Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন

    February 14, 2026

    যে কারণে জামায়াত হারলো, বাংলাদেশ জিতলো

    February 14, 2026

    আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যাবে না-রওনক জাহান

    February 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ‘চাইল্ড সেফটি ডিভাইস’ প্রদর্শনী: শিশুটি পানিতে পড়ার সঙ্গে সঙ্গেই বেজে উঠল সাইরেন
    Lifestyle

    ‘চাইল্ড সেফটি ডিভাইস’ প্রদর্শনী: শিশুটি পানিতে পড়ার সঙ্গে সঙ্গেই বেজে উঠল সাইরেন

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 13, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সাঁতার না জানা একটি শিশু পানিতে পড়ে যেতেই মুহূর্তের মধ্যে সাইরেন বেজে ওঠে। আশপাশের মানুষ ছুটে এসে পানিতে ঝাঁপিয়ে শিশুটিকে উদ্ধার করে। বাস্তবে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পানিতে ডুবে শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে উদ্ভাবিত একটি ব্যতিক্রমী ডিভাইসের মহড়া।

    মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় ভোলা পৌরসভার একটি পুকুরে এই মহড়ার আয়োজন করা হয়।

    মহড়াটির আয়োজন করেন ‘চাইল্ড সেফটি ডিভাইস’-এর উদ্ভাবক মো. তাহসিন। এ সময় উপস্থিত ছিলেন ভোলা সিভিল সার্জন ডা. মো. মনিরুল ইসলাম এবং ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    উদ্ভাবক তাহসিন জানান, ২০২৩ সালে তার বাড়ির পাশে পানিতে পড়ে একটি শিশুর মৃত্যু হয়। পরবর্তীতে একই পরিবারের তার আপন খালাতো দুই শিশুবোন পানিতে ডুবে মারা যায়। এই হৃদয়বিদারক ঘটনাগুলো তাকে গভীরভাবে নাড়া দেয় এবং শিশুদের পানিতে ডুবে মৃত্যুর সমস্যা সমাধানে ভাবতে বাধ্য করে। দীর্ঘ ৮ থেকে ৯ মাসের গবেষণা ও পরিশ্রমের মাধ্যমে তিনি প্রযুক্তিনির্ভর এই ‘চাইল্ড সেফটি ডিভাইস’ উদ্ভাবন করেন।

    দুই গ্রাম ওজনের এই ডিভাইসটি লকেট আকারে শিশুর গলায় পরানো থাকবে। শিশুটি পানিতে পড়ার সঙ্গে সঙ্গে বাড়িতে স্থাপিত রিসিভার ডিভাইসে জোরালো সাইরেন বেজে উঠবে। একই সঙ্গে অভিভাবকের মোবাইলে তাৎক্ষণিক কল যাবে এবং জিপিএস ট্র্যাকারের মাধ্যমে শিশুটি কোন পুকুর বা স্থানে পড়েছে তা শনাক্ত করা যাবে।

    তাহসিন জানান, ডিভাইসটি উদ্ভাবনে এ পর্যন্ত প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা ব্যয় হয়েছে। তবে বাজারজাত করা হলে এটি দেড় থেকে দুই হাজার টাকার মধ্যে অভিভাবকদের কাছে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

    উল্লেখ্য, তাহসিন ২০২৪ সালে মনপুরা হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। বর্তমানে তিনি ঢাকার ড্যাফোডিল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির মেকানিক্যাল ডিপার্টমেন্টের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

    তরুণ উদ্ভাবক তাহসিনের বিশ্বাস, তার উদ্ভাবিত ‘চাইল্ড সেফটি ডিভাইস’ ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে পানিতে পড়ে শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এজন্য ডিভাইসটির আরও উন্নয়ন ও ব্যাপক সম্প্রসারণে সরকারি ও বেসরকারি সহযোগিতা কামনা করেছেন তিনি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleচলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরেক শব্দসৈনিক মলয় গাঙ্গুলী
    Next Article আইসিসির অনুরোধ সত্ত্বেও ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি
    JoyBangla Editor

    Related Posts

    ইতিহাসে এমন কিছু মানুষ থাকেন যাদের ভাগ্য কল্পনাকেও হার মানায়

    February 11, 2026

    আফগানিস্তান প্রবেশ করলো প্রস্তর যুগে!

    February 4, 2026

    বাসা থেকে একে একে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা

    February 4, 2026

    নয় মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ

    January 31, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন

    February 14, 2026

    যে কারণে জামায়াত হারলো, বাংলাদেশ জিতলো

    February 14, 2026

    আমেরিকার সঙ্গে গোলামী সনদ সই

    February 12, 2026

    প্রহসনের নির্বাচন বর্জন করায় দেশবাসীকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ

    February 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Uncategorized

    আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন

    By JoyBangla EditorFebruary 14, 20260

    তুমি বুলেট দিয়ে ঝাঁঝরা করে দিতে পারো আমাদের বুক-তবে হৃদয়ের গহীনে লালন করা আদর্শকে ধ্বংস…

    যে কারণে জামায়াত হারলো, বাংলাদেশ জিতলো

    February 14, 2026

    আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যাবে না-রওনক জাহান

    February 14, 2026

    নির্বাচন নিয়ে শেখ হাসিনা: ভোটাধিকার ফেরত ও নিরপেক্ষ সরকারের দাবি

    February 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন

    February 14, 2026

    যে কারণে জামায়াত হারলো, বাংলাদেশ জিতলো

    February 14, 2026

    আমেরিকার সঙ্গে গোলামী সনদ সই

    February 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.