Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শিল্পী পেহেলি ভৈরবীসহ সিলেটে ৯ জনের প্রাণ ঝরলো সড়কে

    August 8, 2026

    জাফরউল্লাহর ঔষধনীতি

    August 8, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সকল প্রতিকূলতা মোকাবেলা করে গণতন্ত্র উদ্ধারে দেশে ফিরতে চান শেখ হাসিনা
    Politics

    সকল প্রতিকূলতা মোকাবেলা করে গণতন্ত্র উদ্ধারে দেশে ফিরতে চান শেখ হাসিনা

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 24, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মেটিকুলাস ডিজাইনের মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়েই দেশে ফিরে রাজনৈতিক ও আইনিভাবে পরিস্থিতির মুখোমুখি হতে চান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

    সম্প্রতি অনলাইন প্ল্যাটফরমে তার সাথে বৈঠকে অংশগ্রহণকারী এবং ভারতে গিয়ে সাক্ষাৎ করেছেন এমন একাধিক শীর্ষ আওয়ামী লীগ নেতা এ তথ্য জানিয়েছেন।

    দলীয় প্রধানের দেশে ফেরা উপলক্ষে ইতিমধ্যে মাঠপর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলেও দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, শেখ হাসিনা দ্রুততম সময়ে দেশে ফিরতে চান। সে জন্য যেসব প্রক্রিয়া গ্রহণ করা দরকার, তা আমরা করছি। তিনি যেভাবে ভারতে গিয়েছেন, সেভাবেই বীরদর্পে দেশে ফিরবেন।

    এটি শুধুই কর্মীদের চাঙা করার কৌশল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটু অপেক্ষা করুন। শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে বিপুল জনসমাগম করতে আমরা প্রস্তুতি নিচ্ছি। এই মুহূর্তে দলের অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াতেই দেশে ফিরবেন তিনি।

    ইউরোপ আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, শেখ হাসিনা ট্রাভেল পাসের জন্য আগামী ১৫ আগস্টের আগেই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে আবেদন করতে পারেন। তিনি টেলিগ্রাম গ্রুপ কলে নেতাদের বলেছেন, এই বয়সে দেশে এসে গণতন্ত্রের জন্য যদি তাকে ফাঁসির মঞ্চেও যেতে হয়, তাতেও কোনো কষ্ট থাকবে না।

    আওয়ামী লীগের তৃণমূল ও শীর্ষ নেতাদের দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে আনা সকল মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা। দলটির প্রচারণায় বলা হচ্ছে, ক্ষমতা লোভী ড. ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন এবং বিএনপি-জামায়াত জোট মিলে একটি ‘মেটিকুলাস ডিজাইন’ বা অতি সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে হঠিয়ে মিথ্যা মামলায় ফাঁসির রায় দিয়েছে।

    আওয়ামী লীগ নেতাদের দাবি, দেশের জনগণ ইতিমধ্যেই শেখ হাসিনার অভাব বুঝতে পারছে এবং তার শাসনামলেই দেশ ও দেশের মানুষ সবচেয়ে বেশি নিরাপদ ছিল। বর্তমান সরকারের কর্মকাণ্ডকে নেতিবাচকভাবে উপস্থাপন করে জনমনে অসন্তোষ তৈরির মাধ্যমে আওয়ামী লীগ আবার রাজপথে প্রাসঙ্গিক হতে চাইছে।

    বর্তমানে ভারতে অবস্থান করলেও শেখ হাসিনা নিয়মিত দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের মাধ্যমে মাঠের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন বলে জানা গেছে।

    এদিকে আইনি বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী জামায়াত নেতা তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে প্রথমেই আইসিটি মামলায় আত্মসমর্পণ করতে হবে। ইতিমধ্যে ফাঁসির আদেশের বিরুদ্ধে আপিল করার নির্দিষ্ট সময়সীমা শেষ হয়ে গেছে।

    এখন তিনি আপিল করতে পারবেন কি না, সেটি সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দেবে। ফাঁসির আদেশ মাথায় নিয়ে তিনি দেশে এসে মামলা ফেস করবেন, এটি বিশ্বাসযোগ্য মনে হয় না; এটি রাজনৈতিক স্ট্যান্টবাজি মাত্র।

    সম্প্রতি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তো তাঁকে (শেখ হাসিনা) ফেরত চাই, আইনিভাবে চাই। ভারতের সঙ্গে চুক্তি অনুসারে অনুরোধ করেছি শেখ হাসিনাকে ফেরত চাই। আমরা চাই তিনি মামলা ফেস করুক।

    তবে এখন পর্যন্ত শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দিল্লির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি।

    উল্লেখ্য, ২০২৪ সালের ৫ই আগস্ট জঙ্গি হামলার পর দেশত্যাগ করেন শেখ হাসিনা। পরবর্তীতে গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় এবং তার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেয়।

    এছাড়া চলতি বছরের এপ্রিলে আইন পাসের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাংলাদেশে হামে শিশু মৃত্যু ৫০০ ছাড়াল: বিশ্বে শীর্ষে, করোনা মহামারির চেয়েও ভয়াবহ
    Next Article ছাত্র আন্দোলনের নামে ভায়োলেন্স করার স্বীকারোক্তি জুলাই আন্দোলনের মূল নেতৃত্বের
    JoyBangla Editor

    Related Posts

     “নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি

    August 8, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    আন্তর্জাতিক পরিমণ্ডলে চাঞ্চল্য সৃষ্টি করল শেখ হাসিনার নয়াদিল্লির সংবাদ সম্মেলন: বিশ্বব্যাপী বিপুল কভারেজ

    August 7, 2026

    আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Sylhet

    শিল্পী পেহেলি ভৈরবীসহ সিলেটে ৯ জনের প্রাণ ঝরলো সড়কে

    By JoyBangla EditorAugust 8, 20260

    সিলেটের বিশ্বনাথ উপজেলার হযরত ছাবাল শাহর (রহ.) মাজারে বাবার সঙ্গে এসে গান গেয়েছিলেন শিল্পী পেহেলি…

    জাফরউল্লাহর ঔষধনীতি

    August 8, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে ‘ঐরাবত’এর গল্প

    August 8, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.