Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » রক্ত গেছে জনতার, দোকান সেজেছে ইউনুসের
    Economics

    রক্ত গেছে জনতার, দোকান সেজেছে ইউনুসের

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 27, 2026No Comments6 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ‘২৪ এর জুলাই-আগস্টের সেই দিনগুলোর কথা মনে আছে? মব অ্যাটাকের পর রাস্তায় লাশ পড়েছিল। মায়েরা সন্তান খুঁজতে হাসপাতালে হাসপাতালে ঘুরেছেন। উগ্রবাদী জঙ্গি সংগঠন জামাত-শিবিরের স্নাইপারদের রাইফেল থেকে ঝাঁকে ঝাঁকে ছুটে আসা বুলেট থেকে বাঁচতে পারেননি অনেকেই। সেই লাশের উপর দিয়ে হেঁটে যে লোকটা প্রধান উপদেষ্টার চেয়ারে বসলেন, তিনি চেয়ারে বসেই প্রথম কাজটা কী করলেন জানেন? নিজের ৬৬৬ কোটি টাকার কর ফাঁকির মামলাটা বাতিল করলেন। আদালতের রায়ের দরকার নেই, আইনের তোয়াক্কা নেই, রাষ্ট্রের পাওনা টাকার কথা ভাববার সময় নেই। মানুষের রক্তে ভেজা মসনদে বসে নিজের পকেটের হিসাব আগে বুঝে নিতে হয়।

    ড. ইউনুসের ৬৬৬ কোটি টাকা কর দেয়ার রায় প্রত্যাহারঃ https://www.kalerkantho.com/online/Court/2024/10/03/1431363

    এরপর একে একে যা হলো, সেগুলো পড়তে গেলে হাসবেন নাকি কাঁদবেন বুঝতে পারবেন না। গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত কর মওকুফ। গ্রামীণ ব্যাংকের উপর রাষ্ট্রের মালিকানা ছিল ২৫ শতাংশ, সেটা কমিয়ে ১০ শতাংশ করা হলো। গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন, গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস, গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৭০০ কোটি টাকা কোনো টেন্ডার ছাড়াই এসএসএস পদ্ধতিতে ঢেলে দেওয়া হলো গ্রামীণ ট্রাস্টে। একজন মানুষ রাষ্ট্রের মাথায় বসে এতগুলো কাজ এত দ্রুত করতে পারলেন কারণ তিনি আসলে দেশ চালাতে আসেননি, তিনি এসেছিলেন তার ব্যবসার এক একটা লাইন গুছিয়ে নিতে।

    গ্রামীণ ব্যাংকের ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতিঃ https://www.jugantor.com/economics/864221

    সুযোগ সুবিধা নিয়ে সমালোচনার মুখে ডক্টর ইউনূসঃ https://www.bbc.com/bengali/articles/cnv1yev98qeo

    গ্রামীণফোনের গল্পটা আরেকটু বিস্তারিত বলা দরকার। রাষ্ট্রের কাছে গ্রামীণফোনের পাওনা ১০ হাজার ৫৭৯ কোটি টাকা। বিটিআরসির আলাদা পাওনা আরো ১২০০ কোটি। ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা হওয়ার পর এই টাকা আদায়ের কোনো তোড়জোড় আর দেখা গেল না। কারণটা সহজ, গ্রামীণফোন মানে গ্রামীণ টেলিকম, আর গ্রামীণ টেলিকম মানেই ইউনুস সাহেবের নিজের ঘর। এদিকে ২০২৪ সালে গ্রামীণফোন ৩৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে ৪৪৫৬ কোটি টাকা শেয়ারহোল্ডারদের দিল, তার মধ্যে অর্ধেকটা গেল নরওয়ের টেলিনর কোম্পানির পকেটে। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা পাওনা আদায় হলো না, কিন্তু বিদেশি মালিকের ভাগের টাকা পাঠাতে কোনো সমস্যা হলো না।

    গ্রামীণফোনের কাছে পাওনা সাড়ে ১০ হাজার কোটি টাকা, টেলিটক-রবির কাছে ২৪শঃ https://www.jugantor.com/national-others/642740

    বছরের শুরুতে গ্রামীণফোনের আয় প্রায় ৪ হাজার কোটি টাকার বেশিঃ https://www.prothomalo.com/business/market/fpv4fx7fz6

    তারপর ইলন মাস্কের স্টারলিংক প্রসঙ্গ। বাংলাদেশে স্টারলিংক আসবে, এই খবর শুনে অনেকে খুশি হয়েছিলেন। কিন্তু ইউনুস সাহেব নিজেই জানিয়ে দিলেন এটা মূলত গ্রামীণ ব্যাংক আর গ্রামীণফোনের সম্প্রসারণের কাজে লাগবে। দেশের সাধারণ মানুষের জন্য সস্তা ইন্টারনেট আসবে এমন না, আসবে ইউনুসের ব্যবসার নেটওয়ার্ক বাড়াতে।

