Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » পুলিশি বাধার মুখে যমুনা অভিমুখী ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চ
    Education [ শিক্ষা ]

    পুলিশি বাধার মুখে যমুনা অভিমুখী ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চ

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 2, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে যাত্রা করা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের লংমার্চ পুলিশি বাধার মুখে পড়েছে। রোববার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লংমার্চ শুরু করলে পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের অগ্রযাত্রা থামিয়ে দেয়।

    এতে রাস্তায়ই বসে পড়েন শত শত শিক্ষক। ফলে পল্টন থেকে কদম ফোয়ারা অভিমুখী সড়কটি বন্ধ হয়ে গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে কর্মসূচিতে আসা শিক্ষকদের হাতে এসময় বিভিন্ন রকমের প্ল্যাকার্ড-ফেস্টুন দেখা যায়। তারা—‘এমন কোনো দেশ নাই, চাকরি আছে বেতন নাই’ ‘ইবতেদায়ি শিক্ষক, হয়েছে কেন ভিক্ষুক?’, ‘অবহেলার ৪০ বছর, মানুষ বাঁচে কত বছর’, ‘বাড়ি না, রাস্তা? রাস্তা, রাস্তা’, ‘বৈষম্য নিপাত যাক, জাতীয়করণ মুক্ত পাক’, ‘এক দফা এক দাবি, জাতীয়করণ করতে হবে’-ইত্যাদি লেখা স্লোগান দিতে থাকেন।

    এর আগে টানা ২১ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন ইবতেদায়ি শিক্ষকরা। দাবির প্রেক্ষিতে কোনো সাড়া না পেয়ে তারা লংমার্চের ঘোষণা দেন।

    শিক্ষকরা অভিযোগ করে বলেন, সরকার দীর্ঘদিন ধরে দেশের লাখ লাখ ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষককে অবহেলা করছে। তারা দাবি জানান, আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা না এলে আন্দোলন আরও তীব্র করা হবে।

    আন্দোলনকারীরা জানান, তাদের একমাত্র দাবি—স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর জাতীয়করণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।

    এদিন জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা জাতীয় প্রেসক্লাবে এসে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানান।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসুদানের আল-ফাশারে হাজার হাজার মানুষ নিখোঁজ, নতুন ভয়াবহতা
    Next Article বাংলাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের বিবৃতি
    JoyBangla Editor

    Related Posts

    বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগেই ভাবতে হবে

    August 26, 2026

    ঢাকা বিশ্ববিদ্যিালয় প্রতিষ্ঠা নিয়ে নানা কথা:অদেখা অধ্যায়

    August 23, 2026

    মরদেহের অঙ্গ প্রত্যঙ্গ চুরির মামলা, ‘বড় অঙ্কে’র ক্ষতিপূরণ দেবে হার্ভার্ড

    August 19, 2026

    শিশুদের শেখাতে হবে খেলার মাধ্যমে: ববি হাজ্জাজ

    August 18, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    By JoyBangla EditorAugust 26, 20260

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- এ কথা সাবেক উপদেষ্টা  ব্রিগ্রেডিয়ার (অব)সাখাওয়া্ত…

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026

    অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

    August 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.