Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » গ্রামে জন্মে বড় হওয়া মানুষদের মনে থাকার কথা
    Lifestyle

    গ্রামে জন্মে বড় হওয়া মানুষদের মনে থাকার কথা

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 15, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আফজাল হোসেন

    গ্রামে জন্মে বড় হওয়া মানুষদের মনে থাকার কথা, তখন কোনো মনে প্রেম প্রেম ভাব জেগে উঠলে, তা প্রকাশ করতে চাওয়া সহজ ছিলো না। দেয়ালে, গাছের গায়ে, বড় আকারের গাছের পাতা- এসব স্থানে আবেগ প্রকাশ করে মন হাল্কা করা হতো।

    সতেরো আঠারোতে পা দিলে যেসব মনে প্রেম প্রেম ভাব জেগেছে, সে প্রেম যার জন‍্য, তাকে বলার সাহস অধিকাংশের ছিলো না। প্রেম হওয়া অতি কঠিন কাজ ছিল কিন্তু যখন যার সাথে ইচ্ছা, মনে মনে প্রেমে পড়া যেতো। সে প্রেম দূর থেকে দেখার। নিকটে গেলে চোখ চলে যেতো মাটিতে, ধুলায়।

    এই প্রকাশ করতে না পারা প্রেমের ভয়াবহ একটা চাপ তো ছিলোই, সে চাপের যে হাঁসফাঁস অনুভব- তা থেকে হাল্কাবোধ করার সহজ উপায় ছিলো কোথাও কিছু লেখা। সে উপায় কে কবে আবিষ্কার করেছিল কে জানে!

    প্রেমিক মন নির্জন কোনো গাছের গায়ে ছুরি দিয়ে কেটে নিজের নাম লিখে আঁকতো একটা যোগ চিহ্ন, সেই বড় করে আঁকা যোগচিহ্নের পাশে প্রেমে পড়া কিশোর তার কল্পিত  কিশোরী প্রেমিকার  নামটা লিখে ভেবেছে, আমার প্রেম সার্থক হলো আজ।

    এমন লেখা পুরানো দেয়ালে ইটের টুকরো বা কয়লা দিয়েও লেখা হয়েছে। খুবই গোপনে লিখতে হতো এই প্রেমময় আকাঙ্খার কথা। কারণ প্রেমে পড়া, সে প্রেমের কথা গাছে, দেয়ালে লিখে রাখা  ভদ্রজনের কাজ নয় বলে বিবেচনা করা হতো।

    আর একদল মানুষও ছিলো, যাদেরকে সভ‍্যসমাজ  সুস্থ, স্বাভাবিক, ভদ্রজন বলে ভাবে নি। তাদের কান্ডকীর্তি মোটেও যে ভালো নয়, তা তারা নিজেরাই জানতো।

    তারা প্রেম নিয়ে ভাবতে অক্ষম ছিলো। তাদের কাছে নির্জন স্থানের দেয়াল ছিলো মনের ভিতরে খলবল করা বিষয় প্রকাশের স্থান।

    প্রেম প্রকাশ করতে চাওয়ারা আড়াল খোঁজেনি, চেয়েছে মানুষের চোখে পড়ুক। আমি তোমাকে ভালোবাসি বলার সাহস না থাকুক প্রেমময় মনে বিকল্প এক প্রকার দুঃসাহস থাকে।

    যা অপরাধ, তা প্রকাশ‍্যে করার সাহস মানুষের থাকে না। তাই দেয়ালে বা এখানে সেখানে কুৎসিত কথা লিখে, ছবি এঁকে যারা মনে সুখ অনুভব করেছে, তাদেরকে তখন তা করতে হয়েছে খুবই সাবধানে, গোপনে। এই সতর্কতা প্রমান করে, ভালো কাজ মন্দ কাজের তফাৎ তাদের জানা ছিলো। মন্দকে মন্দ চোখেই দেখে সমাজ, তাদের তা অজ্ঞাত ছিলো না।

    সময় বদলেছে। একালের অনেক মানুষ অসীম সাহসী। কোনোরকম মন্দ কান্ডের জন‍্য গোপনীয়তা, সাবধানতা, সতর্কতার দরকার হয় না এখন। যা ইচ্ছা তাই লেখা, বলার জন‍্য এখন রয়েছে ডিজিটাল দেয়াল। যে দেয়ালে ঝুঁকে থাকে পুরো দেশ, দুনিয়া। চাইলে এখন অসভ‍্যতা করা যায় বুক ঠুকে।

    দুনিয়া এমন বদলানো বদলেছে, অসভ‍্য কান্ডকীর্তি করতে পারা এখন আর লজ্জার নেই। অসভ‍্যতায় এখন নিন্দার বদলে মেলে প্রশংসা। সহজে মেলে বিরাট সংখ‍্যার অনুসারী।

    লেখক: অভিনয় শিল্পী,নাট্যকার।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleদারিদ্র্যের এই ভয়াবহ পরিসংখ্যান কি ইউনূসের অর্থনৈতিক দক্ষতার নমুনা?
    Next Article  ‘তিন গোয়েন্দা’ সিরিজের রকিব হাসান আর নেই
    JoyBangla Editor

    Related Posts

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    হারিকেনের ইতিহাস

    September 10, 2026

    আমরা ভালো নেই

    September 6, 2026

    বগুড়ায় মন্ত্রীর গাড়ির চাকায় জীবন গেল নারীর, কিন্তু ক্ষমতার দম্ভে চাপা পড়ল বিচার!

    September 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    By JoyBangla EditorSeptember 12, 20260

    সুষুপ্ত পাঠক তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি। তিনি ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কুখ্যাত…

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.