এবার সিলেট জেলা ও মহানগরজুড়ে প্রায় ৩ হাজার জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। প্রতিটি জামাতে দেশ ও জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সিলেট মহানগরীতে প্রতিবারের মতো পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায়।
হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে সকাল সাড়ে ৮টায় ও হযরত শাহপরাণ (রহ.) দরগাহ মসজিদে সকাল ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়।
