ওমর ফারুক
আমার এই লেখাটা পড়ে আপনারা আমাকে বর্ণবাদী ভাবতে পারেন, বৈষম্যবাদী বা ইসলাম-বিদ্বেষী ভাবতে পারেন, তারপরও আমি লিখছি, এবং আমি আমার অভিজ্ঞতার কথাই লিখছি।
আমি সহি-মুসলমানদেরকে ভয় পাই এবং তাদেরকে এড়িয়ে চলি। আমি সবচেয়ে বেশি ভয় পাই- ফিলিস্তিনী, লেবানিজ, আফগান এবং পাকিস্তানি সহি-মুসলমানদেরকে।
ইয়োরোপে আমার ছাত্র-জীবনে এবং কর্মজীবনে আমি এই ৪ দেশের মুসলমানদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। বিশ্বের এই ৪ দেশে ‘অনার-কিলিং’ নামক ইসলামী সংস্কৃতি চালু আছে। ‘অনার-কিলিং’ হচ্ছে- পরিবার বা সমাজের কেউ প্রেম বা বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক স্হাপন করলে তাকে খুন করে ফেলতে হয়।
এই ৪ দেশের মুসলমানরা বিশ্বের যতো উন্নত আর সভ্য দেশেই যাক, তারা মাথায় করে এই ‘অনার-কিলিং’ মানসিকতা সঙ্গে নিয়ে যায়। ভয়াবহ বিষয় হচ্ছে- তরুণ বিশ্ববিদ্যালয় পড়ুয়া, এমনকি পিএইচডি ডিগ্রির অনেক ছাত্ররাও এই ‘অনার-কিলিং’ ভাইরাস মগজে বয়ে বেড়ায়।
আমি আমার ২ যুগের ইয়োরোপ জীবনে এই ৪ দেশের যতো সহি-মুসলমানদের সঙ্গে কাজ করেছি, বা কথা বলেছি, এরা ‘অনার-কিলিং’, মানে ইসলাম-ত্যাগী নাস্তিকদেরকে, সমকামিদেরকে, এমনকি কেউ বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক করলে তাদেরকে হত্যা করার হুমকি দেয় এবং হত্যার ফতোয়া দেয়। তারা এই ‘অনার-কিলিং’ ভাইরাসকে আল্লাহর নির্দেশ বলে বিশ্বাস করে সারা বিশ্বে কার্যকর করতে চায়। এরা পশ্চিমা বিশ্বে পড়াশোনা বা কাজ করতে যায়, কিন্তু পশ্চিমা সংস্কৃতি এমনকি পশ্চিমা বিশ্বের মানুষদেরকে প্রচন্ড ঘৃণা করে।
আমি নিজেও কয়েকবার এই উন্নত আর সভ্য জার্মানির মাটিতে বসে ফিলিস্তিনী ও লেবানিজ মুসলমানদের কাছ থেকে হত্যার হুমকি পেয়েছি।
যে কারণে এতো কথা লিখলাম, আপনারা যারা বিদেশে পড়তে যান, তাদেরকে হোস্টেল জীবনে রুমমেট বেছে নেয়ার ব্যাপারে অত্যন্ত সতর্ক হতে হবে। পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলো আপনাকে বাংলাদেশী মুসলমান হিসেবে অন্য কোনো ইসলামি দেশের আরেকজন মুসলমান ছাত্রের সঙ্গে রুম শেয়ার করার ব্যবস্থা করে দেবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভাবে- তারা একই ধর্মের বা একই সংস্কৃতির আরেকজন ছাত্রের সঙ্গে বাসস্থানের ব্যবস্থা করে দিয়ে আপনার বিরাট উপকার করলো। কিন্তু আমি শতভাগ নিশ্চিত হয়ে বলছি, যদি আপনি পশ্চিমা সংস্কৃতি পছন্দ বা চর্চা করেন, মদ পান করতে পছন্দ করেন, প্রেম করেন, সমকামীদের অধিকারের পক্ষে কথা বলেন, যুক্তি বা বিজ্ঞান দিয়ে ইসলামকে পরাস্ত করেন, তাহলে আপনার সহি-মুসলমান রুমমেট আপনার জন্য এক ভয়াবহ জীবনের ঝুঁকি। আপনি আপনার সম্ভাব্য খুনির সঙ্গে একই কক্ষে বসবাস করছেন।
বিদেশে পড়াশোনা করতে যাচ্ছেন, আপনার ক্যরিয়ার, আপনার পরিবার এবং আপনার দেশের জন্য একটা বিরাট স্বপ্নের বিষয়, কিন্তু ভুল রুমমেটের সঙ্গে থেকে আপনার জীবন এবং এই বিরাট স্বপ্নের মৃত্যু ঘটাবেন না। প্রয়োজনে রাস্তায় বা পার্কে ঘুমান, তবুও কোনো ভাইরাস আক্রান্ত ধর্মীয় মৌলবাদীর সঙ্গে নয়।
