Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সিপাহী মহাবিদ্রোহ ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ এক চিরস্মরণীয় নাম
    Lifestyle

    সিপাহী মহাবিদ্রোহ ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ এক চিরস্মরণীয় নাম

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 20, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আমি চিত্রাঙ্গদা।

    দেবী নহি, নহি আমি সামান্যা রমণী।

    পূজা করি রাখিবে মাথায়, সেও আমি

    নই; অবহেলা করি পুষিয়া রাখিবে

    পিছে, সেও আমি নহি। যদি পার্শ্বে রাখ

    মোরে সংকটের পথে, দুরূহ চিন্তার

    যদি অংশ দাও, যদি অনুমতি কর

    কঠিন ব্রতের তব সহায় হইতে,

    যদি সুখে দুঃখে মোরে কর সহচরী,

    আমার পাইবে তবে পরিচয়। গর্ভে

    আমি ধরেছি যে সন্তান তোমার, যদি

    পুত্র হয়, আশৈশব বীরশিক্ষা দিয়ে

    দ্বিতীয় অর্জুন করি তারে একদিন

    পাঠাইয়া দিব যবে পিতার চরণে—

    তখন জানিবে মোরে প্রিয়তম।

    _____________________________রবীন্দ্রনাথ ঠাকুর

    ছেলেকে পিঠে বেঁধে ইংরেজদের সাথে লড়াই করেছিলেন রানী লক্ষীবাই! বিছিয়ে দিয়েছিলেন বহু ইংরেজদের লাশ….

    জন্মদিবসে জানাই

    বিনম্র শ্রদ্ধাঞ্জলী বিরাঙ্গনা রানীকে🙏🙏

    বর্তমানে ভারতের যুবতীরা বলিউডের অভিনেত্রীদের আদর্শ করতে গিয়ে দিশা ভ্রষ্ট হয়ে পড়েছে। কিন্তু প্রাচীন কাল থেকে ভারতীয় নারীদের অবদান পৃথিবী জুড়ে খ্যাতিলাভ করে আসছে। যদিও সেই ইতিহাসগুলি ভারতীয়দের থেকে লুকিয়ে দেওয়া হয়েছে।  বেশি পেছনে না গিয়ে শুধুমাত্র ব্রিটিশ আমলে গেলেই বহু বীরাঙ্গনা নারীর ইতিহাস পাওয়া যায়। এমনি এক নারী ছিলেন ঝাঁসি রাজ্যের রানী লক্ষীবাই।

    সিপাহী মহাবিদ্রোহ ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ এক চিরস্মরণীয় নাম। বুন্দেলখন্ডের একটি মারাঠা রাজ্য ছিল ঝাসি। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ- এর জন্ম হয় মহারাষ্ট্রের এক মারাঠী ব্রাহ্মন পরিবারে। তার জন্ম তারিখ ছিল ১৯ নভেম্বর ১৮২৮ সালে কাশীতে। তার পিতার নাম ছিল মরুপান্ত তাম্বে ও মাতার নাম ছিল ভাগীরথী বাঈ তাম্বে।

    লক্ষ্মীবাঈ এর মাত্র চার বছর বয়স তখন তার মা তাকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় নেন। বাড়িতে বসেই শিক্ষালাভ করেন লক্ষ্মী বাঈ। পরে নিজের কন্যাকে মনের মত করে গড়ে তুলেন তার পিতা মরুপান্ত তাম্বে। উষ্ণ হৃদয়ে লক্ষ্মী বাঈ-এর পিতা তাকে ছাবিলি নামেও ডাকতেন। মরুপান্ত তাম্বে মেয়ের বিয়ে দিলেন মারাঠা রাজ্যের রাজা গঙ্গাধর রাও-এর সাথে। গঙ্গাধর রাও-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন লক্ষ্মীবাঈ। বিবাহের আগে তার আরেকটি নাম ছিল মণিকর্ণিকা তাম্বে। কয়েক বছরের মধ্যেই মারা যান গঙ্গাধর রাও, এদিকে ব্রিটিশরা মারাঠা রাজ্যেকে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে।

