Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যুক্তরাজ্য আওয়ামীলীগ ও যুবলীগের বিজয় দিবসে শহিদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন

    December 16, 2025

    লন্ডনে মহান বিজয় দিবস পালন

    December 16, 2025

    একাত্তরে ১৬ ডিসেম্বর পাকবাহিনির আত্মসমর্পন দলিলপত্র

    December 16, 2025
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শীতের মৌসুমে শরীর উষ্ণ রাখবে যে ৫ খাবার
    Lifestyle

    শীতের মৌসুমে শরীর উষ্ণ রাখবে যে ৫ খাবার

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 18, 2025Updated:November 18, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    শীতের মৌসুম অনেকের জন্য একধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সকালে ঘুম থেকে উঠতেই শিরশিরে ঠাণ্ডা লাগা, বাইরে বের হতে গরম পোশাকে নিজেকে আটকে রাখার প্রবণতা, এমনকি দিনের শুরুতেই শরীরের শক্তি কমে যাওয়ার অনুভূতি। এসব মিলিয়ে শীতকালকে অস্বস্তিকর করে তোলে। যদিও গরম জামা-কাপড়ের মাধ্যমে কিছুটা স্বস্তি পাওয়া যায়, তবুও খাদ্যাভ্যাসের পরিবর্তন শরীর গরম রাখার জন্য আরও কার্যকর উপায় হতে পারে।

        ‘এস্তেভাও অবিশ্বাস্য প্রতিভা; তার হাতে ব্রাজিলের ভবিষ্যৎ নিশ্চিত’‘এস্তেভাও অবিশ্বাস্য প্রতিভা; তার হাতে ব্রাজিলের ভবিষ্যৎ নিশ্চিত’

    শরীরের উষ্ণতা বজায় রাখতে এমন কিছু খাবার রয়েছে, যা শুধু গরম রাখে না, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরকে সক্রিয় রাখতেও সাহায্য করে।

    জাফরান

    জাফরান শুধু খাবারের রং বা স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার হয় না। শীতের দিনে এটি শরীরকে প্রাকৃতিকভাবে গরম রাখার ক্ষেত্রে বিশেষ কার্যকর। জাফরানে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যালস শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, মানসিক চাপ কমায় এবং মেজাজকে স্বস্তিদায়ক রাখে। গরম দুধের সঙ্গে দু-তিন স্ট্যান্ড জাফরান মিশিয়ে খেলে শরীর চাঙা থাকে এবং ঠাণ্ডা কম লাগে। জাফরান রক্ত সঞ্চালন বাড়ায়, যা ভেতরের উষ্ণতা ঠিক রাখতে সাহায্য করে। পাশাপাশি এটি সেরোটোনিন হরমোনের মাত্রা বাড়িয়ে মানসিক স্বস্তি দেয়। শীতকালে সকালে বা রাতে এক কাপ গরম দুধে জাফরান মিশিয়ে খাওয়া শরীরকে ঠাণ্ডা থেকে রক্ষা করে, শক্তি বৃদ্ধি করে এবং মেজাজ ঠিক রাখে। চাইলে সামান্য দারুচিনি বা মধু মিশিয়ে আরও স্বাদ এবং গরম রাখার ক্ষমতা বাড়ানো যায়।

    মসলা

    মসলা শুধু খাবারের স্বাদ বৃদ্ধির জন্যই গুরুত্বপূর্ণ নয়, এটি শীতের দিনে শরীরকে গরম রাখতেও সাহায্য করে। লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ, এলাচ এবং হালকা শুকনো মরিচ শরীরের তাপমাত্রা ঠিক রাখে এবং রক্ত সঞ্চালন বাড়ায়। শীতকালে রক্ত সঞ্চালন ধীর হয়ে যায়, ফলে হাত-পা শীত অনুভব করে। মসলা এটি প্রতিরোধ করতে সাহায্য করে, হজম প্রক্রিয়া সহজ করে এবং ব্যাকটেরিয়াল সংক্রমণের ঝুঁকি কমায়। রান্নায় মসলার সঠিক ব্যবহার শরীরকে উষ্ণ রাখে এবং সারা দিন প্রাণবন্ত রাখে।

        বরিশাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধবরিশাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ

    আদা

    আদা শীতকালে শরীর গরম রাখার জন্য প্রাকৃতিক ‘হিটার’ হিসেবে কাজ করে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম উন্নত করে এবং শক্তি জোগায়। সকালে এক কাপ আদা চা আপনাকে সারাদিন সতেজ রাখে। শুকনো আদা ব্যাগের সঙ্গে রাখলে বাইরে বেরোতেও ঠাণ্ডা কম লাগে। চাইলে আদা চা সামান্য দারুচিনি, লেবুর রস এবং মধু মিশিয়ে আরও স্বাদ ও গরম রাখার ক্ষমতা বাড়ানো যায়। নিয়মিত গ্রহণ করলে এটি সর্দি-কাশি প্রতিরোধেও সাহায্য করে।

