Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » অগ্ন্যাশয় ক্যানসারে নতুন আশার আলো, বাঁচার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ
    Lifestyle

    অগ্ন্যাশয় ক্যানসারে নতুন আশার আলো, বাঁচার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 2, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    অগ্ন্যাশয় ক্যানসারের চিকিৎসায় নতুন আশার আলো দেখাচ্ছে ডারাক্সোনরাসিব নামের একটি ওষুধ। গবেষণায় দেখা গেছে, উন্নত পর্যায়ের অগ্ন্যাশয় ক্যানসারে আক্রান্ত রোগীদের বেঁচে থাকার সময় প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিতে সক্ষম এই ওষুধ। যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠিত ক্যানসারবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে গবেষণার ফলাফল উপস্থাপনের পর একে চিকিৎসাবিজ্ঞানের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় অগ্রগতি হিসেবে আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা।

    অগ্ন্যাশয় ক্যানসার দীর্ঘদিন ধরেই চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে রোগটি দেরিতে শনাক্ত হওয়ায় ক্যানসার শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে এবং কার্যকর চিকিৎসার সুযোগ সীমিত হয়ে যায়।

    এমন পরিস্থিতিতে নতুন আশা জাগিয়েছে ডারাক্সোনরাসিব। ৫০০ রোগীর ওপর পরিচালিত এক পরীক্ষায় দেখা গেছে, শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া অগ্ন্যাশয় ক্যানসারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ওষুধটি উল্লেখযোগ্য ফল দিয়েছে। গবেষণায় অংশ নেওয়া রোগীরা গড়ে ১৩ মাসের বেশি সময় বেঁচে ছিলেন, যেখানে প্রচলিত কেমোথেরাপি গ্রহণকারীদের গড় আয়ু ছিল প্রায় ছয় মাস।

    বিশেষজ্ঞদের মতে, ওষুধটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম। ফলে রোগীরা চিকিৎসাকালেও অপেক্ষাকৃত ভালো জীবনযাপন করতে পারেন।

    ডারাক্সোনরাসিব মূলত ‘ক্রাস’ নামের একটি প্রোটিনকে নিষ্ক্রিয় করে কাজ করে। অগ্ন্যাশয় ক্যানসারের অধিকাংশ রোগীর শরীরে থাকা ক্রাস জিনের মিউটেশন ক্যানসার কোষের দ্রুত বৃদ্ধি ও বিস্তারে ভূমিকা রাখে। নতুন এই ওষুধ সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে ক্যানসারের অগ্রগতি ধীর করতে সাহায্য করে।

    গবেষকদের মতে, ক্রাস জিনে কী ধরনের মিউটেশন রয়েছে, তা নির্বিশেষে ডারাক্সোনরাসিব কার্যকর হতে পারে। এ কারণে এটি অগ্ন্যাশয় ক্যানসারের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করা হচ্ছে।

    যুক্তরাজ্যভিত্তিক প্যানক্রিয়াটিক ক্যানসার অ্যাকশনের প্রধান নির্বাহী পলা হ্যানফোর্ড বলেন, অগ্ন্যাশয় ক্যানসারের চিকিৎসায় এটি তার দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতিগুলোর একটি। দীর্ঘদিন ধরে সীমিত চিকিৎসা–সুবিধার মধ্যে থাকা রোগীদের জন্য এই ফলাফল নতুন আশার সঞ্চার করেছে।

    একই ধরনের মন্তব্য করেছেন প্যানক্রিয়াটিক ক্যানসার ইউকের গবেষণা ও উদ্ভাবন বিভাগের পরিচালক অ্যানা জুয়েল। তার মতে, ওষুধটি রোগীদের জীবনে মূল্যবান অতিরিক্ত সময় যোগ করতে পারে এবং প্রিয়জনদের সঙ্গে আরও কিছু সময় কাটানোর সুযোগ এনে দিতে পারে।

    তবে অ্যানা জুয়েল মনে করেন, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, এ ধরনের নতুন ওষুধ রোগীদের কাছে সহজলভ্য করা।

    শিকাগোতে উপস্থিত বিশেষজ্ঞরা ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানকে বলেছেন, রাস জিনটি শুধু অগ্ন্যাশয় ক্যানসার নয়, আরও অনেক ধরনের ক্যানসারের বৃদ্ধিতে ভূমিকা রাখে। ফলে এ ক্ষেত্রে পাওয়া সাফল্য অন্যান্য ক্যানসারের চিকিৎসায়ও নতুন অগ্রগতির পথ খুলে দিতে পারে।

    বিশেষজ্ঞরা আরও বলেছেন, ফুসফুস ও কোলন ক্যানসারের ক্ষেত্রেও একই ধরনের ওষুধের পরীক্ষা-নিরীক্ষা চলছে।

    সূত্র: দ্য গার্ডিয়ান

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleগরুর মাংস খাওয়ার পর ভুলেও যে খাবার খাবেন না
    Next Article বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন!
    JoyBangla Editor

    Related Posts

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    হারিকেনের ইতিহাস

    September 10, 2026

    আমরা ভালো নেই

    September 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    By JoyBangla EditorSeptember 13, 20260

    জননেত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে যে আলোচনা এখন তুঙ্গে, সেটা শুধু একজন রাজনৈতিক নেতার দেশে…

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.