Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home »  ‘অন্যায় বিচার প্রক্রিয়া’ নিয়ে জাতিসংঘে শেখ হাসিনার আইনজীবী প্যানেলের জরুরি আবেদন
    Politics

     ‘অন্যায় বিচার প্রক্রিয়া’ নিয়ে জাতিসংঘে শেখ হাসিনার আইনজীবী প্যানেলের জরুরি আবেদন

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 12, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়ায় অন্যায় ও অনিয়মের অভিযোগ তুলে জাতিসংঘের কাছে জরুরি আপিল দাখিল করেছে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবী প্যানেল।

    জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিবেদক এবং বিচারবহির্ভূত বা নির্বিচারে মৃত্যুদণ্ডবিষয়ক বিশেষ প্রতিবেদকের কাছে শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক ব্যারিস্টার স্টিভেন পাওলস কেসি ও তাতিয়ানা ইটওয়েল এই আপিল দাখিল করেন।

    সোমবার যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক ‘ডাউটি স্ট্রিট চেম্বার্স’ নামে আইনী সেবাদাতা প্রতিষ্ঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    আপিলে বলা হয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (International Crimes Tribunal–ICT) শেখ হাসিনার অনুপস্থিতিতে (in absentia) চলা বিচার প্রক্রিয়ায় ন্যায্য বিচারের মৌলিক অধিকার ও আইনি প্রক্রিয়া গুরুতরভাবে লঙ্ঘিত হচ্ছে।

    ২০০৯ সাল থেকে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং জানুয়ারি ২০২৪ সালের নির্বাচনে তার দল আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসে। ওই বছরের জুলাইয়ে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ শুরু হলে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। ৮ আগস্ট অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

    ২০২৫ সালের জুলাইয়ে শেখ হাসিনা ও তার সরকারের আরও দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করে ট্রাইব্যুনাল। শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার চলছে এবং রায় ঘোষণার অপেক্ষায়। আইনজীবীদের মতে, এই মামলায় তার মৃত্যুদণ্ডের আশঙ্কা রয়েছে।

    জরুরি আপিলে বলা হয়, শেখ হাসিনা সরকারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে কেবল সাবেক সরকারের কর্মকর্তাদের বিচার করছে। বরং যারা আন্দোলন বা ‘অভ্যুত্থান’ সফল করেছে বলে দাবি করা হচ্ছে, তাদের বিচারের আওতার বাইরে রাখা হয়েছে।

    দাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবীরা উল্লেখ করেন, ট্রাইব্যুনালের বিচারকদের রাজনৈতিক সম্পৃক্ততা ও প্রধান প্রসিকিউটরের পক্ষপাতমূলক অবস্থান শেখ হাসিনার মামলার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে। তারা আরও বলেন, শেখ হাসিনা কোনও আনুষ্ঠানিক অভিযোগপত্র পাননি এবং তার পছন্দের আইনজীবীরা হামলা ও হুমকির কারণে কাজ করতে পারছেন না। ফলে তিনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মাধ্যমে বিচার মুখোমুখি হচ্ছেন, যার সঙ্গে তার কোনও যোগাযোগ বা নির্দেশনা নেই।

    আইনজীবীরা জাতিসংঘকে জানান, এমন পরিস্থিতিতে প্রদত্ত মৃত্যুদণ্ড কার্যত বিচারবহির্ভূত হত্যার শামিল হবে এবং আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদের (ICCPR) অনুচ্ছেদ ৬ ও ১৪ লঙ্ঘন করবে।

    দাউটি স্ট্রিট চেম্বার্সের আরও এক বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নিষেধাজ্ঞার পর বাংলাদেশে মৌলিক মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক প্রতিহিংসা বেড়েছে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleএকমাত্র ‘এআই গডমাদার’ তিনি, তাঁর সম্পর্কে কতটুকু জানেন
    Next Article অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে রাজপথে নামার ডাক সজীব ওয়াজেদ জয়ের
    JoyBangla Editor

    Related Posts

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. মুজিব

    August 24, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    By JoyBangla EditorAugust 26, 20260

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- এ কথা সাবেক উপদেষ্টা  ব্রিগ্রেডিয়ার (অব)সাখাওয়া্ত…

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026

    অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

    August 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.