Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আনন্দ মুখর পরিবেশে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের বর্ষবরণ

    May 14, 2026

    কবি গুরুর ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন করল সোনার তরী ইউকে

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দেশের অর্থনীতি ধসের মুখে
    Economics

    ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দেশের অর্থনীতি ধসের মুখে

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 19, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হাতে দেশে যে অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে, তার নজির বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি। প্রায় সব অর্থনৈতিক সূচক এখন নিম্নমুখী। বেসরকারি বিনিয়োগ কমে গেছে, শিল্পকারখানার কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানির এলসি খোলার হার ভয়াবহভাবে কমে গেছে, এবং রপ্তানি আয় মাসের পর মাস হ্রাস পাচ্ছে। নতুন বিনিয়োগ নেই, অভ্যন্তরীণ বাজারে চাহিদা কমে গেছে, আর কারখানাগুলো টিকে থাকতে হিমশিম খাচ্ছে গ্যাস সংকট, মুদ্রাস্ফীতি ও প্রশাসনিক হয়রানির কারণে।

    গত ১৪–১৫ মাসে ৩৫০টির বেশি কারখানা বন্ধ হয়ে গেছে, কর্মহীন হয়েছে ১ লাখ ১৯ হাজারেরও বেশি শ্রমিক। সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ—দেশের প্রধান শিল্পাঞ্চলগুলো অচল হয়ে পড়েছে। বড় বড় প্রতিষ্ঠিত শিল্পগোষ্ঠীগুলোও উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে। এক বছরে দেশে বেকার বেড়েছে ৩ লাখ ৩০ হাজার। বেকারত্বের হার বাড়তে বাড়তে এখন ইতিহাসের সর্বোচ্চ—৪.৬৩ শতাংশ।

    বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধ হয়ে গেছে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি চার বছরের মধ্যে সর্বনিম্ন। কারণ বিনিয়োগকারীরা বিশ্বাস করছে না—এই অনির্বাচিত সরকার কতদিন টিকবে, বা তাদের নীতির কোনো স্থায়িত্ব আছে কি না। শেয়ারবাজারেও আতঙ্ক—এক মাসে ডিএসই সূচক ৪২০ পয়েন্ট কমেছে।

    এলসি খোলা কমেছে ১২ শতাংশ। এটি ডলারের অভাবে নয়, ব্যবসায়ীরা আশঙ্কা করছেন—এই সরকারের হাতে অর্থনীতি নিরাপদ নয়। রপ্তানিতেও বড় ধাক্কা—এক মাসেই ৩৯ কোটি ডলার রপ্তানি কমেছে, ঢাকায় ১৫ শতাংশ আর চট্টগ্রামে ২৬ শতাংশ কমেছে।

    আইএমএফ ও বিশ্বব্যাংক স্পষ্ট বার্তা দিয়েছে—এই অস্থিরতা চলতে থাকলে প্রবৃদ্ধি ৪ শতাংশের নিচে নেমে যাবে। তারা বলছে—রাষ্ট্রীয় খাত সংস্কার, সুশাসন, রাজনৈতিক স্থিতিশীলতা ও স্বচ্ছতা ছাড়া অর্থনীতি টিকবে না।

    ব্যবসায়ী মহলও বলছে—ইউনুস সরকারের সময়ে বাংলাদেশ এখন উচ্চ ঝুঁকির দেশ। প্রশাসনিক জটিলতা, অনিশ্চয়তা, এবং রাজনৈতিক হয়রানির কারণে কোটি কোটি টাকা লোকসান হচ্ছে; অনেক আন্তর্জাতিক ক্রেতা অর্ডার অন্য দেশে সরিয়ে নিচ্ছে।

    দেশের শীর্ষ অর্থনীতিবিদরা একমত—

    অনির্বাচিত, জবাবদিহিহীন ও দমনপীড়ননির্ভর সরকারের অধীনে অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে না।

    আজ দেশের সামনে প্রশ্ন একটাই—

    আমরা কি গণতন্ত্র ফিরিয়ে এনে অর্থনীতিকে রক্ষা করবো, নাকি ইউনুস নেতৃত্বাধীন শাসনব্যবস্থার হাতে দেশকে সম্পূর্ণ বিপর্যয়ের দিকে ঠেলে দেবো?

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleজননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা
    Next Article বাংলাদেশের প্রায় অর্ধেক ভোটার শেখ হাসিনার দলকে সমর্থন করে: রয়টার্স
    JoyBangla Editor

    Related Posts

    চূড়ান্ত অনুমোদন পেল ৩৩৪৭৪ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প, কী সুফল মিলবে

    May 13, 2026

    এটা কি আদৌ কোন চুক্তি ?

    May 13, 2026

     ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ

    May 10, 2026

    বাণিজ্যচুক্তি: বাংলাদেশকে মানতে হবে ১৩১ শর্ত, যুক্তরাষ্ট্রকে ৬

    May 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    আবারও অস্থির সময়ের মুখোমুখি ব্রিটেন

    May 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Uncategorized

    আনন্দ মুখর পরিবেশে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের বর্ষবরণ

    By JoyBangla EditorMay 14, 20260

    লন্ডন: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে (DUAUK) অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ‘বর্ষবরণ ১৪৩৩…

    কবি গুরুর ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন করল সোনার তরী ইউকে

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    নীলফামারী মহিলা আওয়ামী লীগ নেত্রী জাহানারা বেগম গ্রেপ্তার, ‘জয় বাংলা’ স্লোগানে প্রকম্পিত থানা প্রাঙ্গন

    May 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.