Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শিবিরের মব উন্মত্ততায় ৬ ডিনের পদত্যাগ: চরম মব-আতঙ্কে রাবি শিক্ষকরা
    Education [ শিক্ষা ]

    শিবিরের মব উন্মত্ততায় ৬ ডিনের পদত্যাগ: চরম মব-আতঙ্কে রাবি শিক্ষকরা

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 23, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) “আওয়ামী লীগপন্থী” ট্যাগ দিয়ে ইসলামী ছাত্র শিবিরের সৃষ্ট করা মব এর মুখে দায়িত্ব পালনে আপরগতা প্রকাশ করে ছয়জন ডিন পদত্যাগ করেছেন। এ ঘটনার পর ক্যাম্পাসে অন্যান্য শিক্ষকদের মধ্যে এক ধরনের ভয় ও অনিশ্চয়তা বিরাজ করছে। তারা আশঙ্কা করছেন যে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর নেতারা ‘আওয়ামীপন্থী’ ট্যাগ দিয়ে যেকোনো শিক্ষককে পদ থেকে সরিয়ে দিতে পারেন বা মব সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করতে পারেন।

    গত রোববার (২১ ডিসেম্বর) দিনভর আন্দোলন, প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবরোধ এবং রেজিস্ট্রারকে অবরুদ্ধ করার পর রাতে ছয় ডিন দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদন করেন। ওই ছয় অনুষদের রুটিন দায়িত্ব এখন উপাচার্য ও দুই উপ-উপাচার্য পালন করবেন।

    পদত্যাগকারী ডিনরা হলেন— আইন অনুষদের অধ্যাপক আবু নাসের মো., সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক এসএম এক্রাম উল্ল্যাহসহ অন্য চারজন। এদের মেয়াদ গত ১৭ ডিসেম্বর শেষ হয়েছে। প্রশাসন মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিলে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।

    রাকসু জিএস আম্মার ফেসবুকে আলটিমেটাম দিয়ে বলেন, ‘ফ্যাসিস্টদের দোসর আওয়ামীপন্থী ৬ ডিনকে পদত্যাগ করতে হবে।’আন্দোলনে অংশ নেন রাকসুর অন্য নেতা, সিনেট সদস্য আকিল বিন তালেব, সাংস্কৃতিক সম্পাদক জায়িদ হাসান জোহাসহ শিক্ষার্থীরা। কয়েকটি সূত্রে উল্লেখ আছে যে, আন্দোলনে ইসলামী ছাত্রশিবিরের নেতারাও যুক্ত ছিলেন। রাকসু নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেল বড় জয় পাওয়ার পর ক্যাম্পাসে তাদের একচ্ছত্র প্রভাব বেড়েছে। ইসলামী ছাত্র শিবির বা জামায়াতে ইসলামী সমর্থন করেন না এমন সকল শিক্ষক থেকে শুরু করে ছাত্র ও কর্মচারীরা কোণঠাসা হয়ে আছেন রাকসু নেতৃত্বের নৈরাজ্যে।

    এ ঘটনায় শিক্ষকদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামসহ কয়েকটি গ্রুপ বলছে, এ ধরনের চাপ ও অবমাননা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। অনেক শিক্ষক মনে করছেন, ‘আওয়ামীপন্থী’ অভিযোগ তুলে যেকোনো সময় তাদেরও টার্গেট করা হতে পারে। এতে শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নতুন ডিন নিয়োগের প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। তবে ক্যাম্পাসে শান্তি ফিরে আসতে আরও সময় লাগতে পারে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleনয়াদিল্লি, আগরতলা ও শিলিগুড়িতে ভিসা কার্যাক্রম বন্ধ
    Next Article সন্ত্রাসবিরোধী আইন দিয়ে সাংবাদিক হয়রানি: ইউনূস সরকারের নিন্দা দেশি-বিদেশি মানবাধিকার সংস্থার
    JoyBangla Editor

    Related Posts

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতাকারী মুসলিম নেতারা

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.