    বাদাম ও খেজুর

    শীতের সময় রোগপ্রতিরোধ ক্ষমতা কমতে পারে। এই সময়ে শরীরকে শক্তিশালী রাখতে প্রোটিন, ভিটামিন এবং খনিজসমৃদ্ধ খাবারের প্রয়োজন বৃদ্ধি পায়। বাদাম ও খেজুর এমন দুটি খাবার, যা প্রাকৃতিকভাবে শরীরকে গরম রাখে। বাদামে থাকা স্বাস্থ্যকর চর্বি এবং ভিটামিন ‘ই’ শরীরকে শক্তি দেয় এবং তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। খেজুরের প্রাকৃতিক শর্করা দ্রুত শক্তি জোগায়। এই খাবারগুলো সহজে পাওয়া যায় এবং প্রয়োজনমতো দ্রুত খাওয়া যায়। শীতকালে অল্প পরিমাণে বাদাম ও খেজুর খেলে শরীরকে সজীব রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

        বাংলাদেশ এক কদম এগোলে পাকিস্তান দুই কদম এগোবেবাংলাদেশ এক কদম এগোলে পাকিস্তান দুই কদম এগোবে

    মধু

    মধু প্রাকৃতিকভাবে শরীরকে গরম রাখে এবং সর্দি-কাশি কমাতে সহায়ক। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে, ঠাণ্ডা কম অনুভূত হয় এবং রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। সকালে বা রাতে খাঁটি মধুর এক চামচ খাওয়ার মাধ্যমে শরীরকে ঠাণ্ডা থেকে রক্ষা করা যায়। তবে মধু কেনার সময় খাঁটি কি না, তা যাচাই করা গুরুত্বপূর্ণ। কারণ, প্রক্রিয়াজাত বা মিশ্রিত মধু এই কার্যকারিতা কমিয়ে দেয়।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleশেখ হাসিনাসহ দণ্ডিতদের বক্তব্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার
    Next Article মুন্সিগঞ্জে ‘ইউনূসের পদত্যাগ’ দাবিতে পুলিশের সামনেই হাজারো আওয়ামী লীগ নেতাকর্মীর মিছিল
    JoyBangla Editor

    Related Posts

    অর্ধেক শরীর মাটিতে পোঁতা যুবকের, পাশে লেখা ‘মা মারার শাস্তি’

    December 13, 2025

    বিড়ালের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করল নিউজিল্যান্ড সরকার

    December 6, 2025

    লাদেশের গড় উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, শীর্ষে নেদারল্যান্ডস

    December 6, 2025

    নিউজিল্যান্ডে ২৪ লাখ টাকার ‘ডিম’ গিলে যুবক কারাগারে

    December 5, 2025
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেওয়ার চেষ্টা—ড: ইউনুসের গোপন বৈঠক

    December 15, 2025

    অন্তর্বর্তীকালীন শাসকের কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

    December 15, 2025

    নির্বাচনের ঘোষিত তফসিল ‘অবৈধ ও প্রহসন’: প্রত্যাখ্যান করে সাবেক ছাত্রলীগ নেতাদের গণবিবৃতি

    December 14, 2025

    মেসিকে দেখতে না পেয়ে কলকাতায় গ্যালারিতে ভাঙচুর, দর্শক নেমে পড়লেন মাঠে: উদ্যোক্তা শতদ্রু আটক, মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

    December 13, 2025
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    যুক্তরাজ্য আওয়ামীলীগ ও যুবলীগের বিজয় দিবসে শহিদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন

    By JoyBangla EditorDecember 16, 20250

    ১৬ ডিসেম্বর ২০২৫ইংরেজী, মহান বিজয় দিবস উপলক্ষে ভোর বারোটা এক মিনেটে পুর্ব লন্ডনের আলতাব আলী…

    লন্ডনে মহান বিজয় দিবস পালন

    December 16, 2025

    একাত্তরে ১৬ ডিসেম্বর পাকবাহিনির আত্মসমর্পন দলিলপত্র

    December 16, 2025

    ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যুক্তরাজ্য আওয়ামীলীগের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

    December 16, 2025

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেওয়ার চেষ্টা—ড: ইউনুসের গোপন বৈঠক

    December 15, 2025

    অন্তর্বর্তীকালীন শাসকের কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

    December 15, 2025

    নির্বাচনের ঘোষিত তফসিল ‘অবৈধ ও প্রহসন’: প্রত্যাখ্যান করে সাবেক ছাত্রলীগ নেতাদের গণবিবৃতি

    December 14, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.