Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আমাদের খাবার দাবার- ০৭

    August 11, 2026

     অদৃশ্য শিকলে আধুনিক মানুষ

    August 11, 2026

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » অস্তিত্বের সংকটে প্রকাশনা শিল্প: প্রকাশক বাঁচলে, বাঁচবে বইমেলা: সংবাদ সম্মেলনে প্রকাশকবৃন্দ
    Art & Culture

    অস্তিত্বের সংকটে প্রকাশনা শিল্প: প্রকাশক বাঁচলে, বাঁচবে বইমেলা: সংবাদ সম্মেলনে প্রকাশকবৃন্দ

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 4, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে আমরা প্রকাশকরা এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে কথা বলেছি। বইমেলা আমাদের আবেগের জায়গা, কিন্তু রূঢ় বাস্তবতা আজ আমাদের পিঠ দেয়ালে ঠেকে দিয়েছে।

    🛑 প্রকাশনা শিল্পের অজানা অধ্যায়

    ইতিহাস সাক্ষী, শিল্প-সাহিত্য কখনোই কেবল ‘বাজার অর্থনীতি’র ওপর নির্ভর করে টিকে থাকেনি। প্রাচীনকাল থেকেই শাসকরা সুকুমারবৃত্তির চর্চায় অঢেল পৃষ্ঠপোষকতা করতেন। কারণ তাঁরা জানতেন, একটি জাতির মেধা ও মনন সেই জাতির সবচেয়ে বড় সম্পদ।

    👉 বিগত সরকারসমূহের সুদৃষ্টির অভাবে আমাদের দেশে কোনো ‘রিডিং সোসাইটি’ গড়ে ওঠেনি। অথচ উন্নত দেশগুলো ঊনবিংশ শতাব্দী থেকেই পাবলিক লাইব্রেরি আইন, প্রতিটি পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠানে লাইব্রেরি স্থাপন, প্রকাশক সুরক্ষা আইন (যেমন: ফ্রান্সের ল্যাং ল), রাষ্ট্রীয় ক্রয় নীতি, পাবলিক লেন্ডিং রাইট (PLR) এবং ন্যাশনাল বুক ট্রাস্ট ও এনডাওমেন্টের (যেমন: NEA, Book Trust) মাধ্যমে একটি শক্তিশালী পাঠক সমাজ তৈরি করেছে। যার সুফল হিসেবে সেসব দেশে আজ কোটি কোটি বইয়ের বাজার তৈরি হয়েছে। অন্যদিকে আমরা ৩০০ কপি বই বিক্রি করতেও হিমশিম খাচ্ছি।

    👉 বাইরে থেকে অনেকেই ভাবেন প্রকাশকরা বুঝি খুব ভালো আছেন। কিন্তু ভেতরের চিত্রটি বড়ই করুণ—

    📉 আন্তর্জাতিক ‘সিইও ওয়ার্ল্ড’ ইনডেক্সে ১০২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭তম (তলানিতে)!

    📉 দেশে প্রকাশিত ৯৫% বইয়ের প্রথম মুদ্রণ মাত্র ৩০০ কপি হয়।

    📉 এর মধ্যে ৭০% বইয়ের এই ৩০০ কপিও বিক্রি হয় না!

    📉 বিগত দেড় বছরে বই বিক্রি ৬০% কমে যাওয়ায় অনেক প্রকাশক আজ নিঃস্ব।

    চরম আর্থিক ঝুঁকি নিয়ে এবং অনেক ক্ষেত্রে ব্যক্তিগত সঞ্চয় ভেঙে এই শিল্প টিকিয়ে রাখাটা কেবল ব্যবসায়িক লাভ-ক্ষতির হিসাব নয়, বরং সাহিত্যের প্রতি আমাদের গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা।

    ⚠️ কেন আমরা ঈদের পরে মেলা চাই? (মানবিক ও বাস্তবসম্মত কারণ)

    👉 ১️ আর্থ-সামাজিক বাস্তবতা (💰): ফেব্রুয়ারিতে রোজা ও সামনেই ঈদ। এই সময়ে সাধারণ মানুষের বাজেট থাকে মূলত পোশাক ও খাবারে। তার ওপর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় মেলা থাকবে তার প্রধান প্রাণশক্তি—পাঠকদের শূন্যতায়।

    👉 ২️ মানবিক ও ধর্মীয় দিক (🤲): মেলার স্টলকর্মীরা মূলত শিক্ষার্থী। সারাদিন রোজা রেখে, ইফতার ও তারাবিহ নামাজের পর তাদের দিয়ে কাজ করানো অমানবিক। তাছাড়া ঈদের আগে তারা পরিবারের কাছে ফিরতে চাইবে। আমরা কি জোর করে তাদের অধিকার ক্ষুণ্ন করব?

