Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সন্ধান: জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. তনিমা তাসনিম অনন্যা

    August 14, 2026

    লাখ লাখ শিক্ষার্থী গেলো কোথায়?

    August 14, 2026

    ভয়াবহ অবস্থা: জ্বালানি সংকট

    August 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ডিজিটাল স্বচ্ছতা ভঙ্গের অভিযোগে ইলন মাস্কের এক্স-কে ১২ কোটি ইউরো জরিমানা ইইউর
    Technology

    ডিজিটাল স্বচ্ছতা ভঙ্গের অভিযোগে ইলন মাস্কের এক্স-কে ১২ কোটি ইউরো জরিমানা ইইউর

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 6, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ডিজিটাল স্বচ্ছতা বিধি লঙ্ঘনের দায়ে ইলন মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (X)–এর ওপর ১২ কোটি ইউরো (১৪০ মিলিয়ন ডলার) জরিমানা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

    ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) কার্যকর হওয়ার পর এটিই প্রথম বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ব্রাসেলস ও ওয়াশিংটনের মধ্যে প্রযুক্তি নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

    যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ব্যবহারকারীর সুরক্ষা নামে ইউরোপ আসলে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করছে।

    দুই বছর ধরে চলা তদন্তে ইইউ তিনটি লঙ্ঘনের প্রমাণ পেয়েছে। এক্সের পেইড ব্লু চেকমার্ক ব্যবস্থা ব্যবহারকারীদের বিভ্রান্ত করে— এমন অভিযোগে ৪৫ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। স্বচ্ছ বিজ্ঞাপন রেকর্ড বজায় রাখতে ব্যর্থ হওয়ায়, যা প্রতারণা বা ভুয়া রাজনৈতিক বিজ্ঞাপন শনাক্তে সহায়তা করত, আরোপ করা হয়েছে আরও ৩৫ মিলিয়ন ইউরোর শাস্তি। পাশাপাশি গবেষকদের জনসাধারণের তথ্যের অ্যাক্সেস বন্ধ করে দেওয়ায় কোম্পানিকে দিতে হচ্ছে আরও ৪০ মিলিয়ন ইউরো।

    জরিমানার ঘোষণা আসার আগেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেন, এক্সকে “সেন্সরশিপে অংশ না নেওয়ার জন্যই” শাস্তি দেওয়া হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এটি “বিদেশি সরকারের দ্বারা আমেরিকান প্রযুক্তি ও জনগণের ওপর সরাসরি আক্রমণ।” মাস্ক তার স্বভাবসুলভ ভঙ্গিতে প্রতিক্রিয়া জানান। রুবিওর মন্তব্যে তিনি লিখেছেন “Absolutely”, আর ইইউর জরিমানা ঘোষণার পোস্টে লিখেছেন “Bulls***”.

    ইউরোপীয় প্রযুক্তি বিষয়ক কমিশনার হেনা ভির্কুনেন অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ব্লু চেকমার্ক দিয়ে প্রতারণা, বিজ্ঞাপন সংক্রান্ত তথ্য গোপন করা এবং গবেষকদের দূরে রাখা— এসবই ইউরোপের ডিজিটাল নীতির পরিপন্থী। ব্রাসেলস কেবল “ব্যবহারকারীর অধিকার রক্ষায় দায়িত্বশীলতা দাবি করছে।”

    জরিমানার সিদ্ধান্তে ইউরোপে স্বস্তি দেখা গেছে। ফরাসি ডিজিটালমন্ত্রী আন লে হেনানফ একে “দারুণ ঘোষণা” বলে অভিহিত করেছেন। জার্মানির ডিজিটালমন্ত্রী কারস্টেন উইল্ডবার্গার বলেন, এটি দেখিয়ে দিয়েছে যে ব্রাসেলস নিয়ম প্রয়োগে দৃঢ়প্রতিজ্ঞ। তবে সমালোচকদের মতে জরিমানার অঙ্ক খুবই কম। ডিএসএ অনুযায়ী সর্বোচ্চ শাস্তির পরিমাণ কোনো প্রতিষ্ঠানের বৈশ্বিক আয়ের ৬ শতাংশ পর্যন্ত হতে পারে— এক্সের ক্ষেত্রে যার অঙ্ক দাঁড়ায় প্রায় ৫.৯ বিলিয়ন ইউরো।

    পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ফিউচার অব টেকনোলজি ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কোরি ক্রাইডার বলেন, “মাস্ক বাইরে হৈচৈ করবেন, কিন্তু ভেতরে ভেতরে খুশিই হবেন।”

    এক্সকে ৬০ থেকে ৯০ দিনের মধ্যে সংশোধনমূলক পরিকল্পনা জমা দিতে হবে। তা না হলে অতিরিক্ত জরিমানা আরোপ করা হবে। রইটার্স জানিয়েছে, কোম্পানি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এদিকে ফেসবুক, ইনস্টাগ্রামসহ ১০টি বড় প্ল্যাটফর্মের বিরুদ্ধেও ইইউর তদন্ত চলছে। বিজ্ঞাপন স্বচ্ছতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে চীনা মালিকানাধীন টিকটক আপাতত জরিমানার হাত থেকে রেহাই পেয়েছে।

    ব্রাসেলস একই সঙ্গে খতিয়ে দেখছে, অবৈধ কনটেন্ট নিয়ন্ত্রণ এবং তথ্য বিকৃতির বিরুদ্ধে এক্স ব্যর্থ হয়েছে কি না। এসব ক্ষেত্রে প্রমাণ মিললে জরিমানার অঙ্ক আরও অনেক বড় হতে পারে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleস্বাস্থ্য খাতে সাগরচুরি: কেনা হচ্ছে ৭ লাখ টাকা দামের ১২ হাজার কম্পিউটার! কর্মকর্তাদের ভ্রমণব্যয় ১২৭ কোটি টাকা
    Next Article লাদেশের গড় উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, শীর্ষে নেদারল্যান্ডস
    JoyBangla Editor

    Related Posts

     ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সন্ধান: জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. তনিমা তাসনিম অনন্যা

    August 14, 2026

    আর মাত্র কয়েক ঘণ্টা পরই মহাকাশে আজ পূর্ণ সূর্যগ্রহণ

    August 12, 2026

    গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, ৪০ লাখ টাকা অর্থদণ্ড

    July 30, 2026

    প্রযুক্তি বিশ্বে অস্থিরতার নতুন চিত্র

    July 28, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

     ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সন্ধান: জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. তনিমা তাসনিম অনন্যা

    By JoyBangla EditorAugust 14, 20260

    মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্তুর একটি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। আলো পর্যন্ত যার আকর্ষণ থেকে বের…

    লাখ লাখ শিক্ষার্থী গেলো কোথায়?

    August 14, 2026

    ভয়াবহ অবস্থা: জ্বালানি সংকট

    August 14, 2026

    মুক্তিযোদ্ধা আয়েশা খানম: ছাত্রনেত্রী থেকে নারীনেত্রী

    August 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.