Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯

    September 4, 2026

    বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নয়, জবাবদিহি হোক, প্রতিহিংসা নয়

    September 4, 2026

    যুক্তরাজ্যে আধুনিক দাসত্বের শিকার হওয়া অভিবাসী কর্মীদের ভিসার নিয়মে বড় পরিবর্তন

    September 4, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বাংলাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের বিবৃতি
    International

    বাংলাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের বিবৃতি

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 2, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের দায়মুক্তি বন্ধের আন্তর্জাতিক দিবসের (২রা নভেম্বর) প্রেক্ষাপটে বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের (এমএফসি) কূটনৈতিক নেটওয়ার্ক এক যৌথ বিবৃতি দিয়েছে। এতে বাংলাদেশ সরকারের গণমাধ্যম খাত সংস্কারের অঙ্গীকার ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় মিডিয়া রিফর্ম কমিশনের সুপারিশ বাস্তবায়নের পদক্ষেপকে স্বাগত জানানো হয়।

    তবে বর্তমান সরকারের সময়ে সাংবাদিক নির্যাতন ও সাংবাদিকদের গণমামলায় আসামি করায় উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি। তারা অবিলম্বে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানিয়েছে।

    ২রা নভেম্বর, রোববার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের দায়মুক্তি রোধ ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সব পক্ষকে জবাবদিহিতার মানদ- বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে।

    বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা একটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। সংবাদমাধ্যমের স্বাধীনতা যে গণতন্ত্রের ভিত্তি, সেটিও পুনর্ব্যক্ত করা হয়।

    ২০১৯ সালে প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মটিতে বর্তমানে ছয় মহাদেশের ৫০টিরও বেশি দেশ সদস্য। বাংলাদেশের বিষয়ে দেওয়া সর্বশেষ এই বিবৃতিতে স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কসোভো, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য।মার্কিন যুক্তরাষ্ট্র কোয়ালিশনের সদস্য হলেও এই বিবৃতিতে তারা স্বাক্ষর করেনি।

    বিবৃতিতে আরও বলা হয়, গণমাধ্যমে লিঙ্গ সমতা ও নারী সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে উদ্যোগ নিতে হবে। নারী সাংবাদিকদের বিরুদ্ধে অনলাইন সহিংসতা ও হয়রানির ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

    বাংলাদেশে সাম্প্রতিক সময় সাংবাদিকদের ওপর নির্যাতন, মামলা ও হামলার ঘটনাগুলো উদ্বেগজনকভাবে বেড়েছে। ইউনূস সরকারের আমলে একাধিক সাংবাদিককে মিথ্যা মামলায় জড়ানো, কর্মস্থলে হামলা-দখল, আদালতে হেনন্তা ও প্রকাশ্য মব হামলার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। অনেক সাংবাদিককে অনুষ্ঠানস্থল থেকে টেনে নিয়ে যাওয়া বা মারধরের ঘটনাও ঘটেছে।

    পর্যবেক্ষকরা বলছেন, অতীতের কোনো সরকারের সময় এমন ভয়াবহ সাংবাদিক নির্যাতনের নজির নেই।

    গণতন্ত্র টিকিয়ে রাখতে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের এই বিবৃতি সেই জরুরি বাস্তবতাকেই আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছে বলে মনে করা হচ্ছে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপুলিশি বাধার মুখে যমুনা অভিমুখী ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চ
    Next Article ইউনূসের আমন্ত্রণ ছাড়াই ‘গুরুত্বপূর্ণ বৈঠকে’ যমুনায় তিন বাহিনীর প্রধান
    JoyBangla Editor

    Related Posts

    পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

    September 4, 2026

    ভূরাজনৈতিক অস্থিরতার শঙ্কা, ৮৬ টন সোনা লন্ডনে সরাল নেদারল্যান্ডস

    September 3, 2026

    জামিন প্রত্যাখ্যান করে দীপু মনি প্রশ্ন তুললেন, এই বিচার কাদের স্বার্থে?

    September 3, 2026

    মায়ের পেনশনের টাকা তুলতে তিক্ত অভিজ্ঞতা, সেই ক্ষোভ থেকেই এলো ঘুষ.সাইট

    September 2, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

    September 4, 2026

    জামিন প্রত্যাখ্যান করে দীপু মনি প্রশ্ন তুললেন, এই বিচার কাদের স্বার্থে?

    September 3, 2026

    মায়ের পেনশনের টাকা তুলতে তিক্ত অভিজ্ঞতা, সেই ক্ষোভ থেকেই এলো ঘুষ.সাইট

    September 2, 2026

     দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ?

    September 1, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯

    By JoyBangla EditorSeptember 4, 20260

    চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার তথ্য পেয়েছে পুলিশ।…

    বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নয়, জবাবদিহি হোক, প্রতিহিংসা নয়

    September 4, 2026

    যুক্তরাজ্যে আধুনিক দাসত্বের শিকার হওয়া অভিবাসী কর্মীদের ভিসার নিয়মে বড় পরিবর্তন

    September 4, 2026

    গাজীপুরের চারটি লাশ আর একটা প্রশ্ন, রাষ্ট্রের ঘুম ভাঙ্গবে কখন?

    September 4, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

    September 4, 2026

    জামিন প্রত্যাখ্যান করে দীপু মনি প্রশ্ন তুললেন, এই বিচার কাদের স্বার্থে?

    September 3, 2026

    মায়ের পেনশনের টাকা তুলতে তিক্ত অভিজ্ঞতা, সেই ক্ষোভ থেকেই এলো ঘুষ.সাইট

    September 2, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.