    👉 ৩️ লজিস্টিক সংকট (🏗️): নির্বাচনের কারণে শ্রমিক ও নির্মাণসামগ্রীর তীব্র সংকট। এই অস্থিতিশীল সময়ে তাড়াহুড়ো করে মেলা সাজানো অসম্ভব।

    ✊ আমাদের সম্মিলিত অবস্থান

    এটি কেবল গুটিকয়েক প্রকাশকের দাবি নয়। ২৬২ জন সৃজনশীল প্রকাশক এবং ‘বাপুস’ একাত্ম হয়ে এই দাবি জানিয়েছে।

    ✅ আমাদের ৪-দফা দাবি:

    ১. 🗓️ বাপুস ও ২৬২ জন প্রকাশকের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বইমেলা ঈদুল ফিতরের পর আয়োজন করতে হবে।

    ২. 🏚️ প্রকাশকদের ভঙ্গুর দশা বিবেচনায় স্টল ভাড়া মওকুফ এবং সরকারি খরচে ‘সম্পূর্ণ কাঠামো’ তৈরি করে দিতে হবে।

    ৩. 🔖 শিক্ষার্থীদের বইমুখী করতে বিশেষ ‘বই-ভাতা’ চালু করতে হবে।

    ৪. 📚 আন্তর্জাতিক মানদণ্ড মেনে সরকারিভাবে প্রতিটি মানসম্মত বইয়ের ন্যূনতম ৩০০ কপি ক্রয় করতে হবে।

    🏛️ পরবর্তী পদক্ষেপ:

    সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সমাধান না পেয়ে আজ আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস-এর কাছে স্মারকলিপি দিয়েছি। তিনি একজন লেখক, আমরা বিশ্বাস করি তিনি আমাদের এই রক্তক্ষরণ অনুভব করবেন।

    🙏 শেষ কথা:

    এই চরম ভঙ্গুর অর্থনীতির ওপর দাঁড়িয়েই আজ আমরা অস্তিত্ব রক্ষার লড়াই করছি। তাই আজ কেবল প্রকাশকদের স্বার্থে নয়, বরং শিল্প-সাহিত্যের বৃহত্তর স্বার্থে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আদায় এবং এবারের বইমেলা ঈদের পরে আয়োজনের দাবিতে লেখক-পাঠকসমাজকেও আজ সোচ্চার হতে হবে।

    👉 আমরা অবশ্যই বইমেলা চাই, কিন্তু লোকসানের বোঝা মাথায় নিয়ে ধ্বংস হতে চাই না। আমাদের দাবি মেনে ৫ ফেব্রুয়ারির মধ্যে ঈদের পরে বইমেলার করার সরকারি ঘোষণা না এলে সাধারণ প্রকাশকদের পক্ষে মেলায় অংশ নেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়বে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleচাঞ্চল্যকর তথ্য ফাঁস: এপস্টাইন নেটওয়ার্কের ‘গুড বুক’-এ ড. ইউনূস! নেপথ্যে জঘন্য অপরাধী চক্র
    Next Article আমার বিলাই আমারে কয় মিয়াঁউ
    JoyBangla Editor

    Related Posts

    আমাদের খাবার দাবার- ০৭

    August 11, 2026

    ৪০ বছর পর আবেগঘন চিঠি লিখে দোকানে বই ফেরত পাঠালেন অনুতপ্ত চোর

    August 9, 2026

    বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে ‘ঐরাবত’এর গল্প

    August 8, 2026

    বাইশে শ্রাবণের শ্রদ্ধার্ঘ্য : রবীন্দ্রনাথ এবং তাঁর কৃষি ভাবনা

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    আমাদের খাবার দাবার- ০৭

    By JoyBangla EditorAugust 11, 20260

    আফজাল হোসেন বন্ধুত্ব আগাছার মতো এখানে ওখানে জন্মায় না। উপযুক্ত জমি লাগে। একজন নিবেদিত প্রাণ…

     অদৃশ্য শিকলে আধুনিক মানুষ

    August 11, 2026

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026

    শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা

    August 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.