথা শুনেছি

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.