Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা

    July 26, 2026

    পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা?

    July 26, 2026

    রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি

    July 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইউনূস সরকারের অধীনে জঙ্গিবাদের উত্থান, দেশে বেড়েছে সংখ্যালঘু নির্যাতন
    Bangladesh

    ইউনূস সরকারের অধীনে জঙ্গিবাদের উত্থান, দেশে বেড়েছে সংখ্যালঘু নির্যাতন

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 11, 2025No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    গত বছরের ৫ই আগস্ট পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন, মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে।

    গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতির সময় হামিন্দপুর গ্রামের কামারপাড়া সর্বজনীন দুর্গা মন্দির চত্বরে পাঁচটি প্রতিমায় অগ্নিসংযোগের ঘটনা এই সংকটের সর্বশেষ উদাহরণ। এই ঘটনায় দুর্গা, লক্ষ্মী, কার্তিক, গণেশসহ পাঁচটি প্রতিমা ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় হিন্দু সম্প্রদায় ও পুলিশের তথ্যমতে, মন্দির কমিটি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে।

    তবে বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধু স্থানীয় দ্বন্দ্ব নয়, বরং জঙ্গিবাদী শক্তির উত্থান ও সরকারের পৃষ্ঠপোষকতার ফল।

    সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দীন খন্দকার জানান, সোমবার গভীর রাত ১টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মন্দির কমিটির সাবেক সভাপতি অনুকূল চন্দ্র রনু অভিযোগ করেন, সামাজিক বিরোধের কারণে একটি পক্ষ অস্থায়ী মন্দিরে প্রতিমা তৈরির কাজ শুরু করেছিল, যা আগুনে পুড়ে গেছে। তিনি প্রতিপক্ষের হাতের সন্দেহ করছেন।

    বর্তমান সভাপতি কুন্তূল চন্দ্র দাস বলেন, “প্রতিমা অরক্ষিত অবস্থায় তৈরি হচ্ছিল, তবে কে বা কারা আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত নয়।”

    স্থানীয় শিক্ষক দীপ্তি রানী জানান, এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে।

    গত এক বছরে বাংলাদেশে ২ হাজারের বেশি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফরিদপুর, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় এই হামলাগুলো ঘটেছে।

    উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে রয়েছে:

    গত ৩০শে জুলাই ফরিদপুরে খাসকান্দি সর্বজনীন কালী ও দুর্গা মন্দিরে কালীমূর্তির হাত, শিবের সাপের লেজসহ বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। মন্দিরটি অরক্ষিত ছিল, এবং কোনো সিসিটিভি না থাকায় দোষীদের শনাক্ত করা কঠিন হয়েছে।

    গত ১৪ই মার্চ লক্ষ্মীপুরের রায়পুরে মহামায়া মন্দিরে সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়। সিসিটিভি ফুটেজে মুখোশধারী এক যুবককে দেখা গেছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০০ বছরের পুরোনো মহাশ্মশান ও মন্দির উচ্ছেদের চেষ্টা এবং ভাঙচুরের প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীরা মানববন্ধন করেছেন। তারা অভিযোগ করেন, ইউএনও মো. এরশাদুল আহমেদ মন্দির ভেঙে গরুর হাট নির্মাণের পরিকল্পনা করছেন। .

    ১৩ই অক্টোবর মৌলভীবাজারের কমলগঞ্জে ১৪টি পূজামণ্ডপে হামলা ও ভাঙচুর হয়। মাত্র দুটি মামলা রেকর্ড হলেও অধিকাংশ অভিযোগ আমলে নেওয়া হয়নি।

    গত ২৮শে জুন ঢাকার খিলক্ষেতে শ্রীশ্রী সর্বজনীন দুর্গা মন্দির ভাঙচুরের ঘটনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মানববন্ধন করে।

    বিশ্লেষকদের মতে, গত বছর সহিসংতার মাধ্যমে ড. ইউনূস ক্ষমতায় আসার পর থেকে জঙ্গিবাদী গোষ্ঠী, বিশেষ করে জামায়াতে ইসলাম ও ছাত্র শিবিরের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। গত এক বছরে প্রায় ১৫ হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে পাঁচশতাধিক নারী ও তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এই সহিংসতার পেছনে সরকারের পৃষ্ঠপোষকতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও সাম্প্রদায়িকতা বিশেষজ্ঞ বলেন, গত বছরের ৫ই আগস্ট থেকে বাংলাদেশে জঙ্গিবাদী শক্তির উত্থান স্পষ্ট। জামায়াতে ইসলাম ও হিযবুত তাহরীরের মতো জঙ্গি সংগঠনগুলো সরকারের প্রশ্রয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন ও ধর্মীয় স্থানে হামলা চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তা এই সংকটকে আরও গভীর করছে।

    হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও বলেন, “এই সরকার মুখে সম্প্রীতির কথা বললেও, বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেই। মন্দির ভাঙচুর ও সংখ্যালঘুদের উপর হামলা দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করছে। সরকারকে এর জন্য ক্ষমা চাইতে হবে এবং দোষীদের বিচার করতে হবে।”

    হিন্দু সম্প্রদায় ও বিশ্লেষকরা অভিযোগ করছেন, অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সহিংসতা রোধে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মৌলভীবাজারে ১৪টি মন্দিরে হামলার ঘটনায় মাত্র দুটি মামলা রেকর্ড হয়েছে। ফরিদপুর, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জে হামলার পর তদন্ত হলেও দোষীদের গ্রেপ্তারে অগ্রগতি নেই। ময়মনসিংহে মহাশ্মশান উচ্ছেদের চেষ্টা স্থানীয় প্রশাসনের সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে।

    বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বিজয় মিত্র শুভ বলেন, “প্রশাসনকে আমরা বারবার অবহিত করেছি, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সরকারের উদাসীনতায় সাম্প্রদায়িক শক্তি আরও উৎসাহিত হচ্ছে।”

    সনাতন ধর্মাবলম্বীরা ও সংখ্যালঘু নেতারা দ্রুত তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। তারা বলছেন, মন্দির ও মহাশ্মশানের মতো ঐতিহ্যবাহী স্থান সংরক্ষণ করা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

    হিন্দু মহাজোটের সহসভাপতি নিউটন অধিকারী বলেন, “এই সরকার সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে। দেশে সব ধর্মের মানুষের নিরাপদ বসবাস নিশ্চিত করতে হবে।”

    বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার এই উত্থান দেশের ধর্মীয় সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য গভীর হুমকি হয়ে দাঁড়িয়েছে। সরকারের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে, বাংলাদেশ আরও অস্থিতিশীলতার দিকে ধাবিত হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article৭৭’-এর ক্যাঙ্গারু কোর্টের মত ২৪ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে ফাঁসিতে ঝোলানোর তোড়জোড়
    Next Article ব্যাটিংটাই ডোবালো, বড় হার বাংলাদেশের
    JoyBangla Editor

    Related Posts

    সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

    July 26, 2026

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    চুলা জ্বলছে না, সিএনজির লাইনে অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা, বিএনপি-জামাতের ২০২৬ আর ২০০১ এর কি একই স্ক্রিপ্ট?

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভায় বড় রদবদল

    July 21, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা

    By JoyBangla EditorJuly 26, 20260

    বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে উদ্বেগজনক চিত্র সামনে…

    পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা?

    July 26, 2026

    রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি

    July 26, 2026

    সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো

    July 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.