    স্টারলিংক হবে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোনের সম্প্রসারণ, মাস্ককে ডক্টর ইউনূসঃ https://thesun24.com/starlink-extension-of-grameen-bank…/

    ড. ইউনুসের নতুন ব্যবসার দোকান ও দেশের অর্থনীতির পরিস্থিতিঃ https://www.facebook.com/share/p/16hCiWKnDo/

    এখন আসুন তার সঙ্গে নিয়ে আসা উপদেষ্টাদের কথায়। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয় পেলেন। তার বাবা বিল্লাল হোসেন একজন স্কুল শিক্ষক। ছেলে উপদেষ্টা হওয়ার পরপরই বাবা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারি তালিকায় নাম লেখালেন। বিষয়টা বেরিয়ে পড়লে উপদেষ্টা বললেন অনিচ্ছাকৃত ভুল। এই অনিচ্ছাকৃত ভুলের একটাই মানে হয়, সুযোগ পেলে যা করার তাই করো, ধরা পড়লে বলো ভুল হয়ে গেছে।

    বাবা ও এপিএস কাণ্ডে আলোচনায় আসিফ মাহমুদ, কী বলছেন উপদেষ্টাঃ https://www.bbc.com/bengali/articles/cwy0d9zdeeeo

    উপদেষ্টা আসিফের বেপরোয়া পিতার যতসব কর্মকাণ্ডঃ https://www.facebook.com/share/v/174PDVNy44/

    আর কুমিল্লার মুরাদনগরে দুই সন্তানসহ নারী হত্যার মূল আসামি চেয়ারম্যান শিমুল বিল্লাহকে পুলিশ খুঁজে পাচ্ছিল না। কিন্তু সেই শিমুল বিল্লাহকে উপদেষ্টার বাবা বিল্লাল হোসেনের সাথে বসে পার্টি করতে দেখা গেছে। ঘটনাচক্রের এই মিলটা কি শুধুই কাকতালীয়?

    আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেন সম্পর্কে দুদক জানিয়েছে, তিনি তদবির আর টেন্ডার বাণিজ্যে কয়েক শত কোটি টাকা বানিয়েছেন। স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের পিও তুহিন ফারাবি আর মাহমুদুল হাসানের বিরুদ্ধেও একই ধরনের শত কোটি টাকার অভিযোগ।

    দুই উপদেষ্টার এপিএসের দুর্নীতি অনুসন্ধানে দুদকঃ https://www.jugantor.com/tp-lastpage/945726

    নুরজাহান বেগম নিজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে পড়াশোনা করে পরে ব্যাংকার হয়েছেন। ২০১১ সালে গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। অর্থাৎ ইউনুস সাহেবের পুরনো পরিচিত। সেই পরিচয়েই তিনি দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় পেলেন। যোগ্যতার চেয়ে পরিচয় বড় হয়ে গেল।

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নুরজাহান বেগমের যোগ্যতাঃ https://www.prothomalo.com/bangladesh/v5ryndssed

    উপদেষ্টা মাহফুজ আলম। তার ভাই মাহবুব আলম মাহি সিডনিতে ট্যাক্সি চালান। এই ভাইয়ের সাথে মাহফুজের সাড়ে ৬ কোটি টাকার লেনদেনের অভিযোগ উঠেছে। জবাবে দুই ভাই বলছেন গুজব। গুজব কিনা সেটা আদালত বলুক, কিন্তু ট্যাক্সিচালক ভাইয়ের সাথে উপদেষ্টার সাড়ে ৬ কোটি টাকার লেনদেনের সহজ ব্যাখ্যা কেউ দিতে পারেননি।

    সিডনিতে সাড়ে ৬ কোটি টাকার লেনদেনের অভিযোগ, মাহফুজ ও তার ভাই বললেন গুজবঃ https://www.tbsnews.net/…/bangladesh/news-details-370721

    সমন্বয়কদের প্রসঙ্গে আসতে গেলে মাথা ঘোরে। এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর, এনসিটিবির কাগজ সরবরাহে ৪০০ কোটি টাকা কমিশন নেওয়ার অভিযোগে শেষমেশ বরখাস্ত হলেন। ৫৩ জেলায় জেলা প্রশাসক নিয়োগেও তার হাত ছিল বলে অভিযোগ, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

    তদবির বাণিজ্যের অভিযোগ, সালাউদ্দিন তানভীরের অপকর্ম ফাঁসঃ https://www.jugantor.com/tp-firstpage/944844

    সারজিস আলম শতাধিক গাড়ির বহর নিয়ে চলছেন আর বলছেন পূর্বপুরুষ জমিদার ছিলেন। জমিদারের নাতি হলে ঠিক আছে, কিন্তু সেই জমিদারির টাকা যদি গত দেড় বছরে জমা হয়ে থাকে তাহলে একটু হিসাব দেওয়া দরকার ছিল।

    গাড়িবহরের টাকার উৎস জানালেন সারজিস আলমঃ https://www.kalerkantho.com/…/national/2025/03/25/1497098