    রাজ্যের রাজা না থাকায় নিজের দেশকে বাঁচাতে, ব্রিটিশদের নীতির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন ঝাঁসির রানী। ১৮৫৭ সালের জুন মাসে ঝাসিতে বিদ্রোহ শুরু হয়। সমস্ত বিদ্রোহীরা ব্রিটিশদের জেল ভেঙে বন্দীদের মুক্ত করে দেয়। তারপর কাছারি আক্রমন করেন। অত্যাচারী ব্রিটিশ শাসককে হত্যা করলেন। ঝাঁসিকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার জন্য সমস্ত দায়িত্ব ভার তুলে নিলেন ঝাঁসির রানী। ১৫ হাজারের বেশি একটি বিরাট সৈন্য বাহিনী তৈরি করেন।

    ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ অনেক রাজার সঙ্গে যোগাযোগ করলেন, অত্যাচারী ব্রিটিশ শাসন থেকে দেশের স্বাধীনতার জন্য। ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা করেন। ১৮৫৮ সালে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ অনুরোধ করেন মারাঠা বীর তাঁতিয়া টোপিকে। তাঁতিয়া টোপি সহ ২২ হাজার সৈন্য ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ-এর সঙ্গে জড়িত হন এবং ব্রিটিশদের শিবিরে আক্রমন করেন।

    ২৩ শে মে ১৮৫৮ সালে ব্রিটিশ সেনাপতি হিউরজ এর কাছে তারা কুঞ্চের যুদ্ধে তারা হেরে যান, যার কারনে গোয়ালিয়রকে হাত ছাড়া করতে হয়। এখানে নানা সাহেবও জরিত ছিলেন তাই তাকে পেশোয়া বলে ঘোষণা করা হয়। ১৮ ই জুন ১৮৫৮ সালের যুদ্ধে রানী লক্ষ্মীবাঈ যে বীরত্বের সাথে লড়াই করেছেন। মনে হয় একজন পুরুষ মহান যোদ্ধা যুদ্ধ করেছেন। যুদ্ধ করতে করতে ঝাঁসির রানী যুদ্ধ ক্ষেত্রেই মারা যান।

    “ একা রানী’র মতো যদি হাজার মহিলা থাকতেন, তবে ব্রিটিশের পক্ষে ভারত দখল করা অসম্ভব ছিল ”

    – ১৮৫৭ সালে মহাবিদ্রোহের পরে এক ব্রিটিশ ঐতিহাসিক এই কথা এক প্রবন্ধে লিখেছিলেন।

    সেই প্রবন্ধ পড়েছিলেন সুভাষচন্দ্র বসু আর এই কথাটিই তাঁর মনে গেঁথে গেছিল। পরবর্তীকালে একথা নেতাজী সুভাষচন্দ্র বসু বলেছিলেন আজাদ হিন্দ ফৌজের ‘রানী ঝাঁসি বাহিনী’ ব্রিগেডের প্রধান ক‍্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন সায়গল’কে। (সংগৃহীত)

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article৬০ ফুট লম্বা গাছের ১২ ইঞ্চি কলা
    Next Article ছাত্রলীগ সন্দেহে জেএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার, প্রবেশপত্র হাতে ছেলের মুক্তির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন পিতা
    JoyBangla Editor

    Related Posts

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    মহাত্মা গান্ধীর হাতে লেখা ৬৮৮টি বার্তা ১৬ কোটি রুপিতে বিক্রি

    August 24, 2026

      আমাদের খাবার দাবার- ০৮

    August 20, 2026

    মুক্তিযোদ্ধা আয়েশা খানম: ছাত্রনেত্রী থেকে নারীনেত্রী

    August 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    By JoyBangla EditorAugust 26, 20260

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- এ কথা সাবেক উপদেষ্টা  ব্রিগ্রেডিয়ার (অব)সাখাওয়া্ত…

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026

    অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

    August 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.