Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    May 2, 2026

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ব্যাটিংটাই ডোবালো, বড় হার বাংলাদেশের
    Sports

    ব্যাটিংটাই ডোবালো, বড় হার বাংলাদেশের

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 11, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ৪, ৩, ৪, ২, ১- ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী দলের প্রথম পাঁচ ব্যাটারের ব্যক্তিগত রানের সংখ্যা। দুইশর বেশি রান তাড়া করতে নেমে সর্বোচ্চ ৪৪ রানের জুটি এসেছে অষ্টম উইকেটের জুটিতে। আর সর্বোচ্চ ৩৪ রান করেন ৭ নম্বরে নামা ফাহিমা খাতুন। ব্যাটিং নিয়ে চিন্তা নতুন নয়। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরও ব্যাটিং নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়েছে। তবে সংবাদ সম্মেলনে সহ অধিনায়ক নাহিদা বলেছিলেন তারা বিশ্বাস করেন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকেই ছন্দে ফিরবেন ব্যাটাররা। কিন্তু হলো উল্টোটা, প্রথম দুই ম্যাচের তুলনায় এই ম্যাচে আরও বাজে ব্যাটিং দেখা গেলো। আর তাতে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইও করতে পারলো না নিগার সুলতানা জ্যোতির দল।

    নারী বিশ্বকাপে আজ গুহায়াটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০০ রানে হেরেছে বাংলাদেশ নারী দল। টস জিতে আগে ব্যাটিং করে ২২৭ রান করে নিউজিল্যান্ড। জবাবে ১২৭ রানে গুটিয়ে যায় টাইগ্রেসরা।

    রান তাড়ায় শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারে শারমিন আক্তার সুপ্তার বিদায়ে শুরু হয় ড্রেসিংরুমে ফেরার মিছিল। এরপর একেকজন আসেন আর মিছিলে যোগ দিয়ে ফিরে যান। অষ্টম ওভারে ফেরেন আরেক ওপেনার রুবেয়া হায়দার ঝিলিক।

    আগের ম্যাচে  ফিফটি করা সোবহানা মোস্তারিও এদিন  ফেরেন আগেভাগে। ইনিংসের দশম ওভারে ফেরার আগে করেন মাত্র ২ রান। ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ২২ রান। চলতি আসরে প্রথম পাওয়ার প্লেতে কোনো দলের এটাই সর্বনিম্ন সংগ্রহ। ১৩তম ওভারে নিগার সুলতানা জ্যোতির বিদায়ে কার্যত ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় টাইগ্রেসরা। ৪ রান করতে বাংলাদেশ অধিনায়ক খরচ করেন ২৮ বল।  এক ওভার পর বিদায় নেন সুমাইয়া, মাঝের ৬ বলে আসেনি কোনো রান। ৩৩ রানে ষষ্ট ব্যাটার হিসেবে স্বর্না ফিরলে নাহিদাকে নিয়ে ধাক্কা সামলানোর চেষ্টা করেন ফাহিমা আক্তার। দুজনের জুটিতে যোগ হয় ৩৩ রান। ১৭ রান করা নাহিদা ফিরলে ভাঙে তাদের জুটি। এরপর রাবেয়াকে নিয়ে আরও ৪৪ রানের জুটি গড়েন ফাহিমা। ২ চারে ২৫ রান করে ফেরেন রাবেয়া। শেষদিকে টেল এন্ডারদের নিয়ে লড়াই করেন ফাহিমা। তার ব্যাট থেকে আসে ৩৪ রান।

    এর আগে ব্যাটিং করতে নেমে মারুফার সুইং সামলাতে শুরুতে সতর্ক ছিল নিউজিল্যান্ড। তবে খোলস ছেড়ে বের হতে সময় লাগেনি, ষষ্ঠ ওভার করতে আসা মারুফাকে এক ওভারেই ৩ চার মারেন সুজি বেটস। এরপর নবম ওভারে এসে কিউইদের আটকে দেন রাবেয়া খাতুন। ওই ওভারে প্রথমে ফেরান জর্জিয়া প্লিমারকে। একই ওভারে সুজিকে রান আউট করেন মারুফা আক্তার। ১২তম ওভারে আবার আক্রমণে ফিরে দুর্দান্ত এক ডেলিভারিতে অ্যামেলিয়া কেরকে বোল্ড করেন রাবেয়া। সবমিলিয়ে দারণ শুরু করা কিউই নারীদের চেপে ধরে নিগার সুলতানা জ্যোতির দল।

    এরপর কিউইদের ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক ডিভাইন ও ব্রুক। বাংলাদেশি স্পিনারদের বিরুদ্ধে চাপের মুহূর্তে বাউন্ডারি আদায় করতে পারছিলেন না দুজনের কেউ। তবে ঠিকই সিঙ্গেল বের করে রানের চাকা সচল রাখছিলেন। ডিভাইন শুরুতে ভুগলেও ব্রুক ঠিকই ছন্দে ছিলেন। দুজনে মিলে প্রাথমিক বিপদ সামাল দিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। ব্রুককে আউট করে ১১২ রানের জুটি ভাঙেন ফাহিমা। ফেরার আগে ৬৯ রান করেন ব্রুক। তিনি ফেরার পর অবশ্য বেশিক্ষণ টেকেননি কিউই অধিনায়কও। সমান ২টি করে চার ও ছক্কায় ৬৩ রান করেন তিনি। এরপর শেষদিকে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে বেশি বড় হয়নি কিউইদের ইনিংস।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইউনূস সরকারের অধীনে জঙ্গিবাদের উত্থান, দেশে বেড়েছে সংখ্যালঘু নির্যাতন
    Next Article ব্যাংক একীভূত হলে সবার আগে ২ লাখ টাকার নিচের আমানত ফেরত পাবেন গ্রাহকরা
    JoyBangla Editor

    Related Posts

    ঘরের মাঠে নতুন রেকর্ড বাংলাদেশের

    April 28, 2026

    কাবাডি: সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

    April 26, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙলো চীনা রোবট

    April 26, 2026

    সোবহানার ফিফটিতে লড়াকু পুঁজি পেলো বাংলাদেশ

    April 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    By JoyBangla EditorMay 2, 20260

    আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী দেশে ১ হাজার ৬১১ জঙ্গির নাম তালিকাভুক্ত রয়েছে৷ এই জঙ্গিদের বেশিরভাগ…

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026

    বিদ্যুৎ খাতের বৈপ্লবিক রূপান্তর: উন্নয়নের কারিগর শেখ হাসিনা

    May 2, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.