Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়ার উস্কানিতে

    July 13, 2026

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » যুক্তরাষ্ট্র-ইরানের ‘১৪ দফার’ চুক্তিতে কী আছে
    International

    যুক্তরাষ্ট্র-ইরানের ‘১৪ দফার’ চুক্তিতে কী আছে

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 17, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    যুক্তরাষ্ট্র বা ইরান কেউই এখন পর্যন্ত চুক্তির পূর্ণাঙ্গ নথি প্রকাশ করেনি। তবে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এবং সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া যে নথি প্রকাশ করেছে, তাতে তারা চুক্তিটিকে ১৪ দফার খসড়া চুক্তি বলে দাবি করছে। তবে, যুক্তরাষ্ট্র বা ইরান—কেউই এই চুক্তিতে থাকা বিষয়বস্তু প্রকাশ করেনি।

    মার্কিন ও সৌদি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী—

    চুক্তিতে বলা হয়েছে, ‘লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধের অবিলম্বে এবং স্থায়ী সমাপ্তি’ ঘটবে। একই সঙ্গে উভয় পক্ষ অঙ্গীকার করবে যে ‘এখন থেকে তারা একে অপরের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেবে না।’

    যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেবে এবং ‘চূড়ান্ত চুক্তি হওয়ার পর ৩০ দিনের মধ্যে আশপাশের অঞ্চলগুলো থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করার প্রতিশ্রুতি দেবে’।

    ইরান ‘অবিলম্বে পদক্ষেপ নেবে’ যাতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও ট্রানজিট পুনরায় সম্ভব হয়।

    যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক অংশীদাররা ইরানের ‘পুনর্বাসন ও অর্থনৈতিক উন্নয়ন’ নিয়ে একটি ‘সমন্বিত পরিকল্পনা’ তৈরি করবে এবং অন্তত ৩০০ বিলিয়ন ডলারের অর্থায়ন নিশ্চিত করবে।

    যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত ‘সব ধরনের নিষেধাজ্ঞা’ প্রত্যাহারের প্রতিশ্রুতি দেবে, যার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞাও থাকবে। তবে এটি ‘চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে সম্মত হওয়া সময়সূচি অনুযায়ী’ কার্যকর হবে।

    ইরান ‘পুনর্ব্যক্ত করবে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না’। সমৃদ্ধ (এনরিচড) পারমাণবিক উপাদানের ভবিষ্যৎ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় চূড়ান্ত চুক্তিতে নির্ধারণ করা হবে।

    নিষেধাজ্ঞা প্রত্যাহার কার্যকর হওয়ার দিন পর্যন্ত ইরানের তেল রপ্তানির জন্য যুক্তরাষ্ট্র ছাড়পত্র (ওয়েভার) দেবে।

    যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দেবে যে ‘চূড়ান্ত চুক্তির দিকে আলোচনার অগ্রগতির আলোকে’ ইরানের জব্দ বা স্থগিত রাখা তহবিল ও সম্পদ মুক্ত করে দেওয়া হবে।

    এদিকে, চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে বলেছেন, ইরান ‘বাস্তব সুবিধা’ পেতে পারে, তবে সেটি তখনই সম্ভব হবে যদি দেশটি ‘মৌলিকভাবে নিজেদের বদলে ফেলবে’। ভ্যান্স বলেন, ‘চুক্তিটি আসলে খুবই সহজ। প্রথমত, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। দ্বিতীয়ত, হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে। আর তৃতীয়ত, ইরান যদি নিয়ম মেনে চলে, তাহলে তারা অনেক ধরনের সুবিধা পেতে পারে, যেগুলো এই চুক্তিতে বিবেচনা করা হয়েছে।’

    ভ্যান্স আরও বলেন, ‘যদি তারা সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করে, যদি তারা পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনর্গঠনে সমর্থন দেওয়া বন্ধ করে, তাহলে তারা সত্যিকারের কিছু সুবিধা পেতে পারে। আর যদি তারা এসবের কিছুই না করে, তাহলে তারা কিছুই পাবে না।’ ভ্যান্স যোগ করেন, ‘যেভাবেই হোক, যুক্তরাষ্ট্র লাভবান হবে।’

    অপর দিকে, শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ নেতারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া এই চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তাঁরা একে ‘একটি বড় অগ্রগতি’ এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার ‘সুযোগ’ হিসেবে বর্ণনা করেছেন। নেতারা বলেন, তাঁরা এই চুক্তিকে সমর্থন করেন এবং ‘বাস্তবায়নে অবদান রাখতে প্রস্তুত।’

    তাঁরা হরমুজ প্রণালিতে কোনো ধরনের ‘নিষেধাজ্ঞা বা টোল ছাড়া’ অবাধ চলাচলের আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা এই চুক্তির পরবর্তী ধাপে একটি ‘শক্তিশালী ও বিস্তৃত কূটনৈতিক পরবর্তী চুক্তি’র প্রতি দৃঢ় সমর্থন জানান, যার লক্ষ্য হবে ‘অঞ্চলের সবার জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা’।

    লেবাননের বিষয়ে জি-৭ নেতারা ‘তাৎক্ষণিক ও কার্যকর যুদ্ধবিরতি’র প্রতি সমর্থন জানান এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য লেবানন রাষ্ট্রের প্রচেষ্টার পক্ষেও অবস্থান নেন। ফিলিস্তিন প্রসঙ্গে তাঁরা প্রতিশ্রুতি দেন, গাজায় ‘মানবিক সহায়তা ও পুনর্গঠন কার্যক্রম দ্রুততর করা হবে এবং সংশ্লিষ্ট রাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করা হবে’। একই সঙ্গে তাঁরা পশ্চিম তীরে চলমান ‘সহিংসতা’ বন্ধের আহ্বান জানান।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমেসির হ্যাটট্রিক, মেসির রেকর্ড, মেসির চোখে জল
    Next Article একই দিনে বাংলাদেশেরও দুই ম্যাচ, ইংল্যান্ডেরও দুই ম্যাচ
    JoyBangla Editor

    Related Posts

    ইরানে ১৪০ সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

    July 12, 2026

    বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের

    July 11, 2026

    দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, আগুন নিয়ন্ত্রণে শতাধিক দমকলকর্মীর লড়াই

    July 10, 2026

    হরমুজ প্রণালিতে জাহাজে হামলা: ইরানি তেল বিক্রির লাইসেন্স বাতিল করলো যুক্তরাষ্ট্র

    July 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়ার উস্কানিতে

    By JoyBangla EditorJuly 13, 20260

    ২০২৫ সালের জানুয়ারিতে মতিঝিলে জাতীয় পাঠ্যক্রম ও টেক্সটবুক (এনসিটিবি) ভবনের সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ওপর…

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026

    ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা

    July 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.