Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home »  ‘দ্যা ওয়াল’ কে শেখ হাসিনা: ‘কখন, কীভাবে ফিরব সেই সিদ্ধান্ত একান্তই আমার’
    Politics

     ‘দ্যা ওয়াল’ কে শেখ হাসিনা: ‘কখন, কীভাবে ফিরব সেই সিদ্ধান্ত একান্তই আমার’

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 28, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত দেশে ফিরে যাওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, তাঁর প্রত্যাবর্তনের সময় ও পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত একান্তই তাঁর নিজের। ভারত সরকারের পরামর্শে নয়, জনগণের শক্তিতে বলীয়ান হয়ে তিনি ফিরবেন।

    দ্য ওয়াল পত্রিকার এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এসব কথা বলেন। গত ১৭ মে আওয়ামী লীগের ভার্চুয়াল সভায় তিনি প্রথম দ্রুত প্রত্যাবর্তনের ঘোষণা দেন। সেখানে তিনি বলেছিলেন, “আমার জন্য জেলখানা, ফাঁসির মঞ্চ রেডি করুন। আমার পাসপোর্ট ফিরিয়ে দিন। আমাকে নিয়ে যেতে বিমান পাঠান।”

    সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন,

    “ভারত একটি গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র। তারা তাদের নিজস্ব নিয়ম এবং আন্তর্জাতিক রীতিনীতি অনুসরণ করে সিদ্ধান্ত নেয়। তাদের সিদ্ধান্ত একান্তই তাদের। তবে আমি বলতে পারি আমি কখন, কীভাবে দেশে ফিরব সেই সিদ্ধান্ত একান্তই আমার। আমার শক্তি বাংলাদেশের জনগণ এবং তাঁদের ভালোবাসা।”

    ‘ক্যাঙ্গারু ট্রায়াল, প্রতিশোধমূলক বিচার’শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়সহ চলমান মামলাগুলোকে ‘রাজনৈতিক প্রহসন’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “যে ট্রাইব্যুনালে বিচারের নামে নাটক মঞ্চস্থ করা হয়েছে সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর অধীনে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত হয়েছিল। ইউনূসের অবৈধ অন্তর্বর্তী সরকার বেআইনিভাবে চারবার অধ্যাদেশ জারি করে এই আইনে পরিবর্তন এনে আমার বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার করেছে। এটি কোনো বিচার নয়, যুদ্ধাপরাধীদের প্রতিশোধ।”

    তিনি আরও বলেন, এই ‘ক্যাঙ্গারু ট্রায়ালে’ ন্যায়বিচারের কোনো মানদণ্ড অনুসরণ করা হয়নি এবং তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি।

    শেখ হাসিনা তাঁর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তুলনা করে বলেন, “আমার বাবাকে পাকিস্তানের কারাগারে বন্দি রেখে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু তিনি মাথা নত করেননি। আমি তাঁরই কন্যা। আমার রক্তেও সেই শিক্ষা আছে।”

    তিনি উল্লেখ করেন, তাঁর বিরুদ্ধে ১৯ বার হত্যার চেষ্টা হয়েছে। ৫ আগস্টের ঘটনায়ও তিনি ছিলেন মূল টার্গেট। কিন্তু জনগণের ভালোবাসা ও আত্মত্যাগ তাঁকে বাঁচিয়েছে। “মৃত্যুর ভয় দেখিয়ে আমাকে থামানো যায় না,” বলেন তিনি।

    দেশ পুনর্গঠনের লক্ষ্যসাক্ষাৎকারে হাসিনা ১৯৮১ ও ২০০৭ সালের প্রত্যাবর্তনের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করেন। তিনি বলেন, “১৯৮১ সালে ফিরেছিলাম দলকে পুনর্গঠন করতে, ২০০৭ সালে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে। এবার আমাকে ফিরতে হবে একটি দেশকে পুনর্গঠনের জন্য।”

    তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর অবৈধ অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করেছে, মুক্তিযুদ্ধের চেতনা ভুলন্ঠিত করছে এবং দেশকে কূটনৈতিকভাবে একঘরে করে ফেলেছে। “আমি অভিজ্ঞ রাষ্ট্রনায়ক হিসেবে ফিরব। জনগণকে সঙ্গে নিয়ে দেশকে আবার শক্ত ভিত্তির উপর দাঁড় করাব,” বলেন তিনি।

    ১৭ মে ছিল শেখ হাসিনার ৪৫ বছর আগে ভারত থেকে দেশে ফেরার দিন। এই ঘোষণার পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উজ্জীবন দেখা যাচ্ছে। অন্যদিকে বিরোধী শিবির থেকে সমালোচনা ও জল্পনা চলছে।

    শেখ হাসিনার এই সাক্ষাৎকার দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। তাঁর প্রত্যাবর্তনের সম্ভাব্য সময় ও প্রভাব নিয়ে বিশ্লেষকরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleচট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন
    Next Article কিচেন কেবিনেট নিয়ে ধান্ধাবাজি : দুটি লেখা
    JoyBangla Editor

    Related Posts

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি: আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র

    September 11, 2026

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন-ই—প্রদীপ্ত আলোকবর্তিকা হয়ে

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    By JoyBangla EditorSeptember 11, 20260

    ইদানীং ভোরে ঢাকার রাস্তায় নামলে জীবনটা আর নিজের থাকে না। সেটা আবারও প্রমাণ করলো জাতীয়…

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি: আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র

    September 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.