Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হাইকোর্টের দ্বিতীয় বিয়ে সংক্রান্ত রায়: আইন, ন্যায়বোধ ও নারী–পুরুষের ন্যায্যতার প্রশ্ন

    January 13, 2026

    বই উৎসব থেকে বই সংকট : ইউনুসের অযোগ্যতার মাশুল দিচ্ছে কোটি শিক্ষার্থী

    January 13, 2026

    শতবর্ষী ব্রিটিশ-বাংলাদেশি দবির চাচা আর নেই

    January 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » অর্ধেক শরীর মাটিতে পোঁতা যুবকের, পাশে লেখা ‘মা মারার শাস্তি’
    Lifestyle

    অর্ধেক শরীর মাটিতে পোঁতা যুবকের, পাশে লেখা ‘মা মারার শাস্তি’

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 13, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মারধরে অতিষ্ঠ মা এলাকাবাসীর সহায়তায় ছেলেকে অর্ধেক শরীর মাটিতে পুঁতে রেখে শাস্তি দিয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে

    মারধরে অতিষ্ঠ মা এলাকাবাসীর সহায়তায় ছেলেকে অর্ধেক শরীর মাটিতে পুঁতে রেখে শাস্তি দিয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামেছবি: প্রথম আলো

    সড়কের পাশে মাটি খুঁড়ে পা থেকে কোমর পর্যন্ত পুঁতে রাখা হয়েছে এক যুবককে। মুখ কালো করে আছেন আটকে থাকা ওই যুবক। তাঁর পাশে ফেস্টুনে লেখা ‘মা মারার শাস্তি ‘। অপর ফেস্টুনে লেখা ‘বাপ-মার গায়ে হাত তোলায় তার এই শাস্তি দেওয়া হলো’

    আজ শনিবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম মো. খলিল (৩২)। তিনি ওই গ্রামের মো. নুরুদ্দীনের ছেলে।

    মাকে মারধরের শাস্তি হিসেবে গ্রামের কয়েকজন বাসিন্দা শাস্তি হিসেবে এই ঘটনা ঘটিয়েছেন। তাঁদের অভিযোগ, খলিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মায়ের অনুমতি নিয়ে তাঁকে শাস্তি দেওয়া হয় বলেও দাবি তাঁদের।

    প্রতিবেশীরা বলেন, আজ সকালে মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা চেয়েছিলেন খলিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে খলিল উত্তেজিত হয়ে পড়েন। তিনি প্রথমে ইট দিয়ে মাকে আঘাত করেন। একপর্যায়ে লাঠি দিয়েও আঘাত করেন।

    প্রতিবেশীদের ভাষ্য, খলিল দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত হয়ে নানা অপরাধ করে যাচ্ছেন। অনেকবার তাঁকে গ্রাম্য সালিসের মাধ্যমে শাস্তিও দেওয়া হয়েছে। মুচলেকা দিয়ে তিনি আবার মাদকের টাকার জন্য মা-বাবার ওপর অমানুষিক নির্যাতন করেন।

    স্থানীয় বাসিন্দা মো. তোতা মিয়া বলেন, আজকের ঘটনায় খলিলের মা নিজেই ছেলেকে শাস্তি দেওয়ার জন্য এলাকার লোকজন জড়ো করেন। তিনি নিজে উপস্থিত থেকে ছেলেকে ভয় দেখাতে মাটিতে পুঁতে রাখার পরামর্শ দেন। এরপর এলাকার লোকজন মিলে তাঁকে ভয় দেখাতে মাটি খুঁড়ে পুঁতে রাখে।

    নাম প্রকাশ না করার শর্তে আরেক বাসিন্দা বলেন, মা নিজেও সেখানে উপস্থিত থেকে খলিলকে মাটিতে পুঁতে রাখার কাজে অংশ নিয়েছেন। ঘণ্টাখানেকের মধ্যে খলিল মাটি সরিয়ে সেখান থেকে পালাতে চাইলে তাঁকে আবার ধরে আটকে রাখা হয়।

    খলিলের মা খোদেজা খাতুন বলেন, মাদকাসক্ত হয়ে ছেলে দীর্ঘদিন ধরে তাঁকে মারধর করছে। শনিবার সকালেও মারধর করে। তাই এলাকাবাসীকে তিনি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা বলেছেন। ছেলেকে ভয় দেখাতে শাস্তি দেওয়া হয়েছে।

    খলিলের বাবা মো. নুরুদ্দীন বলেন, ছেলে তাঁকেও কয়েকবার মারধর করেছে। তার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হয়। তিনি দ্বিতীয় বিয়ে করে বর্তমানে আলাদা থাকছেন।

    শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমদ বলেন, কাউকে মাটিতে পুঁতে রাখা আইনসম্মত নয়। বিষয়টি খোঁজ নিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleহাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার
    Next Article পুরস্কার পেল ‘সুলতানার স্বপ্ন’
    JoyBangla Editor

    Related Posts

    হাইকোর্টের দ্বিতীয় বিয়ে সংক্রান্ত রায়: আইন, ন্যায়বোধ ও নারী–পুরুষের ন্যায্যতার প্রশ্ন

    January 13, 2026

    ‘চাইল্ড সেফটি ডিভাইস’ প্রদর্শনী: শিশুটি পানিতে পড়ার সঙ্গে সঙ্গেই বেজে উঠল সাইরেন

    January 13, 2026

    পিতার নামে শপথ নেওয়ার দিন আজ

    January 10, 2026

    বিড়ালের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করল নিউজিল্যান্ড সরকার

    December 6, 2025
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    হাইকোর্টের দ্বিতীয় বিয়ে সংক্রান্ত রায়: আইন, ন্যায়বোধ ও নারী–পুরুষের ন্যায্যতার প্রশ্ন

    January 13, 2026

    বই উৎসব থেকে বই সংকট : ইউনুসের অযোগ্যতার মাশুল দিচ্ছে কোটি শিক্ষার্থী

    January 13, 2026

    আগুনে পোড়া বাড়ি, রক্তে ভেজা মাটি : বিএনপি-জামায়াতের নির্বাচনী উপহার

    January 12, 2026

    দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়; শরিয়া আইন এর পথে বাংলাদেশ?

    January 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    হাইকোর্টের দ্বিতীয় বিয়ে সংক্রান্ত রায়: আইন, ন্যায়বোধ ও নারী–পুরুষের ন্যায্যতার প্রশ্ন

    By JoyBangla EditorJanuary 13, 20260

    ড. মনজুর মোরশেদ সম্প্রতি বাংলাদেশের হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছে, যা পুনরায় আলোচ্য হয়েছে…

    বই উৎসব থেকে বই সংকট : ইউনুসের অযোগ্যতার মাশুল দিচ্ছে কোটি শিক্ষার্থী

    January 13, 2026

    শতবর্ষী ব্রিটিশ-বাংলাদেশি দবির চাচা আর নেই

    January 13, 2026

    আইসিসির অনুরোধ সত্ত্বেও ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি

    January 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    হাইকোর্টের দ্বিতীয় বিয়ে সংক্রান্ত রায়: আইন, ন্যায়বোধ ও নারী–পুরুষের ন্যায্যতার প্রশ্ন

    January 13, 2026

    বই উৎসব থেকে বই সংকট : ইউনুসের অযোগ্যতার মাশুল দিচ্ছে কোটি শিক্ষার্থী

    January 13, 2026

    আগুনে পোড়া বাড়ি, রক্তে ভেজা মাটি : বিএনপি-জামায়াতের নির্বাচনী উপহার

    January 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.