Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হাওরে ডুবে যাওয়া ধান কাটছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে সংগঠন

    May 4, 2026

    ইউনূস সরকারের দেশবিরোধী চুক্তির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর যুবলীগের বিক্ষোভ

    May 4, 2026

    সুনামগঞ্জের হাওরে আকস্মিক বন্যায় ২০০ কোটি টাকার বোরো ধান নষ্ট, দিশেহারা কৃষক

    May 4, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » গোপন চুক্তি, ভার্চুয়াল সই এবং কর্মকর্তাদের হঠাৎ ওয়াশিংটন উড়াল
    Politics

    গোপন চুক্তি, ভার্চুয়াল সই এবং কর্মকর্তাদের হঠাৎ ওয়াশিংটন উড়াল

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 7, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাষ্ট্র কি চলছে পর্দার আড়ালে?

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পাল্টা শুল্ক সংক্রান্ত বহুল আলোচিত ও বিতর্কিত বাণিজ্য চুক্তি আগামী ৯ ফেব্রুয়ারি, সোমবার ওয়াশিংটনে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। চুক্তিটি ভার্চুয়াল পদ্ধতিতে সম্পন্ন হওয়ার কথা থাকলেও হঠাৎ করেই বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলকে সশরীরে ওয়াশিংটনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে প্রশাসনের ভেতরে ও বাইরে তীব্র প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে।

    জানা গেছে, যুক্তরাষ্ট্রের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার। বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ঢাকায় অবস্থান করেই ভার্চুয়ালি চুক্তিতে স্বাক্ষর করবেন। বাণিজ্য সচিব ইতোমধ্যে জানিয়েছেন, উপদেষ্টা ঢাকায় বসেই চুক্তির কপিতে স্বাক্ষর সম্পন্ন করেছেন। সেই স্বাক্ষরিত দলিল নিয়েই ওয়াশিংটনে যাচ্ছেন কর্মকর্তারা, যাতে চূড়ান্ত কার্যকর প্রক্রিয়া সম্পন্ন করা যায়—এমন ব্যাখ্যা দেওয়া হচ্ছে।

    ওয়াশিংটনগামী প্রতিনিধি দলে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন এবং জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার রইছ উদ্দিন খান।

    ৩ ফেব্রুয়ারি জারি করা সরকারি আদেশ অনুযায়ী, প্রতিনিধি দল ৬ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করবে এবং ১০ ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরবে। তবে চুক্তি যখন সম্পূর্ণ ভার্চুয়াল পদ্ধতিতে স্বাক্ষরিত হচ্ছে এবং শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও সফরে যাচ্ছেন না, তখন এই বিদেশ সফরের যৌক্তিকতা নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। ফলে সফরটি ঘিরে অস্বচ্ছতা ও সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

    মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্র ও বিভিন্ন মহলে জোরালো গুঞ্জন রয়েছে—সরকারের শেষ সময়ে এটি মূলত দলবদ্ধভাবে বিদেশ সফরের একটি সুযোগ হিসেবেই ব্যবহৃত হচ্ছে। সমালোচকদের মতে, যেখানে মূল স্বাক্ষর প্রক্রিয়া ভার্চুয়ালি সম্পন্ন হচ্ছে, সেখানে এই সফর অপ্রয়োজনীয় ব্যয় ছাড়া আর কিছু নয়।

    চুক্তিটি শুরু থেকেই রহস্যে ঘেরা। পূর্ববর্তী বিভিন্ন প্রতিবেদনে এটিকে ‘গোপন’ বা ‘সিক্রেট’ চুক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, ২০২৫ সালের জুনে একটি নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরের কারণে চুক্তির বিস্তারিত শর্তাবলি এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।

    সূত্র জানায়, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামাতে পারে। এতে বৈশ্বিক বাজারে, বিশেষ করে ভারতের সাম্প্রতিক বাণিজ্য সুবিধার প্রেক্ষাপটে, বাংলাদেশের পোশাক খাত প্রতিযোগিতায় টিকে থাকার সুযোগ পেতে পারে। তবে আলোচনায় রয়েছে, চুক্তির ভেতরে ডিজিটাল বাণিজ্য নিয়ন্ত্রণ, কঠোর উৎস বিধি, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শর্ত, চীন থেকে আমদানি কমানোর চাপ এবং মার্কিন সামরিক সরঞ্জাম ক্রয়ের মতো স্পর্শকাতর বিষয়ও অন্তর্ভুক্ত থাকতে পারে।

    সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, জনসমক্ষে শর্তাবলি প্রকাশ না করে এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর এবং একই সঙ্গে বিতর্কিত বিদেশ সফর সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleশাহরিয়ার কবিরকে ‘মুক্তি ও ক্ষতিপূরণ’ দিতে ইউএনএইচআরসির আহবানের পরও নড়েনি সরকার
    Next Article বাংলাদেশে বিচারহীনতায় আটকে আছে প্রায় ৪৭ লাখ মামলা
    JoyBangla Editor

    Related Posts

    ইউনূস সরকারের দেশবিরোধী চুক্তির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর যুবলীগের বিক্ষোভ

    May 4, 2026

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026

    সংবিধানে বড় পরিবর্তন: ৭ মার্চের ভাষণ বাদ দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

    May 2, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    হাওরে ডুবে যাওয়া ধান কাটছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে সংগঠন

    May 4, 2026

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    হাওরে ডুবে যাওয়া ধান কাটছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে সংগঠন

    By JoyBangla EditorMay 4, 20260

    নেত্রকোনা, ২ মে ২০২৬ – নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে পানিতে ডুবে যাওয়া কৃষকের ধান কেটে ঘরে…

    ইউনূস সরকারের দেশবিরোধী চুক্তির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর যুবলীগের বিক্ষোভ

    May 4, 2026

    সুনামগঞ্জের হাওরে আকস্মিক বন্যায় ২০০ কোটি টাকার বোরো ধান নষ্ট, দিশেহারা কৃষক

    May 4, 2026

    হাওরে ৬০% ফসল নষ্ট, সর্বস্বান্ত কৃষক: অব্যবস্থাপনা ধামাচাপা দিতে সরকারি মনগড়া প্রতিবেদন

    May 4, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    হাওরে ডুবে যাওয়া ধান কাটছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে সংগঠন

    May 4, 2026

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.