Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি

    July 12, 2026

    ফাতাহ কমব্যাট ধর্মীয় লেবাসে জঙ্গি, ইন্টেরিম সরকারের বিষফল

    July 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আদানির ৪৬৪ মিলিয়ন ডলার বকেয়া: ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ
    Bangladesh

    আদানির ৪৬৪ মিলিয়ন ডলার বকেয়া: ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 5, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ভারতের আদানি পাওয়ার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, চলতি মাসের ১০ নভেম্বরের মধ্যে বকেয়া অর্থ পরিশোধ না হলে ১১ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এদিকে ইউনূস সরকার বিল পরিশোধ না করে উল্টো কম্পানির বিরুদ্ধে খোড়া অভিযোগ তুলে ভারতবিরোধী লোকদের সহমর্মিতা আদায়ের অপচেষ্টা করতে দেখা যাচ্ছে।

    ৩১ অক্টোবর পিডিবি চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে আদানি পাওয়ারের ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ লিখেছেন, দীর্ঘদিন ধরে পাওনা আদায়ের জন্য বারবার অনুরোধ করা হলেও পিডিবি এখনো ৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেনি। এর মধ্যে ২৬২ মিলিয়ন ডলারকে পিডিবি নিজেরাই ‘বিরোধহীন পাওনা’ হিসেবে স্বীকার করেছে।

    আদানির চিঠিতে বলা হয়েছে, ২০১৭ সালের ৫ নভেম্বর স্বাক্ষরিত পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ)-এর ১৩.২ ধারা অনুযায়ী বকেয়া পরিশোধে ব্যর্থ হলে সরবরাহ স্থগিত করার অধিকার কোম্পানির রয়েছে। চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, ‘১০ নভেম্বরের মধ্যে বকেয়া নিষ্পত্তি না হলে আমরা ১১ নভেম্বর থেকে সরবরাহ বন্ধ করতে বাধ্য হব।’

    কোম্পানিটি আরও জানিয়েছে, সরবরাহ বন্ধ থাকলেও চুক্তি অনুযায়ী তারা ‘ক্যাপাসিটি চার্জ’ (ঈধঢ়ধপরঃু চধুসবহঃ) পাওয়ার অধিকার রাখে—অর্থাৎ কেন্দ্র বন্ধ থাকলেও উৎপাদন সক্ষমতার ভিত্তিতে নির্দিষ্ট অর্থ পরিশোধ করতে হবে পিডিবিকে।

    এর আগেও, গত বছর বকেয়া আদায়ে আদানি পাওয়ার সরবরাহ বন্ধের হুমকি দিয়েছিল। তখন কয়েকদিনের জন্য আংশিক বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়া হয়।

    এদিকে পিডিবি সূত্রে জানা গেছে, বিষয়টি এখন বিদ্যুৎ ক্রয় চুক্তি পর্যালোচনা জাতীয় কমিটি-র অধীনে রয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সরকার গঠনের পর বিচারপতি মইনুল ইসলাম নেতৃত্বাধীন এই কমিটি গঠিত হয়। কমিটি ২ নভেম্বর প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে আদানি চুক্তির অনুমোদন প্রক্রিয়ায় ‘প্রশাসনিক ব্যর্থতা ও অসঙ্গতি’ চিহ্নিত করেছে। যেটিকে অভিজ্ঞজনেরা খোড়া যুক্তি হিসেবে দেখছেন।

    এছাড়া আদানি পাওয়ার পিডিবিকে লেটার অব ক্রেডিট (এলসি) নবায়নের তাগিদও দিয়েছে। ২০১৭ সালের চুক্তি অনুযায়ী বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে ইস্যু করা এলসি ৩০ অক্টোবর মেয়াদোত্তীর্ণ হয়েছে। চুক্তি অনুসারে এলসি নবায়নে বিলম্ব ‘চুক্তিভঙ্গ’ হিসেবে গণ্য হতে পারে বলেও সতর্ক করেছে কোম্পানিটি।

    এর আগে ২৭ সেপ্টেম্বর আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক চিঠিতে জানান, বাংলাদেশ কিছু অর্থ পরিশোধ করলেও এখনও প্রায় ৪৬৪ মিলিয়ন ডলার বকেয়া রয়েছে। তিনি সতর্ক করেছিলেন বকেয়া দ্রুত পরিশোধ না হলে তাদের কার্যক্রম ও আন্তর্জাতিক অর্থায়ন চাপে পড়বে।

    বাংলাদেশে আদানি গ্রুপের গোদ্দা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ করা বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয় ২০২৩ সালের এপ্রিল থেকে। তবে বিদ্যুতের মূল্যের পাশাপাশি কয়লার আমদানি, পরিবহন ও ডলার সংকট নিয়ে দুই দেশের মধ্যকার এই বাণিজ্যিক সম্পর্ক এখন নতুন করে অচলাবস্থার মুখে পড়তে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমহাকাশে বিশেষ চুলায় রান্নাবান্না, বারবিকিউ পার্টি করলেন চীনা নভোচারীরা
    Next Article বিশ্ব মিডিয়ায় শেখ হাসিনার সদর্প উপস্থিতি, ডিপ স্টেটের গভীর ষড়যন্ত্র এবং স্বদেশ প্রত্যাবর্তন
    JoyBangla Editor

    Related Posts

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    আজ ১০ই জুলাই, হুমায়ূন রশীদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী

    July 10, 2026

    গাড়ির চাপ কমাতে চালু হচ্ছে ‘যানজট শুল্ক’

    July 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    By JoyBangla EditorJuly 12, 20260

    আগস্টের শেষে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি…

    রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি

    July 12, 2026

    ফাতাহ কমব্যাট ধর্মীয় লেবাসে জঙ্গি, ইন্টেরিম সরকারের বিষফল

    July 12, 2026

    দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার

    July 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.