Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    August 10, 2026

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » কারাকাসে মার্কিন হামলার সময় নিহত কিউবার ৩২ যোদ্ধা
    International

    কারাকাসে মার্কিন হামলার সময় নিহত কিউবার ৩২ যোদ্ধা

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 5, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    কারাকাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার জন্য মার্কিন সামরিক বাহিনীর হামলার সময় নিজেদের ৩২ জন নাগরিকের মৃত্যুর কথা ঘোষণা করেছে কিউবা সরকার। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, কিউবায় হামলা চালানোর দরকার নেই। দেশটি এমনিতেই পড়ে যাবে।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা জানিয়েছে, হাভানা রোববার জানিয়েছে, নিহতদের সম্মানে ৫ ও ৬ জানুয়ারি দুই দিনের শোক পালন করা হবে এবং পরবর্তীতে অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা ঘোষণা করা হবে।

    রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেনসা লাতিনা জানিয়েছে, এই কিউবান ‘যোদ্ধারা’ ভেনেজুয়েলা সরকারের অনুরোধে সে দেশের সামরিক বাহিনীর পক্ষে ‘মিশন পরিচালনার’ সময় নিহত হয়েছেন। সংস্থাটি আরও উল্লেখ করেছে, ‘তীব্র প্রতিরোধ’ গড়ে তোলার পর এই কিউবানরা ‘আক্রমণকারীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অথবা স্থাপনায় বোমা হামলার ফলে’প্রাণ হারিয়েছেন।

    হাভানার এই বিবৃতিটি ছিল ওই অভিযানে তাদের নাগরিকদের মৃত্যুর প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি। কিউবা ভেনেজুয়েলা সরকারের ঘনিষ্ঠ মিত্র এবং তারা বছরের পর বছর ধরে লাতিন আমেরিকার এই দেশটির বিভিন্ন অভিযানে সহায়তা করার জন্য সামরিক ও পুলিশ বাহিনী পাঠিয়ে আসছে।

    শনিবারের মার্কিন অভিযানের পর, মাদুরো এবং তাঁর স্ত্রীকে মাদক সংক্রান্ত অভিযোগে বিচারের মুখোমুখি করতে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। আজ স্থানীয় সময় সোমবার ভেনেজুয়েলার এই নেতাকে মার্কিন আদালতে হাজির করার কথা রয়েছে। মাদুরো অবশ্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

    ৬৩ বছর বয়সী প্রেসিডেন্টের চোখে পট্টি বাঁধা এবং মার্কিন বাহিনীর হাতে হাতকড়া পরা ছবি ভেনেজুয়েলার সাধারণ মানুষকে স্তব্ধ করে দিয়েছে। ৩৭ বছর আগে পানামায় আক্রমণের পর লাতিন আমেরিকায় ওয়াশিংটনের এটিই সবচেয়ে বিতর্কিত হস্তক্ষেপ।

    ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, মার্কিন এই হামলায় সৈন্য, বেসামরিক নাগরিক এবং মাদুরোর নিরাপত্তা দলের একটি ‘বড় অংশকে ঠাণ্ডা মাথায়’ হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীকে সক্রিয় করা হয়েছে।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের সময় ‘অপরপক্ষে প্রচুর প্রাণহানি ঘটেছে।’ তিনি উল্লেখ করেন যে, ‘প্রচুর কিউবান’ নিহত হয়েছে এবং ‘আমাদের পক্ষে কোনো প্রাণহানি হয়নি।’

    মার্কিন এই প্রেসিডেন্ট কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকেও হুমকি দিয়ে বলেন, লাতিন আমেরিকার ওই দেশটিতে একটি মার্কিন সামরিক অভিযান চালানো তাঁর কাছে ভালো প্রস্তাব বলেই মনে হচ্ছে।

    তবে তিনি যোগ করেন, কিউবায় মার্কিন সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা কম কারণ দেশটি নিজেই পতনের জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে। ট্রাম্প বলেন, ‘কিউবা পতনের মুখে। দেখে মনে হচ্ছে এটি এখনই ভেঙে পড়বে। আমি জানি না তারা কীভাবে পরিস্থিতি সামাল দেবে, তবে কিউবার এখন কোনো আয় নেই। তারা তাদের আয়ের সবটাই পেত ভেনেজুয়েলা এবং ভেনেজুয়েলার তেল থেকে।’

    তিনি আরও বলেন, ‘তারা এখন আর কিছুই পাচ্ছে না। কিউবা আক্ষরিক অর্থেই পতনের জন্য প্রস্তুত। আর আমাদের এখানে অনেক কিউবান-আমেরিকান রয়েছেন যারা এতে অত্যন্ত খুশি হবেন।’

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleভেনেজুয়েলার ঘটনার প্রভাব ডিক্যাপ্রিওর ওপর
    Next Article আইপিএলের খেলা সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের
    JoyBangla Editor

    Related Posts

    ডিজিএফআই’র আমন্ত্রণে ঢাকায় ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা: জামায়াতের সাথে মার্কিন থিংক ট্যাংকের বৈঠক

    August 10, 2026

    বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী

    August 10, 2026

    গ্রিস উপকূলে দুই দিনে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি

    August 9, 2026

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়: শেখ হাসিনার বক্তব্য প্রদানের সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই

    August 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    By JoyBangla EditorAugust 10, 20260

    ব্যাংক খাতে ঋণের ওপর সুদ যুক্ত হওয়ায় ঋণস্থিতি সাধারণত ধারাবাহিকভাবে বাড়তে দেখা যায়। তবে চলতি…

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    মাতারবাড়ীতে শেখ হাসিনা সরকারের উন্নয়নযজ্ঞ দেখে বিস্মিত তারেক রহমান

    August 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.