Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    চূড়ান্ত অনুমোদন পেল ৩৩৪৭৪ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প, কী সুফল মিলবে

    May 13, 2026

    এটা কি আদৌ কোন চুক্তি ?

    May 13, 2026

    সাতবাড়িয়ায় একদিনে পাকিস্তানী সেনা ও রাজাকারেরা ৬০০ জনকে হত্যা করেছিলো

    May 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » “আমাদেরকে নির্বাচন করতে না দেওয়া পর্যন্ত কোনো ভোটার ভোটকেন্দ্রে যাবে না,” শেখ হাসিনা
    Politics

    “আমাদেরকে নির্বাচন করতে না দেওয়া পর্যন্ত কোনো ভোটার ভোটকেন্দ্রে যাবে না,” শেখ হাসিনা

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 29, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ইউনূস সরকার দেশে গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংস করেছে এবং আওয়ামী লীগকে নির্বাচন প্রক্রিয়া থেকে ইচ্ছাকৃতভাবে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে।

    তিনি মন্তব্য করেন, আওয়ামী লীগ নির্বাচন বয়কটের পক্ষপাতী নয়, বরং দলটি নির্বাচনে অংশ নিতে চায়; কিন্তু তাদের মাঠে নামতে দেওয়া হচ্ছে না।

    এক বক্তব্যে তিনি বলেন, নির্বাচন দেওয়া হয়েছে এবং সেখানে সব দলের অংশগ্রহণ থাকার কথা। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং ছাত্রলীগের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

    তাঁর মতে, আওয়ামী লীগ এককভাবে নির্বাচনে অংশ নিলে তারা জিতবে—এই আশঙ্কা থেকেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

    তিনি প্রশ্ন রাখেন, “তাহলে কিসের গণতন্ত্র, কিসের মানবাধিকার?”

    শেখ হাসিনা বলেন, বর্তমান ক্ষমতাসীনদের শাসনে মানুষের মৌলিক অধিকার নেই, বিচার চাওয়ার সুযোগ নেই, এমনকি নিরাপদে বসবাসের নিশ্চয়তাও নেই।

    তিনি উল্লেখ করেন, ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের জীবনযাত্রা সংকটে পড়েছে এবং দারিদ্র্যের হার বেড়েছে।

    তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচন বয়কট করে না এবং সব সময় নির্বাচন করতে চায়। তবে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে বাধা দেওয়া হয়, তাহলে দলটির পক্ষ থেকে দাবি থাকবে—আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ না দেওয়া পর্যন্ত ভোটাররা কেন্দ্রগুলোতে না যান।

    তাঁর বক্তব্য, “আমরা নির্বাচন বয়কট করি না, কিন্তু আমাদের নির্বাচন করতে না দেওয়া পর্যন্ত কোনো ভোটার ভোটকেন্দ্রে যাবে না।”

    বিএনপি ও জামায়াতের অতীত রাজনৈতিক অবস্থানের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ২০১৪ এবং ২০২৪ সালের নির্বাচনে এসব দল নিজেরাই বয়কটের পথ বেছে নিয়েছিল, কিন্তু আওয়ামী লীগ কখনো সেই পথ অনুসরণ করেনি।

    তিনি আরও বলেন, অতীতে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালানো হলেও মানুষ এখন বাস্তবতা বুঝতে শুরু করেছে।

    অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হয়েছে এবং তাদের অনেকে অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়ে উঠেছে।

    তাঁর ভাষ্য, এই সময় দেশে দুর্নীতি ও লুটপাট বেড়েছে।

    শেখ হাসিনা গণমাধ্যম পরিবেশ নিয়েও সমালোচনা করেন।

    তিনি বলেন, বিভিন্ন সময়ে সংবাদমাধ্যম ও প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে এবং বিরোধী মতের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে।

    তাঁর বক্তব্যে তিনি ইঙ্গিত দেন, সরকারের ঘনিষ্ঠ মহল পর্যন্ত এখন আর নিরাপদ নেই।

    বক্তব্যে তিনি পুনরায় বলেন, আওয়ামী লীগ নির্বাচন করতে প্রস্তুত এবং জনগণের ওপর আস্থা রাখে। তিনি বলেন, “মানুষ এখন বুঝতে পারছে, কারা দেশের ক্ষতি করছে আর কারা উন্নয়ন করেছে।”

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article নীলা ইস্রাফিল বলছেন—“হাসিনা সঠিক। এরা সবাই রা’জা’কার। রা’জা’কারের বা’চ্চা। রা’জাকা’রের না’তিপু’তি।”
    Next Article আমার দেশ-সম্পাদক মাহমুদুর রহমানের তুর্কি নাগরিকত্ব এবং অর্থ পাচারের গোমর ফাঁস
    JoyBangla Editor

    Related Posts

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    রাজবন্দির মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রাজপথ কাঁপিয়ে ছাত্রলীগের মহড়া

    May 12, 2026

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার, উত্তপ্ত চবি ক্যাম্পাস

    May 11, 2026

    সুশীলতার মুখোশে‘গুপ্ত’কারিগর: দেশ ধ্বংসের নেপথ্যে থাকা মাস্টারমাইন্ডদের চেনার সময় এখনই!

    May 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    আবারও অস্থির সময়ের মুখোমুখি ব্রিটেন

    May 12, 2026

    প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে অসত্য তথ্য দিচ্ছেন

    May 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    চূড়ান্ত অনুমোদন পেল ৩৩৪৭৪ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প, কী সুফল মিলবে

    By JoyBangla EditorMay 13, 20260

    কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে…

    এটা কি আদৌ কোন চুক্তি ?

    May 13, 2026

    সাতবাড়িয়ায় একদিনে পাকিস্তানী সেনা ও রাজাকারেরা ৬০০ জনকে হত্যা করেছিলো

    May 13, 2026

    শাহরিয়ার কবিরের বই পড়ে বড় হওয়া

    May 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    আবারও অস্থির সময়ের মুখোমুখি ব্রিটেন

    May 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.