Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়ার উস্কানিতে

    July 13, 2026

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » দেশের সীমা পেরিয়ে এবার কেমব্রিজেও ‘রাজমিস্ত্রীর ছেলে এমপি’ হাসনাতের মবসন্ত্রাস
    Politics

    দেশের সীমা পেরিয়ে এবার কেমব্রিজেও ‘রাজমিস্ত্রীর ছেলে এমপি’ হাসনাতের মবসন্ত্রাস

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 23, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    যুক্তরাজ্যের কেমব্রিজ শহরে বাংলাদেশের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও তাঁর কয়েকজন সহযোগীর বিরুদ্ধে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন সাবেক ছাত্রলীগ কর্মী জুবায়ের আহমেদ। ঘটনার পর এনসিপি ইউকে অ্যালায়েন্সের এক নেতাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে এবং হাসনাত আবদুল্লাহর কাছেও বক্তব্য জানতে চেয়েছে।

    গত ১৯ জুন শুক্রবার বিকেলে কেমব্রিজে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। জুবায়ের আহমেদের অভিযোগ অনুযায়ী, তিনি মোটরসাইকেলে খাবার সরবরাহের কাজে বের হলে একটি গাড়ির সঙ্গে তাঁর বিরোধ বাধে, যে গাড়িতে হাসনাত আবদুল্লাহ ছিলেন। পরে গাড়ি থেকে কয়েকজন নেমে তাঁকে মারধর করেন এবং তাঁর তলপেটে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করা হয় বলে তিনি দাবি করেছেন। জুবায়ের জানান, তিনি সাহায্যের জন্য চিৎকার করলে আশপাশের মানুষ এগিয়ে আসেন, আর তখন অভিযুক্তরা দ্রুত গাড়িতে উঠে চলে যান। ঘটনার পর রক্তমাখা পোশাক নিয়ে তিনি পুলিশকে বিষয়টি জানান।

    এ ঘটনার দুজন প্রত্যক্ষদর্শীও পুলিশের কাছে বক্তব্য দিয়েছেন বলে জানা গেছে, যাঁদের ভাষ্যে ধাক্কাধাক্কি ও টানাহেঁচড়ার বিবরণ মিলেছে। একজন সাক্ষী অভিযুক্তদের গাড়ির নম্বরপ্লেটের ছবিও তুলেছেন বলে দাবি করা হয়েছে।

    তবে এনসিপি ইউকে অ্যালায়েন্সের নেতা জাকির চৌধুরী এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর ভাষ্যে, জুবায়ের দীর্ঘ সময় তাঁদের গাড়ি অনুসরণ করার পর আক্রমণাত্মক আচরণ করেন, এবং তাঁকে শুধু নিবৃত্ত করার চেষ্টা করা হয়েছিল, মারধর করা হয়নি। তিনি দাবি করেছেন, পুলিশ তদন্তে অপরাধের প্রমাণ না পেয়ে বিষয়টি বন্ধ করে দিয়েছে।

    এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে অভিযোগটিকে আওয়ামী লীগ সমর্থকদের পরিকল্পিত অপপ্রচার বলে দাবি করেছে।

    ঘটনার তদন্তে অগ্রগতি জানতে যুক্তরাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও এখনো সুস্পষ্ট জবাব পাওয়া যায়নি। বিষয়টি দেখভালের জন্য লন্ডনে বাংলাদেশ হাইকমিশন একজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে সাময়িক বরখাস্তের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের
    Next Article সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ কেন?
    JoyBangla Editor

    Related Posts

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026

    রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি

    July 12, 2026

    ফাতাহ কমব্যাট ধর্মীয় লেবাসে জঙ্গি, ইন্টেরিম সরকারের বিষফল

    July 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়ার উস্কানিতে

    By JoyBangla EditorJuly 13, 20260

    ২০২৫ সালের জানুয়ারিতে মতিঝিলে জাতীয় পাঠ্যক্রম ও টেক্সটবুক (এনসিটিবি) ভবনের সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ওপর…

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026

    ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা

    July 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.