    সারাদেশে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির খবর এতটাই বেশি যে এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। রংপুরে সমন্বয়ক নাহিদ হাসান খন্দকার চাঁদা দাবি করেছেন। ফেনীতে বহিষ্কৃত সহসমন্বয়ক মামলায় গ্রেপ্তার। চট্টগ্রামে দুজন গ্রেপ্তার। সাভারে একজন গ্রেপ্তার। পিরোজপুরে মসজিদে হামলা চালিয়ে টাকা ছিনিয়ে এনসিপি প্রতিনিধি গ্রেপ্তার। রাজশাহীতে কেন্দ্রীয় সমন্বয়কসহ কয়েকজন ধরা পড়েছেন চাঁদাবাজির সময়। চাঁদপুরে অস্ত্রসহ পাঁচজন আটক। হবিগঞ্জে এক সমন্বয়ক আরেক সমন্বয়ককে ছুরি মেরেছেন চাঁদার ভাগ নিয়ে ঝামেলায়। উত্তরায় হোটেলে নারীসহ ৯ জন গ্রেপ্তার। কোম্পানীগঞ্জে গভীর রাতে বালু আর পাথর বহনকারীদের কাছ থেকে চাঁদা নিতে গিয়ে ৯ জন আটক।

    রংপুরে সমন্বয়ক নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির অভিযোগঃ https://www.bbc.com/bengali/articles/c7890vz7rlno

    চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার, বহিষ্কৃত সহসমন্বয়কঃ https://www.prothomalo.com/bangladesh/district/6h3ukzt78y

    চাঁদাবাজির অভিযোগে আটক দুই সমন্বয়ক পুলিশ হেফাজতেঃ https://bangla.thedailystar.net/news/chattogram/news-661781

    ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ১ জনঃ https://www.banglanews24.com/nati…/news/bd/1385437.details

    পিরোজপুরে চাঁদাবাজির মামলায় এনসিপির প্রতিনিধিসহ গ্রেপ্তার ২ জনঃ https://www.news71.com/bangladesh/103985

    সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২ জনঃ https://www.prothomalo.com/bangladesh/district/cdwrrmnuqo

    চাঁদাবাজির অভিযোগে অবরুদ্ধ ৪ সমন্বয়কঃ https://www.jaijaidinbd.com/education/534155

    সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, অস্ত্রসহ আটক ৫ জনঃ https://www.dainikamadershomoy.com/details/01942d51ce6b8

    সমন্বয়কের চাঁদাবাজি, বাধা দেওয়ায় আরেক সমন্বয়ককে ছুরিকাঘাতঃ https://www.kalerkantho.com/…/countr…/2024/09/07/1423006

    সমন্বয়কের সহায়তা রশিদে চাঁদাবাজি, যুবক আটকঃ https://www.dhakapost.com/amp/country/311482

    সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, নারীসহ গ্রেফতার ৯ জনঃ https://www.jugantor.com/capital/869966

    কোম্পানীগঞ্জে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৯ জনঃ https://dailysylhetmirror.com/news/64925

    সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, প্রশ্নের মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ তিন সংগঠনঃ https://www.bbc.com/bengali/articles/cx29eq9vwywo

    এই লুটপাটের বিস্তার দেখলে একটা কথাই মনে আসে। দেশজুড়ে যে আন্দোলন হয়েছিল, সেটা মানুষ করেছিল সত্যিকার একটা পরিবর্তনের আশায়। কিন্তু সেই আন্দোলনের ভেতরে একটা সুচতুর প্রজেক্ট চলছিল। যে প্রজেক্টের লক্ষ্য ছিল ক্ষমতার পরিবর্তন নয়, ক্ষমতার চেয়ার বদল। এক দলের জায়গায় আরেক দল বসবে, লুটের ধারা বদলাবে না।

    নোবেল পুরস্কার একটা মানুষকে ভালো মানুষ প্রমাণ করে না, এটা বাংলাদেশ শিখে গেছে। বিশ্ববিদ্যালয়ের পড়া একটা মানুষকে সৎ বানায় না, এটাও বাংলাদেশ দেখেছে। দুই বছর আগেও যাদের তিনবেলা খাওয়ার নিশ্চয়তা ছিল না, তারা এখন শত কোটির মালিক, এটাও বাংলাদেশ জেনেছে। সবচেয়ে ভয়াবহ যে শিক্ষাটা হয়েছে সেটা হলো, এদেশে রক্ত দিয়ে যারা পরিবর্তন চান, তাদের রক্তের সুবিধা নেন অন্য কেউ।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিরোধী ইউনূস সরকার ‘জুলাইয়ের স্নাইপার কিলিং’ তদন্ত কেন করেনি, প্রশ্ন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার
    Next Article বাংলা ভাষার বিকল্প দাড় করানোর পাকিস্তানি চেষ্টা রুখে দেবে বাংলাদেশ
    JoyBangla Editor

    Related Posts

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026

     তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়লো

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.