Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইরানে হিজাববিহীন নারীদের নিয়ে ম্যারাথন
    International

    ইরানে হিজাববিহীন নারীদের নিয়ে ম্যারাথন

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 9, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ইরানের বিচার বিভাগ জানিয়েছে, দেশের দক্ষিণ উপকূলের কিশ দ্বীপে অনুষ্ঠিত একটি ম্যারাথনে হিজাব ছাড়া বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেছেন।  

    শুক্রবার আয়োজিত ওই প্রতিযোগিতার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ছবিতে দেখা যায়—লাল টি–শার্ট পরা বহু নারী দৌড়বিদের মাথায় কোনো হিজাব বা ওড়না নেই।

    ম্যারাথনে নারী ও পুরুষ আলাদা বিভাগে অংশ নেয়—নারী ছিল প্রায় ২ হাজার এবং পুরুষ ৩ হাজার।

    ঘটনাটি নিয়ে দেশজুড়ে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। পরিবর্তনপন্থীরা একে ইরানি নারীদের আরোপিত বিধিনিষেধ প্রত্যাখ্যানের সাহসী উদাহরণ হিসেবে দেখছেন। অপরদিকে, দেশটির ধর্মতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতিনিধিরা এটিকে বিদ্যমান নিয়ম–নীতির প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন।

    কিশের প্রসিকিউটর বলেছেন, শুধুমাত্র হিজাব বিধি লঙ্ঘন নয়, পুরো প্রতিযোগিতার আয়োজনের ধরনকেই তিনি “সামাজিক শিষ্টাচারের পরিপন্থী” হিসেবে অভিহিত করেছেন।

    ইরানে হিজাব ইস্যু বহুদিন ধরেই রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কেন্দ্রবিন্দু। কখনও সরকার নিয়ম শিথিল করেছে, আবার কখনও কঠোর দমন–পীড়ন চালিয়েছে।

    তিন বছর আগে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হিজাব সংক্রান্ত অভিযোগে নৈতিকতা পুলিশ কর্তৃক গ্রেপ্তারের পর তিনি হেফাজতে মারা যান। সেই আন্দোলন দমন করা হলেও অনেক নারী এখনো প্রকাশ্যে মাথা খোলা রেখে চলাফেরা করছেন—যা কর্তৃপক্ষকে আবারও কঠোর অবস্থান নিতে উদ্বুদ্ধ করছে।

    বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মহসেনি এজেই সম্প্রতি জানিয়েছেন, গোয়েন্দা সংস্থাগুলোকে ‘অনৈতিকতা ও হিজাববিহীনতা উস্কে দেওয়া সংগঠিত প্রচেষ্টা’ চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

    দেশটির তরুণ প্রজন্মের বড় অংশ ও শাসকগোষ্ঠীর মধ্যে নারীদের পোশাক–সংক্রান্ত স্বাধীনতা নিয়ে যে দ্বন্দ্ব চলছে, তার দ্রুত অবসান হওয়ার কোনো ইঙ্গিত আপাতত দেখা যাচ্ছে না।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসাবেক এমপি নাছির চৌধুরী: শিশির মনির কুখ্যাত রাজাকারের ছেলে, তার পুরো পরিবার গণহত্যায় জড়িত
    Next Article রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : নির্বাচিত সরকারকে উৎখাতের পর দেশে এখন কিসের রাজত্ব চলছে?
    JoyBangla Editor

    Related Posts

    বন্যায় এতিম পাঁচ শতাধিক নেপালি শিশু

    September 23, 2026

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    September 22, 2026

    রাশিয়ায় শুরু পার্লামেন্ট নির্বাচন, যুদ্ধের সমর্থন যাচাই পুতিনের

    September 18, 2026

    যুক্তরাজ্য কি ভেঙে যাবে?

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.