Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

    August 9, 2026

    সিলেটের সড়কে নিরাপত্তা চাই: দুর্ঘটনাকে ভাগ্যের ওপর ছেড়ে দিলে চলবে না

    August 9, 2026

    গ্রিস উপকূলে দুই দিনে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি

    August 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইরানে আবারও মার্কিন হামলা, চরম ঝুঁকিতে যুদ্ধবিরতি
    International

    ইরানে আবারও মার্কিন হামলা, চরম ঝুঁকিতে যুদ্ধবিরতি

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 28, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝেই তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ইরানের কৌশলগত বন্দর নগরী বন্দর আব্বাসের একটি সামরিক ঘাঁটিতে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ‘সেন্টকম’ এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলার পাশাপাশি হরমুজ প্রণালির কাছাকাছি হুমকি সৃষ্টি করা ইরানের চারটি একমুখী আত্মঘাতী ড্রোনও ভূপাতিত করেছে মার্কিন বাহিনী।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর আব্বাসের ওই সামরিক ঘাঁটি থেকে ইরান যখন তাদের পঞ্চম ড্রোনটি উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সেন্টকমের বাহিনী সেখানে হামলা চালায়।

    এদিকে মার্কিন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে যুদ্ধবিরতির মারাত্মক লঙ্ঘন বলে অভিহিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস ‘আইআরজিসি’ জানিয়েছে, তারা এই হামলার প্রতিশোধ নিতে একটি মার্কিন বিমানঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। তবে সেই মার্কিন ঘাঁটির সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে ইরান বিস্তারিত কিছু জানায়নি।

    একই সময়ে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি প্রতিহত করছে। তবে এই হুমকিগুলো ঠিক কোন দিক থেকে আসছিল, তা কুয়েতের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। এই নতুন উত্তেজনার ফলে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল জোট ও ইরানের মধ্যে শুরু হওয়া তিন মাসব্যাপী যুদ্ধ থামানোর চলমান আলোচনা ও ভঙ্গুর যুদ্ধবিরতি এখন চরম ঝুঁকির মুখে পড়েছে।

    এর আগে গত সোমবারও দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে মাইন বসানোর চেষ্টায় থাকা ইরানি স্পিডবোটগুলোকে লক্ষ্য করে স্বরক্ষাামূলক হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। সেন্টকমের দাবি, তাদের এই সামরিক পদক্ষেপগুলো ছিল সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং চলমান যুদ্ধবিরতি বজায় রাখার স্বার্থে নেওয়া একটি পরিমিত পদক্ষেপ।

    এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়কারী ইরানি সংস্থা ‘পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি’র ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট একে বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্য থেকে অর্থ আদায়ের ইরানি প্রচেষ্টা এবং দেশটির তীব্র অর্থ সংকটের প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। বিশ্ববাজারের এক-পঞ্চমাংশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও তেল এই রুট দিয়ে পরিবাহিত হওয়ায় এই সংঘাত বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলেছে।

    এদিকে গত বুধবার ওয়াশিংটনে এক মন্ত্রিসভার বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান বর্তমানে অত্যন্ত দুর্বল অবস্থানে থেকে চুক্তি করার চেষ্টা করছে। ইরান একটি চুক্তিতে পৌঁছাতে খুবই আগ্রহী হলেও ওয়াশিংটন এখনো তাদের শর্তে সন্তুষ্ট নয় এবং চুক্তি না হলে আবারও পুরোদমে সামরিক অভিযান শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এর আগে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন একটি খসড়া চুক্তির বিবরণ প্রকাশ করলেও হোয়াইট হাউস এটিকে সম্পূর্ণ বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে। সূত্র: বিবিসি

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleজামিন দিচ্ছে আদালত, মুক্তি দিচ্ছে না বিএনপি-জামাত গং
    Next Article চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন
    JoyBangla Editor

    Related Posts

    গ্রিস উপকূলে দুই দিনে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি

    August 9, 2026

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়: শেখ হাসিনার বক্তব্য প্রদানের সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই

    August 6, 2026

    খাইবার শিকান: ইরানের যে ক্ষেপণাস্ত্র ঘুম কেড়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের

    August 2, 2026

    শ্রীলঙ্কার কারাগারে আবার দাঙ্গা, পরিস্থিতিতে নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

    August 2, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

    By JoyBangla EditorAugust 9, 20260

    চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল ১০ আগস্ট প্রকাশ করা…

    সিলেটের সড়কে নিরাপত্তা চাই: দুর্ঘটনাকে ভাগ্যের ওপর ছেড়ে দিলে চলবে না

    August 9, 2026

    গ্রিস উপকূলে দুই দিনে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি

    August 9, 2026

    প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’

    August 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.